ইমতিয়াজ মাহমুদ
আনিসুল হক নাকি লিখেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র বিদেশী অর্থ নেয় না? তিনি যদি আসলেই এটা লিখে থাকেন তাইলে ভুল বলেছেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাই হয়েছে একগাদা বিদেশী দাতার টাকায়। (কিছু দিশী উৎসও ছিল)। বিদেশী সেইসব উৎসর মধ্যে মেগসাইসাই ফাউন্ডেশনের টাকাও ছিল। র্যামন মেগসাইসাই ফাউন্ডেশনের নাম বিশেষভাবে উল্লেখ করলাম তার কারণ আছে। র্যামন মেগসাইসাই ছিলেন কোল্ড ওয়ারের সময় দক্ষিণপূর্ব এশিয়ায় সিআইএর নিজস্ব বালক- রকেফেলারদের পোষ্য দালাল।
র্যামন মেগসাইসাই আমেরিকার স্বার্থে আমেরিকার আর্মির সাথে ফিলিপাইনের পুলিশ দিয়ে ফিলিপাইনে চলমান কমিউনিস্ট ও সমাজতন্ত্রীদের নেতৃত্বে গণসংগ্রাম নিষ্ঠুর হাতে দমন করেছে। এর পুরস্কার হিসাবে র্যামন ফিলিপাইনের প্রেসিডেন্ট হয় এবং ফিলিপাইন হয়ে দাঁড়ায় এশিয়ায় কোল্ড ওয়ার পরিচালনার নিমিত্তে আমেরিকার কেন্দ্রীয় ঘাঁটি। এইসময় আমেরিকার অর্থনীতি নিয়ন্ত্রণ করতো আমেরিকা- আরও সুনির্দিষ্ট করে বললে, রকেফেলারদের কোম্পানিগুলি। ফিলিপাইনের কৃষি, খাদ্য, জ্বালানি সবকিছু ছিল ওদের নিয়ন্ত্রণে।
১৯৫৭ সনে রামন যখন মারা গেল প্লেন দুর্ঘটনায়, ওর মৃত্যুর ছয়দিনের মধ্যে রকেফেলারদের একটা ফাউন্ডেশন থেকে র্যাম্নের নামে মেগসাইসাই পুরস্কার প্রবর্তন করা হয়। এটাকে অনেক এশিয়ার নোবেলও বলে। এখনো আমেরিকানরা এই পুরস্কার দিয়ে যাচ্ছে মেগসাইসাইএর নামে, লক্ষ্যটাও এখনো সেই পুরনোটাই- বামপন্থা প্রতিরোধ করা। মেগসাইসাই ফাউন্ডেশন যখন কাউকে টাকা দেয়, ওরা দেখেশুনেই দেয়, আলাপ আলোচনা করে বুঝেশুনেই দেয়। উদ্দেশ্য ঐটাই।
বিশ্ব সাহিত্য কেন্দ্র যেভাবে কাজ করে সেটাও মেগসাইসাই ফাউন্ডেশনের মতলবের সাথে মিলে যায়। এরা ঢাকা শহরে সম্ভাবনাময় তরুণদের জড়ো করে, ওদের মধ্যে একটা সুকুমার চেতনা তৈরির চেষ্টা করে। গোলাপ সিকতে শেখায়, সুন্দর গান, সুন্দর সিনেমা, মানুষের সুক্ষ অনুভূতি সবই চমৎকার চর্চার পরিবেশ তৈরি করে। যে ব্যাপারটা সযত্নে পরিহার করে, ছেলেমেয়রা যেন ভুলেও সমাজতন্ত্র, বিপ্লব, মার্ক্স, পুঁজিবাদ, সাম্যবাদ বা মুক্তিযুদ্ধ বা ঐরকম কোন সিরিয়া বিষয়ের দিকে ঝুঁকে না পড়ে। আর যদি নেহায়েত কৌতূহল হয়ও, গর্ভধারিণী ধরণের একটা রোম্যান্টিক উপন্যাস পড়ে আহা উঁহু পর্যন্তই।
যেকথা থেকে এতো কিছু। না, বিশ্ব সাহিত্য কেন্দ্র বিদেশ থেকে টাকা নিয়েছে, অনেকের কাছ থেকেই নিয়েছে। আজ নিয়েছে কিনা জানিনা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের তহবিলের উৎস কোন গোপন তথ্য নয়, খোঁজ করলেই জানতে পারবেন। আনিসুল হক যদি বলে থাকেন যে কেন্দ্র বিদেশী টাকা নেয় না, না জেনে ভুলে বলেছেন সেই সম্ভাবনা তো কম আরকি। তিনি সাংবাদিকতা করেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রে সাথে সংশ্লিষ্টতাও সম্ভবত আছে, এবং নীতির দিকে মেগসাইসাই ঘরানারই লোক। সত্যি বলুন আর অসত্য বলুন, জেনেশুনেই বলার কথা।
লেখক: কথা সাহিত্যিক।
