Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা
    Technology

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 11, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গত বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গুলি চালিয়ে দুজনকে হত্যা করেন ফিনিক্স আইকনার। এ ঘটনায় আরও ছয়জন আহত হন। নিজের ক্যাম্পাসে গিয়ে গুলি চালানোর আগে আইকনার একজনের সঙ্গে কথা বলেছিলেন।

    তবে যার সঙ্গে আইকনার কথা বলেছিলেন, সে তাঁর বন্ধু নয়, বাবা–মা নয় বা এমন কেউ নয়, যে বা যারা তাঁকে এই কাজ করা থেকে বিরত রাখতে পারত। ২০ বছর বয়সী আইকনার কথা বলেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে। এএফপির এক প্রতিবেদনে উঠছে এসেছে এ ঘটনা।

    সম্প্রতি ফ্লোরিডায় আরও একটি ঘটনায় চ্যাটজিপিটির নাম উঠে এসেছে। টাম্পা বে টুয়েন্টি এইট, টাম্পা বে টাইমস, সিএনএনসহ বিভিন্ন গণামধ্যমের খবর বলছে, গত মাসে ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হন। পরে তাঁদের ক্ষতবিক্ষত ও টুকরা মরদেহ উদ্ধার করা হয়।

    দুজনের সন্দেহভাজন খুনি হিসেবে বিশ্ববিদ্যালয়টির আরেক সাবেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম হিশাম আবুঘরবেহ। তিনি খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের রুমমেট ছিলেন। খুন হওয়া অন্য শিক্ষার্থীর নাম নাহিদা সুলতানা বৃষ্টি।

    তদন্ত কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার আগে সন্দেহভাজন খুনি আবুঘরবেহ চ্যাটজিপিটির কাছে মরদেহ আবর্জনা ফেলার কালো রঙের পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলে দেওয়ার উপায় নিয়ে নানা প্রশ্ন করেছিলেন। চ্যাটজিপিটির কাছে আবুঘরবেহর এসব প্রশ্নের সূত্র ধরেই পরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

    এএফপির খবর বলছে, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ঘটনায় ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল যেসব তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন, সে অনুযায়ী, শিক্ষার্থী আইকনার এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছিলেন—তাঁর হামলার জন্য কোন অস্ত্র ও গুলি সবচেয়ে উপযুক্ত হবে এবং কখন ও কোথায় তিনি সবচেয়ে বেশি প্রাণহানি ঘটাতে পারবেন।

    চ্যাটজিপিটি আইকনারের এসব প্রশ্নের উত্তর দিয়েছিল বলে জানান তদন্ত কর্মকর্তারা।

    এখন অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার জানতে চান, এসব কারণে ওপেনএআইয়ের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ করা যায় কি না।

    উথমিয়ার বলেন, ‘যদি স্ক্রিনের অন্যপাশে থাকা জিনিসটি একজন মানুষ হতেন, তাহলে আমরা তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করতাম।’

    এরপর তিনি চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্তের ঘোষণা দেন। সেই সঙ্গে কোম্পানিটি বা এর কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলার দ্বারও উন্মুক্ত রাখেন।

    অপরাধমূলক পণ্য

    যুক্তরাষ্ট্রের আইনে কোনো প্রতিষ্ঠান বা করপোরেশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানো সম্ভব। যদিও তুলনামূলকভাবে এমনটা খুব বেশি দেখা যায় না।

    এএফপির খবর বলছে, গত মাসের শেষ দিকে, ‘ওপিওয়েড’ সংকট উসকে দেওয়ার ক্ষেত্রে ভূমিকার অভিযোগে ফৌজদারি মামলায় পারডিউ ফার্মাকে ৫০০ কোটি ডলারের বেশি জরিমানা ও শাস্তির মুখে পড়তে হয়েছে।

    শক্তিশালী ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার এবং এর ওপর আসক্ত হয়ে পড়া যুক্তরাষ্ট্রে একটি বড় আকারের সামাজিক সংকট হয়ে উঠেছে। ফলে ওষুধের ‘ওভারডোজ’–এর কারণে মৃত্যু পর্যন্ত হচ্ছে। একে সংক্ষেপে ‘ওপিওয়েড’ সংকট বলা হচ্ছে।

    এ ছাড়া ফক্সভাগেনকে অতীতে তাদের নির্গমন পরীক্ষায় প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল, ফাইজারকে তাদের প্রদাহনাশক ওষুধ বেক্সট্রার প্রচারের জন্য এবং এক্সনকে আলাস্কায় তেল ছড়ানোর ঘটনায় দায়ী করা হয়েছিল।

    কিন্তু এসব ঘটনার পেছনে মানুষ ছিল এবং মানুষই নিয়ম না মানা বা নিয়ম এড়িয়ে যাওয়ার এসব সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।

    আইকনারের ঘটনাটি এগুলোর থেকে ভিন্ন এবং এই ভিন্নতাই এটিকে আইনগতভাবে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

    এ নিয়ে ইউনিভার্সিটি অব ইউটাহ-এর আইন বিষয়ের অধ্যাপক ম্যাথিউ টোকসন বলেন, ‘সর্বোপরি এটি এমন একটি পণ্য, যা এই অপরাধকে উৎসাহিত করেছে এবং অপরাধমূলক কাজ সম্পাদনে ভূমিকা রেখেছে। এসব কারণে এই মামলাকে নজিরবিহীন এবং এতটা জটিল করে তুলেছে।’

    আইনবিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে সম্ভাব্য দুটি অভিযোগ হতে পারে অবহেলা অথবা বেপরোয়াভাব—যার মধ্যে শেষটির অর্থ হলো জানা ঝুঁকিকে বা নিরাপত্তা দায়িত্বকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৫৪ বছর আগে নিখোঁজ জাহাজডুবিতে, যখন ফিরলেন বয়স ৮০
    Next Article সুশীলতার মুখোশে‘গুপ্ত’কারিগর: দেশ ধ্বংসের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের চেনার সময় এখনই!
    JoyBangla Editor

    Related Posts

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.