Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    May 6, 2026

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জ্বালানি সংকটের আরেক নাম মানবিক বিপর্যয়
    Economics

    জ্বালানি সংকটের আরেক নাম মানবিক বিপর্যয়

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 1, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীর প্রতিটি পেট্রল পাম্প এখন একেকটা যুদ্ধক্ষেত্র। সকালের রোদ চড়ার আগেই লাইন শুরু হয়ে যায়, গড়িয়ে চলে গভীর রাত পর্যন্ত। যে মানুষটা সারাদিন খেটে সংসারের চালানোর তেলটা কিনতে এসেছেন, তাকে ফিরতে হচ্ছে খালি হাতে। আর যিনি কোনোভাবে তেল পেয়েও যাচ্ছেন, তার অবস্থাও শোচনীয়। তেল পেতে পেতে নাওয়া খাওয়া ঘুম সব লাটে উঠেছে এ দেশের লাখো মানুষের।

    শুধু দাম বাড়িয়ে কিংবা ভর্তুকির অংক কষে এ সমস্যার সমাধান হবে না। সমাধান চাইলে আগে বুঝতে হবে সংকটের আসল চরিত্র। পাম্পে পাম্পে কথা বলে যে চিত্রটা উঠে আসছে, তা আরও গভীর এক সংকটের ইঙ্গিত দিচ্ছে।

    ভিআইপি সংস্কৃতি। পাম্পে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য জানালেন, প্রভাবশালী পরিচয় দিয়ে, জরুরি কাজের অজুহাতে লাইন ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা চলছেই। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ যখন এসব দেখেন, তখন তাদের মেজাজ বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। সেখান থেকেই শুরু হয় ধাক্কাধাক্কি, হট্টগোল, মারামারি।

    একজন ফিলিং স্টেশনকর্মী তো বলেই ফেললেন, সারাদিন শুধু গালি খেতে খেতে অজ্ঞান হয়ে যাই আমরা। নিজেদের ভুল নেই, তবু আমরাই যেন কালপ্রিট। এই শ্রমজীবী মানুষগুলোর ক্লান্তি, অবসাদ আর অবর্ণনীয় মানসিক চাপ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। অথচ এদের দিয়েই চলছে পাম্প।

    পারভেজের মতো অনেকেই বলছেন, আসল প্রয়োজন বিশ্রামের, নির্দিষ্ট একটি রুটিনের। কেননা যে মানুষটার জীবনে কোনো স্থিরতা নেই, যে জানে না কাল সে তেল পাবে কিনা, তার পুরো জীবনটাই তছনছ হয়ে যায়। কিছু এলাকায় ইউএনও সাহেবরা নিজ উদ্যোগে নির্দিষ্ট সময়সূচি বেঁধে দিয়েছেন, আর সেসব জায়গায় কর্মীরা তুলনামূলক স্বস্তিতে কাজ করছেন। কিন্তু এটা তো বিচ্ছিন্ন উদ্যোগ। সারাদেশের চিত্র পাল্টাতে গেলে চাই কেন্দ্রীয় সিদ্ধান্ত, কার্যকর পরিকল্পনা আর মাঠপ্রশাসনের তৎপরতা।

    আর সেটা করতে গেলে প্রথমেই স্বীকার করতে হবে, দেশের এই ক্রান্তিকালে যারা রাষ্ট্র পরিচালনায় বসে আছেন, তারা জনগণের ম্যান্ডেট নিয়েও বসেননি, আবার এ সংকট সমাধানের নৈতিক কর্তৃত্বও তাদের নেই। জিয়াউর রহমানের সেনানিবাসকেন্দ্রিক রাজনীতির উত্তরসূরিরা যখন দুর্নীতি আর অযোগ্যতার মহড়া চালিয়ে যাচ্ছেন, তখন জনগণের দুর্ভোগ যে কাগুজে হিসেবনিকেশে মিটবে না, সেটা বলাই বাহুল্য। কোনো পাতানো ভোটের সরকার কখনোই জনগণের বাস্তবতার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না। এর প্রমাণ আজকের এই জ্বালানি সংকট, প্রমাণ পথে পথে লাইন, প্রমাণ হাহাকার করা লাখো মানুষের অনিদ্রা আর অনাহার।

    পাম্পের কর্মী থেকে শুরু করে মোটরসাইকেল চালক, রিকশাওয়ালা থেকে অফিস ফেরত মধ্যবিত্ত পর্যন্ত সবাই এখন এক কাতারে। সবার একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে জীবন? যতদিন পর্যন্ত নির্দিষ্ট রুটিন নিশ্চিত না হবে, যতদিন পাম্পে পাম্পে স্বজনপ্রীতি আর দুর্বৃত্তায়ন চলতেই থাকবে, ততদিন শুধু তেলের লাইনই লম্বা হবে না, মানুষের ধৈর্যের বাঁধটাও ভেঙে পড়বে বারবার।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরূপপুর- জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতার এক আলোকছটা
    Next Article দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে পরমাণু ক্লাবে বাংলাদেশ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫০১ প্রকৌশলীর অভিনন্দন
    JoyBangla Editor

    Related Posts

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026

    চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলালেন আমানতকারীরা

    May 4, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    বাংলাদেশ কি তবে দেউলিয়ার পথে ?

    April 30, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    By JoyBangla EditorMay 6, 20260

    স্থানীয় কমিউনিটির মানসিক সুস্থতা ও প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে কোয়ান্টাম মেডিটেশন আগামী ১০ মে ২০২৬ (রবিবার)…

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.