Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ
    Economics

    খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 26, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    একসময় বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য উৎপাদনকারী দেশের শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে ছিল বাংলাদেশ। ধান, মাছ-মাংসসহ প্রধান খাদ্য উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য ছিল বাংলাদেশের। কিন্তু ২০২৪-এর সংঘাত ও রাজনৈতিক পট-পরিবর্তনের পর সেই অবস্থায় ধস নেমেছে।

    গত বছর বিশ্বে তীব্র খাদ্য অনিরাপত্তার মুখে পড়া শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে।

    শুক্রবার প্রকাশিত বার্ষিক “গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস”-এ এই তথ্য জানানো হয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে খাদ্য সংকটে আক্রান্ত মানুষের দুই-তৃতীয়াংশই মাত্র ১০টি দেশে বসবাস করে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ রয়েছে সুদান, নাইজেরিয়া এবং ডিআর কঙ্গোতে।

    খাদ্য অনিরাপত্তায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, ডিআর কঙ্গো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন।

    প্রতিবেদন বলছে, বাংলাদেশ ও সিরিয়ার মতো কয়েকটি দেশে পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেলেও আফগানিস্তান, মিয়ানমার ও জিম্বাবুয়ের মতো দেশে অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। ফলে বৈশ্বিক অগ্রগতি কার্যত স্থবির হয়ে পড়েছে।

    গত বছর ৪৭টি দেশ বা অঞ্চলের প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগেছে, যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।

    বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রধান কারণ হিসেবে যুদ্ধ ও সংঘাতকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

    প্রতিবেদন সতর্ক করে বলেছে, সংঘাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ২০২৬ সালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং বছরটি ‘ভয়াবহ’ রূপ নিতে পারে।

    এদিকে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে এবং হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটায় জ্বালানির দাম বেড়ে গেছে। এর ফলে সার উৎপাদনের খরচও বৃদ্ধি পেয়েছে, যা সরাসরি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।

    জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধান আলভারো লারিও বলেন, সার ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে চলতি মৌসুমে কৃষি উৎপাদন বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

    তিনি ক্ষুদ্র কৃষকদের জন্য জলবায়ু সহনশীল ফসল চাষে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয়ভাবে সার উৎপাদন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাজশাহীতে শিক্ষকদের ওপর হামলা ও দোষীদের শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি
    Next Article শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের
    JoyBangla Editor

    Related Posts

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

     তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়লো

    September 22, 2026

    লিটার প্রতি ২০ টাকা করে পকেটে ভরতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো বিএনপি-জামাত গং!

    September 21, 2026

    ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’সফল করার আহ্বান!

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.