Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভাঙো, পোড়াও, পার পেয়ে যাও
    Bangladesh

    ভাঙো, পোড়াও, পার পেয়ে যাও

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 22, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২০২৪ সালের আগস্টের শেষ থেকে চলতি এপ্রিল পর্যন্ত বাংলাদেশে একটার পর একটা মাজারে হামলা হয়েছে। ভেঙেছে, পুড়েছে, লুট হয়েছে। তিনজন মানুষ মারা গেছেন। দুইশোরও বেশি আহত হয়েছেন। এর মধ্যে নারীও আছেন। এই সংখ্যাগুলো কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের পরিসংখ্যান না, এগুলো একটা দেশের ভেতরে ঘটে যাওয়া নিয়মিত সহিংসতার হিসাব।

    রাজবাড়ীর গোয়ালন্দে যা হয়েছে সেটা পড়লে গা শিউরে ওঠে। নুরাল পাগলাকে দাফন করার তেরো দিন পর কবর খুঁড়ে মরদেহ বের করা হয়েছে। তারপর উল্লাস করতে করতে প্রায় এক কিলোমিটার নিয়ে গিয়ে আগুনে পোড়ানো হয়েছে। দেহাবশেষ পদ্মায় ফেলে দেওয়া হয়েছে। এটা কোনো আবেগের বশে হওয়া ঘটনা না। কয়েক হাজার মানুষ মিলে সারাদিন ধরে এটা করেছে। আর তাঁর পরিবার সাত মাস পরেও রাতে নিজের বাড়িতে থাকতে পারছে না।

    শেরপুরে মুর্শিদপুর দরবার শরিফে হামলার পর সেখান থেকে গরু-ছাগল, ধান-চাল, পুকুরের মাছ, ঘরের টিন পর্যন্ত নিয়ে গেছে হামলাকারীরা। সেই দরবার এখনো পরিত্যক্ত পড়ে আছে। ময়মনসিংহের গৌরীপুরে প্রাচীন মাজারে গোবর আর মলমূত্র ছিটিয়ে দেওয়া হয়েছে। কুমিল্লার হোমনায় একটা গ্রামেই চারটা মাজার একে একে ভাঙা হয়েছে।

    এই পুরো সময়টায় মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার দেশ চালিয়েছে। সরকারের দায়িত্ব ছিল মানুষের জানমাল রক্ষা করা, আইনের শাসন নিশ্চিত করা। কিন্তু হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আর মাকামের তথ্য বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো মামলা হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি, তদন্তের কোনো অগ্রগতি নেই। নাঙ্গলকোটে আটটা মাজার ভাঙার পরে পুলিশ ঘটনাস্থলে গেছে, কিন্তু মামলা হয়নি কারণ ভুক্তভোগীরা রাজি হননি। এই “রাজি না হওয়া”র পেছনে যে কী পরিমাণ ভয় কাজ করেছে সেটা আলাদা করে বলার দরকার নেই।

    যখন অপরাধীরা দেখে যে হামলা করলে কিছু হয় না, তখন তারা আবার হামলা করে। এটা সহজ হিসাব। আর সেটাই হয়েছে। একই মাজারে একাধিকবার আক্রমণ হয়েছে।

    ২০২৬ এর ফেব্রুয়ারি থেকে বিএনপি এখন ক্ষমতায়। গত শনিবার কুষ্টিয়ায় শামীম রেজাকে পিটিয়ে কুপিয়ে মেরে তাঁর আস্তানায় আগুন দেওয়া হয়েছে। এটা বিএনপির আমলে ঘটেছে। তাহলে কী বদলাল? আগের সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করা যত সহজ, নিজেরা ক্ষমতায় এসে সেই একই কাজ করা আরো বড় ব্যর্থতা।

    মাজারে হামলার পেছনে ধর্মীয় মতাদর্শগত বিরোধ থাকুক বা রাজনৈতিক সুযোগসন্ধান থাকুক, এটা শেষ পর্যন্ত রাষ্ট্রের ব্যর্থতা। যে রাষ্ট্র নিজের নাগরিকের কবর পর্যন্ত রক্ষা করতে পারে না, সে রাষ্ট্র কীসের রক্ষক? বাংলাদেশে মাজার, দরবার, বাউলদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে। এটা শুধু ধর্মীয় বিষয় না, এটা এই ভূখণ্ডের পরিচয়ের অংশ। তাদের ওপর হামলা মানে বাংলাদেশের শত বছরের সাংস্কৃতিক শিকড়ের ওপর সরাসরি আক্রমণ। যে সরকারই ক্ষমতায় থাকুক, এই দায় তাদেরই।(আওয়ামীলীগ পেইজ)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article১৫ বছর বয়সেই মামলা-কারাবরণ, এসএসসি দেওয়া হলো না ছাত্রলীগ নেতা মাহেরের
    Next Article বিশ্লেষণ || দশ কোটির বেশি মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে
    JoyBangla Editor

    Related Posts

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    আতঙ্কে বান্দরবানের রাবার চাষিরা: ২৪ ঘণ্টায় ৯ শ্রমিক অপহরণ ও মুক্তিপণ দাবি

    April 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    By JoyBangla EditorApril 23, 20260

    রোকেয়া কালেকটিভ প্রতিবেদক হত্যাকাণ্ডের দশবছর পর পুলিশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের…

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.