Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দুর্নীতিপরায়ণ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দেশ থেকে পালিয়ে ইলিয়াসের কাছে
    Bangladesh

    দুর্নীতিপরায়ণ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দেশ থেকে পালিয়ে ইলিয়াসের কাছে

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ২২ এপ্রিল ২০২৬: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম অর্থের বিনিময়ে রাজসাক্ষী (approver) বানানোর অভিযোগ প্রকাশিত হওয়ার পর সবার অলক্ষ্যে দেশ ত্যাগ করেছেন। অবশেষে তাকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিতর্কিত ভ্লগার ও সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে দেখা গেছে বলে জানা গেছে।

    ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটরের অভিযোগ অনুসারে, তাজুল ইসলামসহ কয়েকজন প্রসিকিউশন সদস্য অর্থের বিনিময়ে মামলায় সাক্ষী বা রাজসাক্ষী তৈরি করতেন এবং বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর ফেব্রুয়ারি মাসে তাকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

    বিস্তারিতঃ আইজিপিকে রাজসাক্ষী করার বিনিময়ে তাজুলের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ সহকর্মী প্রসিকিউটরের

    সূত্রগুলো জানায়, দুর্নীতির অভিযোগ ওঠার পর তাজুল ইসলাম দেশের বাইরে চলে যান। সাম্প্রতিক তথ্য অনুসারে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে বিতর্কিত অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের সঙ্গে দেখা হয়েছে। ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক কনটেন্ট ও মিথ্যা ও অপতথ্য ছড়ানোর জন্য বিতর্কিত একজন দেশ পালানো সাংবাদিক।

    বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ইতোমধ্যে বলেছেন যে, তাজুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। তিনি জানিয়েছেন, তাজুল ইসলাম সম্ভবত দেশে নেই এবং তিনি দেশে ফিরলে তার বক্তব্য নেওয়া হবে।

    তাজুল ইসলাম এসব অভিযোগকে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেন, এই অভিযোগগুলো চলমান বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য করা হয়েছে।

    মানবাধিকার সংগঠন ও আইনজীবী মহলে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ কীভাবে উঠল এবং সাবেক চিফ প্রসিকিউটরের দেশত্যাগের ঘটনা ট্রাইব্যুনালের ভাবমূর্তিকে কতটা ক্ষতিগ্রস্ত করবে।

    এদিকে, ট্রাইব্যুনালের চলমান মামলাগুলোর বিচারকার্য স্বাভাবিকভাবে চলবে বলে আশা প্রকাশ করেছেন নতুন চিফ প্রসিকিউটর। তবে তাজুল ইসলামের দেশত্যাগ ও আরেক দেশ পালানো সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে তার যোগাযোগ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনুহাশের সিনেমায় আফজাল হোসেন
    Next Article আতঙ্কে বান্দরবানের রাবার চাষিরা: ২৪ ঘণ্টায় ৯ শ্রমিক অপহরণ ও মুক্তিপণ দাবি
    JoyBangla Editor

    Related Posts

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    By JoyBangla EditorOctober 28, 20260

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক…

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.