Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » হাসন রাজার ঘরে নিভে  যাওয়া দুই প্রদীপ
    Sylhet

    হাসন রাজার ঘরে নিভে  যাওয়া দুই প্রদীপ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 29, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মনোয়ার জাহান চৌধুরী

    ২০০৬ সালের শেষ দিকে সুনামগঞ্জে গিয়েছিলাম একটা অন্যরকম গল্পের খোঁজে। মরমী সাধক হাসন রাজার রক্ত যাঁদের শিরায়, সেই ঘরে তখন রাজনীতির উত্তাপ।

    শিরোনাম দিয়েছিলাম ‘হাসন রাজার ঘরে রাজনীতির আগুন’। দুই ভাইয়ের মুখোমুখি বসেছিলাম—সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর সাম্যের কবি সাবেক পৌর চেয়ারম‍্যান মমিনুল মউজদীন।

    আজ সেই আগুন নিভে গেছে। গত রোববার চলে গেলেন দেওয়ান শামসুল আবেদীন ভাই। আর মউজদীন ভাই তো ২০০৭ সালেই এক সড়ক দুর্ঘটনায় থেমে গিয়েছিলেন, অকালে।

    দেওয়ান শামসুল আবেদীন : প্রজ্ঞার বটবৃক্ষ 

    আবেদীন ভাইয়ের সঙ্গে কথা বললে মনে হতো ইতিহাস কথা বলছে। হাসন রাজার প্রপৌত্র হয়েও তাঁর পায়ে ছিল মাটির স্পর্শ। রাজনীতি করতেন, কিন্তু গলায় সুর ছিল না দম্ভের। বরং ছিল দায়িত্বের ভার।

    সেদিন ইন্টারভিউতে বলেছিলেন, “হাসন রাজা গানে গানে মানুষকে জাগাতেন, আমরা মাঠে নেমে সেই মানুষের অধিকার আদায় করতে চাই।”  তাঁর চোখে ছিল স্বপ্ন, কথায় ছিল যুক্তি। দল করতেন, কিন্তু অন্ধ ছিলেন না।

    হাসন রাজার ‘লোকে বলে বলেরে, ঘরবাড়ি ভালা নাই আমার’ গানের মতোই তিনিও নিজের ঘর, নিজের অঞ্চলের না-পাওয়াগুলো নিয়ে অস্থির থাকতেন। গত রোববার সেই অস্থিরতাটা থেমে গেল চিরতরে।

    মমিনুল মউজদীন : সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম‍্যান, সাম্যের ফেরিওয়ালা মউজদীন ভাই! তাঁকে দেখলেই নজরুলের কথা মনে পড়ত। তাই তো ‘সাম্যের কবি’ ডাকতাম। রাজনীতির মাঠে নেমেও কবিতা ছাড়েননি।

    মিছিলের সামনে দাঁড়িয়ে যখন স্লোগান দিতেন, মনে হতো কোনো কবিতার পঙ্‌ক্তি আওড়াচ্ছেন। 

    বলতেন, “ক্ষমতা মানে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে ছাড়িয়ে যাওয়া না।” হাসন রাজার উত্তরসূরি হয়ে তিনিও জাত-পাত, ধনী-গরিব মানতেন না। গরিবের উঠানে বসে চা খেতেন, কৃষকের কাঁধে হাত রাখতেন।

    ২০০৭ সালের সেই অভিশপ্ত সড়ক তাঁর কণ্ঠটা কেড়ে নিল। সাম্যের গানটা অসমাপ্তই রয়ে গেল।

    দুই ভাই, এক রক্ত, দুই রকম চলে যাওয়া। 

    একজন গেলেন বয়সের নিয়মে, ধীরে ধীরে নিভে। আরেকজন গেলেন ঝড়ের মতো, হঠাৎ। কিন্তু দু’জনের ভেতরেই একটা আগুন ছিল—হাসন রাজার ঘরের সেই রাজনীতির আগুন। সে আগুন দখলের জন্য নয়, আলো দেয়ার জন্য। মানুষের জন্য কিছু করার তাগিদ।

    আজ সুনামগঞ্জের লক্ষণশ্রী গ্রামে হাসন রাজার বাড়িটা আরও একটু নিঝুম হয়ে গেল। যে ঘরে একসময় মরমী গানের আসর বসত, পরে রাজনীতির তর্ক হতো, সেই ঘরের দুটো বাতিই নিভে গেল একে একে।

    আমার সেই প্রতিবেদনের কাগজটা এখন স্মৃতি হয়ে আছে। আর স্মৃতিতে ভাসছে দুই ভাইয়ের হাসিমুখ। আবেদীন ভাইয়ের ধীর কথন, আর মউজদীন ভাইয়ের কবিতা-মাখা স্লোগান।

    হাসন রাজা লিখেছিলেন, “মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে, কান্দে হাসন রাজা মন মনিয়া রে”। 

    আজ মনে হয়, তাঁর দুই প্রপৌত্রও সেই মাটির পিঞ্জিরা ছেড়ে উড়ে গেলেন। রয়ে গেল শুধু তাঁদের কাজ, তাঁদের স্বপ্ন, আর আমাদের দীর্ঘশ্বাস।

    ওপারে ভালো থাকুন আবেদীন ভাই। ভালো থাকুন, সাম্যের কবি মউজদীন ভাই। 

    হাসন রাজার ঘরের আগুনটা হয়তো নিভল, কিন্তু আপনাদের রেখে যাওয়া আলোটা থেকে যাবে সুনামগঞ্জের বাতাসে। ( ফেইসবুক থেকে)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইতিহাস বড় সত্যনিষ্ট
    Next Article সুদীপ চক্রবর্তীর গ্রেফতার ও ন্যায় বিচারের প্রত্যাশা
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026

    সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা

    August 17, 2026

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.