Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    August 27, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » তেলের জন্য কয়েক মাইলজুড়ে লাইন
    Bangladesh

    তেলের জন্য কয়েক মাইলজুড়ে লাইন

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 16, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জ্বালানি তেলের পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঢাকার গাড়িচালকদের ভোগান্তি বেশ কিছুদিনের। আশঙ্কার বিষয় হচ্ছে, তেলের সংকট দিনদিন তীব্র আকার ধারণ করছে। পয়লা বৈশাখের ছুটির পর গতকাল রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল কিনতে মোটরসাইকেল, গাড়িচালকদের লাইন অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে।  স্টেশনগুলোর বাইরে কয়েক কিমি যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এ লাইনের কারণে ঢাকার গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলোতেও তীব্র যানজট তৈরি হয়। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে গাড়িচালকরা পড়েন চরম ভোগান্তিতে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও  ক্রেতারা যে তেল পাবেন এর কোনো নিশ্চয়তা ছিল না। তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে একদিকে যেমন এই চালকদের শত শত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি পেট্রোলপাম্পে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। কেউ আগের রাত থেকে, কেউ ভোর থেকে, আবার কেউ সকালে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তবু তেল পাওয়ার কোনো নিশ্চয়তা তারা পাননি।

    কয়েক দিন ধরেই রাজধানীর মানিকদীর সুমাত্রা ফিলিং স্টেশনে দিনে-রাতে গাড়ির দীর্ঘ লাইন চোখে পড়ে। কিন্তু গতকাল এ স্টেশন থেকে লাইন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকাও ছাড়িয়ে স্টেশনটির বিপরীতে মিরপুর থেকে ইসিবি চত্বর যাওয়ার প্রধান সড়কে তেল নিতে গাড়িচালকদের সিরিয়ালে দাঁড়াতে দেখা যায়। এর আগে এ স্টেশনে তেলের জন্য গাড়ির এমন লাইন আর দেখা যায়নি। মোটরসাইকেল চালক আবু নাহিয়ান বলেন, মিরপুরের এই স্টেশন থেকেই আমি সব সময় তেল নিই। দিনে-রাতে সব সময় তেল পাওয়া যাওয়ায় একটু দীর্ঘ লাইনে দাঁড়াতে হলেও সুমাত্রা থেকে তেল কিনি, কিন্তু আজকে এই স্টেশনে তেলের লাইন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একই অবস্থা রাজধানীর নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টারেও। তেলের জন্য এত দিন এ স্টেশনের গাড়ির লাইন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পর্যন্ত পৌঁছালেও গতকাল এ লাইন বনানী পর্যন্ত চলে যায়। এতে সেই এলাকার আশপাশে তীব্র যানজট তৈরি হয়। তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা গাড়িচালকরা এক পর্যায়ে বাইরে প্রখর রোদে দাঁড়িয়ে থাকেন। এ সময় কেউ কেউ ছাতা মাথায় দাঁড়ান আবার কেউ গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে থাকেন। একইভাবে রাজধানীর প্রগতি সরণির পিন্যাকাল সিএনজি অ্যান্ড অকটেন ফিলিং স্টেশনের তেলের লাইন এত দিন কুড়িল বিশ্বরোড পর্যন্ত ছড়ালেও গতকাল এ লাইন ৩০০ ফিট সড়কে চলে যায়। আবার তেল ফুরিয়ে যাওয়ায় অনেক স্টেশন বন্ধ করে দিচ্ছে। এতে দীর্ঘ সময় তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না পেয়ে ক্লান্ত হয়ে আবার অন্য স্টেশনে তেলের খোঁজ করছেন। শাহবাগের মেঘনা সার্ভিস সেন্টারে দুপুর ১২টায় দাঁড়িয়ে বিকাল ৫টায় মোটরসাইকেলে তেল নিতে পেরেছেন রাসেল শিকদার। তিনি জানান, ফুয়েল পাস ব্যবহার করে এই পাম্প থেকে ১ হাজার টাকার অকটেন নিয়েছেন। তেল নিতে মোটরসাইকেল চালকরা এখন গভীর রাত এমনকি ভোরেও ফিলিং স্টেশনগুলোর সামনে লাইনে দাঁড়াচ্ছেন। রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল চালক ইসমাইল মল্লিক জানান, তিনি প্রায় ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফুয়েল পাস ব্যবহার করে ১ হাজার ২০০ টাকার তেল কিনেছেন। গরমে এত দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তিনি অসুস্থ অনুভব করলেও জীবিকার জন্য তাকে এই কষ্ট সহ্য করতে হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাবুই পাখির বাসা কেটে ছানা হত্যা, বৃদ্ধকে ৭ দিনের কারাদণ্ড
    Next Article স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা, ভেতরে আটকে রইল শিশু সাদিয়া
    JoyBangla Editor

    Related Posts

    ১৯৮৭ সালে ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ হত্যাকাণ্ড এবং রংপুরের গনপতি পরিবার হত্যাকাণ্ডের মিল অমিল

    August 27, 2026

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    By JoyBangla EditorAugust 27, 20260

    চাঁদপুরে ব্যবসায়ী পিন্টু দাসের পরিবার নিখোঁজ এবং রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন…

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.