Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিশ্বসাহিত্য কেন্দ্র নিয়ে নানা মত
    Art & Culture

    বিশ্বসাহিত্য কেন্দ্র নিয়ে নানা মত

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 19, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইমতিয়াজ মাহমুদ

    আনিসুল হক নাকি লিখেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র বিদেশী অর্থ নেয় না? তিনি যদি আসলেই এটা লিখে থাকেন তাইলে ভুল বলেছেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাই হয়েছে একগাদা বিদেশী দাতার টাকায়। (কিছু দিশী উৎসও ছিল)। বিদেশী সেইসব উৎসর মধ্যে মেগসাইসাই ফাউন্ডেশনের টাকাও ছিল। র‍্যামন মেগসাইসাই ফাউন্ডেশনের নাম বিশেষভাবে উল্লেখ করলাম তার কারণ আছে। র‍্যামন মেগসাইসাই ছিলেন কোল্ড ওয়ারের সময় দক্ষিণপূর্ব এশিয়ায় সিআইএর নিজস্ব বালক- রকেফেলারদের পোষ্য দালাল।

    র‍্যামন মেগসাইসাই আমেরিকার স্বার্থে আমেরিকার আর্মির সাথে ফিলিপাইনের পুলিশ দিয়ে ফিলিপাইনে চলমান কমিউনিস্ট ও সমাজতন্ত্রীদের নেতৃত্বে গণসংগ্রাম নিষ্ঠুর হাতে দমন করেছে। এর পুরস্কার হিসাবে র‍্যামন ফিলিপাইনের প্রেসিডেন্ট হয় এবং ফিলিপাইন হয়ে দাঁড়ায় এশিয়ায় কোল্ড ওয়ার পরিচালনার নিমিত্তে আমেরিকার কেন্দ্রীয় ঘাঁটি। এইসময় আমেরিকার অর্থনীতি নিয়ন্ত্রণ করতো আমেরিকা- আরও সুনির্দিষ্ট করে বললে, রকেফেলারদের কোম্পানিগুলি। ফিলিপাইনের কৃষি, খাদ্য, জ্বালানি সবকিছু ছিল ওদের নিয়ন্ত্রণে।

    ১৯৫৭ সনে রামন যখন মারা গেল প্লেন দুর্ঘটনায়, ওর মৃত্যুর ছয়দিনের মধ্যে রকেফেলারদের একটা ফাউন্ডেশন থেকে র‍্যাম্নের নামে মেগসাইসাই পুরস্কার প্রবর্তন করা হয়। এটাকে অনেক এশিয়ার নোবেলও বলে। এখনো আমেরিকানরা এই পুরস্কার দিয়ে যাচ্ছে মেগসাইসাইএর নামে, লক্ষ্যটাও এখনো সেই পুরনোটাই- বামপন্থা প্রতিরোধ করা। মেগসাইসাই ফাউন্ডেশন যখন কাউকে টাকা দেয়, ওরা দেখেশুনেই দেয়, আলাপ আলোচনা করে বুঝেশুনেই দেয়। উদ্দেশ্য ঐটাই।

    বিশ্ব সাহিত্য কেন্দ্র যেভাবে কাজ করে সেটাও মেগসাইসাই ফাউন্ডেশনের মতলবের সাথে মিলে যায়। এরা ঢাকা শহরে সম্ভাবনাময় তরুণদের জড়ো করে, ওদের মধ্যে একটা সুকুমার চেতনা তৈরির চেষ্টা করে। গোলাপ সিকতে শেখায়, সুন্দর গান, সুন্দর সিনেমা, মানুষের সুক্ষ অনুভূতি সবই চমৎকার চর্চার পরিবেশ তৈরি করে। যে ব্যাপারটা সযত্নে পরিহার করে, ছেলেমেয়রা যেন ভুলেও সমাজতন্ত্র, বিপ্লব, মার্ক্স, পুঁজিবাদ, সাম্যবাদ বা মুক্তিযুদ্ধ বা ঐরকম কোন সিরিয়া বিষয়ের দিকে ঝুঁকে না পড়ে। আর যদি নেহায়েত কৌতূহল হয়ও, গর্ভধারিণী ধরণের একটা রোম্যান্টিক উপন্যাস পড়ে আহা উঁহু পর্যন্তই।

    যেকথা থেকে এতো কিছু। না, বিশ্ব সাহিত্য কেন্দ্র বিদেশ থেকে টাকা নিয়েছে, অনেকের কাছ থেকেই নিয়েছে। আজ নিয়েছে কিনা জানিনা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের তহবিলের উৎস কোন গোপন তথ্য নয়, খোঁজ করলেই জানতে পারবেন। আনিসুল হক যদি বলে থাকেন যে কেন্দ্র বিদেশী টাকা নেয় না, না জেনে ভুলে বলেছেন সেই সম্ভাবনা তো কম আরকি। তিনি সাংবাদিকতা করেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রে সাথে সংশ্লিষ্টতাও সম্ভবত আছে, এবং নীতির দিকে মেগসাইসাই ঘরানারই লোক। সত্যি বলুন আর অসত্য বলুন, জেনেশুনেই বলার কথা।

    লেখক: কথা সাহিত্যিক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্বসাহিত্য কেন্দ্রের ‘মনোপলি’ সিন্ডিকেট: বঞ্চিত তৃণমূলের লাখ লাখ শিক্ষার্থী
    Next Article রিডিং হেবিট প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি তুললেন সাবেক শিক্ষামন্ত্রী নওফেল
    JoyBangla Editor

    Related Posts

    শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে দশজন মানুষের মুখ

    October 10, 2026

    ভারতবর্ষ ও অ্যালেন গিন্সবার্গ

    October 9, 2026

    সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

    October 9, 2026

    চলে গেলেন অভিনেতা নানা পাটেকার

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.