Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট
    Uncategorized

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 9, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা ও দীর্ঘমেয়াদী কারাবাস গণমাধ্যমের স্বাধীনতার ওপর এক কালো ছায়া ফেলেছে। একদিকে যেমন একাত্তর টিভির মোজাম্মেল হক বাবুর জামিন আবেদন খারিজ হয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাংবাদিক কারাবন্দিতে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

    একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় গত মঙ্গলবার তাঁর জামিন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। ২০২৫ সালের জানুয়ারি মাসে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, ২০০৭ সালে তিনি বৈশাখী টিভির একজন শেয়ারহোল্ডারকে অপহরণ করে জোরপূর্বক শেয়ার হস্তান্তর এবং সাড়ে ৪ কোটি টাকা আদায় করেছিলেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা চলছে, যার মধ্যে চারটিই ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময়ের হত্যা মামলা।

    বাংলাদেশে বর্তমানে মোজাম্মেল বাবু ছাড়াও কারাবন্দি রয়েছেন, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা,শওকত মাহমুদ।

    সিপিজে-র তথ্যমতে, এসব সাংবাদিকদের অনেককেই প্রায় ৬০০ দিন ধরে কোনো চার্জশিট বা বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। সংস্থাটির এশিয়া-প্যাসিফিক সমন্বয়ক কুনাল মজুমদার একে ‘দণ্ডিত হওয়ার আগেই শাস্তি ভোগ’ হিসেবে অভিহিত করেছেন।

    সিপিজে-র ২০২৫ সালের ‘প্রিজন সেন্সাস’ অনুযায়ী, টানা পঞ্চম বছরের মতো বিশ্বজুড়ে ৩০০-র বেশি সাংবাদিক কারাবন্দি। চীনে ৫০ জন, মিয়ানমারে ৩০ জন, এবং ইসরায়েলে ২৯ জন। বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৪তম।

    প্রতিবেদনে জানানো হয়, অনেক সাংবাদিককে ‘জীবিতদের কবরস্থান’ সমতুল্য নির্মম পরিবেশে দীর্ঘ সময় (৫ বছরের বেশি) বিচারহীন অবস্থায় আটকে রাখা হয়েছ। যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

    বাংলাদেশে সাংবাদিকতা দীর্ঘ সময় ধরে ‘পন্থাভিত্তিক’ বা রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত। নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসানের মতে, অনেক স্থানীয় সাংবাদিক সরাসরি রাজনৈতিক পদের অধিকারী হওয়ায় পালাবদলের সময় তাঁরা রাজনৈতিক কর্মী হিসেবেই প্রতিহিংসার শিকার হন। তবে সিপিজে স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকতা পক্ষপাতদুষ্ট বা বিতর্কিত হওয়া কোনো ‘ফৌজদারি অপরাধ’ নয়। রাজনৈতিক মতভেদের কারণে সাংবাদিকদের হত্যা মামলার আসামি করা আইনের অপব্যবহারের শামিল।

    প্রতিবেদনে উঠে এসেছে যে, বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেলের মালিকানা ব্যবসায়ীদের হাতে, যারা গণমাধ্যমকে ‘ব্যবসায়িক শিল্ড’ বা ঢাল হিসেবে ব্যবহার করেন। সরকারি বিজ্ঞাপন, নিউজপ্রিন্ট শুল্ক এবং ব্যক্তিগত প্লট বা সুবিধার বিনিময়ে সাংবাদিকদের একটি অংশ সরকারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা নিরপেক্ষ সাংবাদিকতার পথে অন্তরায়।

    এই সংকট থেকে উত্তরণে সিপিজে এবং সাংবাদিক সাহেদ আলমের মতো বিশেষজ্ঞরা কিছু প্রস্তাবনা দিয়েছেন, সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর দ্রুত ও স্বচ্ছ পর্যালোচনা করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করা। তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ফাস্ট-ট্র্যাক সার্ভিস গঠন করা, যাতে সাংবাদিকদের হয়রানি বন্ধ হয়। বিএনপি তাদের ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা ও দমনমূলক আইন বাতিলের যে প্রতিশ্রুতি দিয়েছে, তার বাস্তবায়ন নিশ্চিত করা।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের পেশাগত সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সাংবাদিকদের দীর্ঘ সময় বিনা বিচারে আটকে রাখা ‘সেলফ সেন্সরশিপ’ তৈরি করছে। বিশ্লেষকদের মতে, সরকার যদি প্রতিহিংসার রাজনীতি থেকে সরে না আসে, তবে স্বাধীন সাংবাদিকতার পরিসর আরও সংকুচিত হবে এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন
    Next Article পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগের অভিনন্দন
    JoyBangla Editor

    Related Posts

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.