Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ
    Economics

     ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 10, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে রাষ্ট্রীয় তহবিল ও ব্যাংকের সিএসআর (কর্পোরেট সামাজিক দায়িত্ব) তহবিল থেকে আনুমানিক ১৪২ কোটি টাকা অবৈধভাবে ব্যয়ের অভিযোগে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠানো হয়েছে।বিডি ডাইজেস্ট-এর হাতে আসা নথি মোতাবেক এ তথ্য জানা গেছে।

    গত ৭ই মে পাঠানো এই নোটিশে ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক এবং প্রধান নির্বাচন কমিশনারসহ মোট আট কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    লিংকনস ইন, লন্ডন থেকে পাশ করা ব্যারিস্টার সানাউল্লাহ নূরী তার মক্কেল — সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়ার পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন।

    অভিযোগের বিবরণ

    বিডি ডাইজেস্ট-এর হাতে আসা নোটিশের কপিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে অন্তর্বর্তী সরকার রেফারেন্ডামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় দেশের বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহ করেছে।

    এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে জোরপূর্বক ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে বাধ্য করা হয়েছে এবং এ কাজে রাষ্ট্রীয় অর্থের অবৈধ ব্যবহার করা হয়েছে।

    নোটিশ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) যৌথভাবে তিনটি সংগঠনকে মোট ৩.৭ কোটি টাকা প্রদান করেছে।

    সংগঠনগুলো হলো: সুশাসনের জন্য নাগরিক (সুজন), স্টুডেন্টস অ্যাগেইনস্ট ডিসক্রিমিনেশন (এসএডি) ফাউন্ডেশন এবং ডিবেট ফর ডেমোক্রেসি।

    নোটিশে বলা হয়েছে, বিতর্কিত এই অর্থ বিতরণের ঘটনার সূত্রপাত ঘটে গত ১১ জানুয়ারি একটি ব্যাংকার্স সভায়, যেখানে রেফারেন্ডাম প্রচারণায় সহায়তার বিষয়টি নির্ধারিত আলোচ্যসূচিতে না থাকলেও হঠাৎ করেই উপস্থাপন করা হয়।

    সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের উপস্থিতি অস্বাভাবিক হিসেবে বিবেচিত হয়, কারণ এ ধরনের সভা সাধারণত কেবল ব্যাংকারদের মধ্যে সীমাবদ্ধ থাকে।

    গণমাধ্যমের হাতে আসা নোটিশের কপিতে উল্লেখ করা হয়েছে, সভায় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর অংশগ্রহণকারীদের জানান যে একটি বিশেষ এজেন্ডা রয়েছে এবং সে কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা পরিস্থিতিকে “বিরল” বলে উল্লেখ করে জানান, তাৎক্ষণিকভাবেই আপত্তি উত্থাপিত হয়েছিল। ওই কর্মকর্তার বরাত দিয়ে নোটিশে বলা হয়েছে, “বিদ্যমান নীতিমালায় নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ততার কোনো সুযোগ নেই।”

    নোটিশে এবিবি চেয়ারম্যান মাশরুর আরেফিনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, গভর্নর এবিবি নেতাদের ডেকে বলেন যে ব্যাংকগুলোকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারের জন্য বড় অঙ্কের অর্থ দিতে হবে। প্রাথমিকভাবে এবিবির নিজস্ব তহবিল থেকে তিনটি সংগঠনকে ২০–২৫ কোটি টাকা দেওয়ার অনুরোধ করা হয়।

    তবে এবিবি পুরো দাবি মেনে নিতে অস্বীকার করে, নোটিশের বরাতে জানতে পেরেছে বিডি ডাইজেস্ট।

    এসএডি ফাউন্ডেশনকে অর্থ দিতে অস্বীকার করার কারণ হিসেবে তখন বলা হয় যে সংগঠনটি নিবন্ধিত ছিল না। পরে সুজনকে ২.৫ কোটি এবং ডিবেট ফর ডেমোক্রেসিকে ২০–২৫ লাখ টাকা দিতে এবিবি সম্মত হয়।

