Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ
    Bangladesh

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 1, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘Agreement on Reciprocal Trade’-এর বাধ্যবাধকতা পূরণে বোয়িং কোম্পানির সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) এই চুক্তি স্বাক্ষরিত হয়েচজে।

    চুক্তির আওতায় বিমান কিনবে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ও ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। এই ১৪টি বিমানের তালিকামূল্য প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৩০,০০০ থেকে ৩৫,০০০ কোটি টাকা।

    চুক্তিতে ১০% নগদ পেমেন্ট করা হবে বলে জানা গেছে, বাকি অংশ দীর্ঘমেয়াদি ঋণ/কিস্তিতে পরিশোধ করা হবে। এই ডাউনপেমেন্টের অর্থ অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ হিসাবে নেয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ বিমানের।

    গত ফেব্রুয়ারিতে (২০২৬) যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের হয়ে ইউনূস প্রতিশ্রুতি দিয়েছে যে, বাণিজ্য ঘাটতি কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনবে, সাথে প্রাণিজ, কৃষিজ ও সামরিক সরঞ্জামাদি ক্রয়ের ব্যাপারেও সন্মতি দিয়েছে বাংলাদেশ।

    বিনিময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফ কমিয়ে ১৯%-এ নামিয়ে আনে এবং মার্কিন তুলা ও ম্যান-মেড ফাইবার ব্যবহার করে তৈরি নির্দিষ্ট পরিমাণের তৈরি পোশাক খাতের পণ্যের জন্য শূন্য শুল্ক (zero tariff) সুবিধা দেয়।

    তৈরি পোশাকের রপ্তানি অর্ডারের সাম্প্রতিক চিত্র

    বাণিজ্য চুক্তির পর গত তিন মাসে (জানুয়ারি-মার্চ ২০২৬) যুক্তরাষ্ট্র থেকে রেডিমেড গার্মেন্টসের নতুন অর্ডার আগের থেকে কমেছে বলে জানিয়েছেন গার্মেন্টস মালিক ও রপ্তানিকারকরা। সামগ্রিকভাবে জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি ১.৩৭ বিলিয়ন ডলার, ছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৫৩% কম।

    তা সত্ত্বেও বাংলাদেশ চীনকে টপকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস সরবরাহকারী দেশে উঠে এসেছে, ভিয়েতনাম প্রথম।

    যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ যখন চীনের পর দ্বিতীয় স্থানে ছিল এবং ভিয়েতনামের চেয়ে এগিয়ে ছিল, তখন দ্বি মাসিক রপ্তানির পরিমাণ বিভিন্ন সময়ে ১.৮ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছিল। ২০২২ সালে কিছু মাসে বাংলাদেশের মাসিক রপ্তানি ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে এক মাসে ৭৯৯.৬৫ মিলিয়ন ডলার এবং ২০২৫ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ২.২২ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছিল, যা তখনকার হিসাবে শক্তিশালী অবস্থান নির্দেশ করেছিল।

    শিল্প সংশ্লিষ্টরা বলছেন, শূন্য শুল্ক সুবিধা ও ট্যারিফ হ্রাসের কারণে মার্চ-এপ্রিলে নতুন অর্ডার বাড়তে পারে, বিশেষ করে যেসব পণ্যে আমেরিকান তুলা ব্যবহার করা হয়।

    এই চুক্তিকে অনেকে ‘ট্রেড-অফ’ হিসেবে দেখছেন। একদিকে বড় অঙ্কের বৈদেশিক ঋণ ও ডলার ব্যয়, অন্যদিকে যুক্তরাষ্ট্রে RMG রপ্তানির শুল্ক সুবিধা ও নতুন অর্ডারের সম্ভাবনা। গার্মেন্টস খাতের নেতারা আশা করছেন, আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্র থেকে অর্ডার উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা দেশের সামগ্রিক রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

    তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, দীর্ঘমেয়াদি কিস্তি পরিশোধের চাপ যেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাজেটের উপর অতিরিক্ত বোঝা না হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও মার্কিন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন
    Next Article উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
    JoyBangla Editor

    Related Posts

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026

    ইউনুসের প্রতি জনরোষ: প্রকৃতির বিচার সবে শুরু

    October 14, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.