Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলালেন আমানতকারীরা
    Economics

    চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলালেন আমানতকারীরা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 4, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের শাখায় তালা ঝুলিয়েছেন আমানতকারীরা। ‘হেয়ার কাট’ বাতিল ও স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

    সোমবার (৪ মে) সকালে নগরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক- এই পাঁচ ব্যাংকের শাখায় গিয়ে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ আমানতকারীরা। পরে তারা আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে মানববন্ধন করেন।

    আমানতকারীদের দাবি, ‘হেয়ার কাট’ বা মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং তাদের জমাকৃত অর্থ পুরোপুরি ফেরতের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি লেনদেন স্বাভাবিক করা, উত্তোলনে আরোপিত সীমাবদ্ধতা তুলে নেওয়া এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

    সকাল ১০টার দিকে আগ্রাবাদ এক্সেস সড়কে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি বাণিজ্যিক এলাকায় গিয়ে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোর সামনে অবস্থান নেয় এবং তালা ঝুলিয়ে দেয়। এতে কয়েকটি শাখায় কর্মকর্তারা ভেতরে আটকা পড়েন।

    সরেজমিনে দেখা যায়, সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখার সামনে শতাধিক আমানতকারী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তারা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’সহ বিভিন্ন স্লোগান দেন।

    আমানতকারীদের একজন সামিনা আক্তার বলেন, প্রয়োজনের সময় ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। সামনে কোরবানির ঈদ থাকায় এ পরিস্থিতি আরও উদ্বেগ তৈরি করেছে।

    ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ কাশেম বলেন, কষ্টার্জিত টাকা ব্যাংকে জমা রাখলেও এখন তা উত্তোলন করতে না পেরে তারা বিপাকে পড়েছেন। একইভাবে জসিম উদ্দিন অভিযোগ করেন, ব্যবসার মন্দার মধ্যে ব্যাংকে রাখা অর্থ ব্যবহার করতে না পারায় পারিবারিক ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে।

    উল্লেখ্য, এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর আগে খাতুনগঞ্জ এলাকাতেও একই দাবিতে চারটি শাখায় তালা ঝুলিয়েছিলেন আমানতকারীরা।

    প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা এই পাঁচ ব্যাংকের আমানতে ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানায়। পরে সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত সংশোধন করে ব্যক্তিগত ও মেয়াদি আমানতে ৪ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক
    Next Article হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী: ইরান
    JoyBangla Editor

    Related Posts

    জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

    September 24, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

     তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়লো

    September 22, 2026

    লিটার প্রতি ২০ টাকা করে পকেটে ভরতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো বিএনপি-জামাত গং!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    By JoyBangla EditorSeptember 24, 20260

    বাংলাদেশের রাজনীতিতে কি আবার সামরিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হচ্ছে? নাকি সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে পাশাপাশি রেখে…

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026

    জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

    September 24, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.