    এবিবি চেয়ারম্যান নোটিশে উদ্ধৃত বক্তব্যে আরও জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ব্যাংকগুলোকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে সহায়তার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং ক্ষমতাসীন দলও এতে সমর্থন দিয়েছিল।

    অনিবন্ধিত সংগঠনকে কোটি টাকা — তদন্তে দেখা গেল সংস্থার কোনো অফিসই নেই

    নোটিশে জানানো হয়, ২৫শে জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এসএডি ফাউন্ডেশনকে ৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়, তবে বোর্ড সদস্যরা তা নাকচ করে দেন। পরে ১ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়।

    বিস্ময়কর বিষয় হলো, নির্দেশনা আসার মাত্র ১০ দিনের মধ্যে সংগঠনটি নিবন্ধন পেয়ে যায় এবং এরপরই অর্থ ছাড় করা হয়।

    নোটিশে আরও বলা হয়, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন দল তহবিলের ব্যবহার যাচাই করতে গিয়ে ফাউন্ডেশনের কোনো নিজস্ব কার্যালয় খুঁজে পায়নি।

    পরে একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা হলেও তারা পর্যাপ্ত কাগজপত্র দিতে ব্যর্থ হয়। কর্মকর্তারা পুরো পরিস্থিতিকে “সম্পূর্ণ অনিয়মিত” বলে বর্ণনা করেছেন।

    নোটিশে উদ্বেগজনকভাবে উল্লেখ করা হয়েছে যে ১১ই জানুয়ারির সভায় উত্থাপিত আপত্তিগুলো সরকারি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন, যা নিয়ন্ত্রক প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রশ্ন তুলে দেয়।

    বিদ্যমান নীতিমালার লঙ্ঘন

    নোটিশে ব্যাখ্যা করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সিএসআর নীতিমালা অনুযায়ী এই তহবিলের ৩০% শিক্ষা খাতে, ৩০% স্বাস্থ্য খাতে, ২০% পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কাজে এবং বাকি অংশ ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা, সাংস্কৃতিক উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বর্ধক কাজে ব্যয় করার বিধান রয়েছে।

    রাজনৈতিক প্রচারণায় এই তহবিল ব্যবহার করা সুস্পষ্টভাবে বিদ্যমান নীতিমালার লঙ্ঘন এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও জনআস্থার পরিপন্থি।

    নোটিশে আরও জানানো হয়, ছয়টি মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন মিলিয়ে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে মোট আনুমানিক ১৪২ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

    নোটিশে বলা হয়, রাষ্ট্রীয় এই অর্থ ব্যয়ের কোনো আইনি কর্তৃত্ব অন্তর্বর্তী সরকারের ছিল না, ফলে এটি সম্পূর্ণ বেআইনি এবং কার্যত অকার্যকর।

    নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে ব্যবস্থা না নেয়, তাহলে আইনজীবী আসলাম মিয়া এ বিষয়ে আদালতে যাওয়াসহ আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন এবং তার ফলে সৃষ্ট যাবতীয় ব্যয় ও পরিণতির দায় নোটিশ গ্রাহকদেরই বহন করতে হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে
    Next Article তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল
    JoyBangla Editor

    Related Posts

    জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

    September 24, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

     তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়লো

    September 22, 2026

    লিটার প্রতি ২০ টাকা করে পকেটে ভরতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো বিএনপি-জামাত গং!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    By JoyBangla EditorSeptember 24, 20260

    বাংলাদেশের রাজনীতিতে কি আবার সামরিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হচ্ছে? নাকি সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে পাশাপাশি রেখে…

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচি

    September 24, 2026

    জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

    September 24, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে সামরিক শাসনের ছায়া?: দিনপত্র-র প্রতিবেদন

    September 24, 2026

    দেশের বাইরে যে বাংলাদেশ, তার কণ্ঠস্বর

    September 24, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.