Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পূর্ব লন্ডনে সানু মিয়াকে স্মরণ: কমিউনিটির জন্য তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে
    United Kingdom - যুক্তরাজ্য

    পূর্ব লন্ডনে সানু মিয়াকে স্মরণ: কমিউনিটির জন্য তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 12, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পূর্ব লন্ডনের সুপরিচিত কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও যুব সংগঠক সানু মিয়াকে স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মানুষের জন্য নিরলসভাবে কাজ করাই ছিল তাঁর জীবনের প্রধান দর্শন। কমিউনিটির প্রতি তাঁর দায়বদ্ধতা ও সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

    গত ৮ মে পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্ঠিত স্মরণসভায় পরিবার-পরিজন, বন্ধু, সহযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতারা অংশ নেন। ১৯৬৬ সালে জন্ম নেওয়া সানু মিয়া ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল মালিক খোকন এবং সঞ্চালনা করেন স্বাধীন খসরু। শুরুতে সানু মিয়াকে নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের যুগ্ম সম্পাদক আবদুল মালিক খোকন তাঁর বক্তব্যে বলেন, সানু মিয়া ছিলেন এমন একজন মানুষ, যিনি কমিউনিটি সেবা, অসাম্প্রদায়িক চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জীবনের অংশ করে নিয়েছিলেন।

    সানু মিয়ার শৈশবের বন্ধু ও শাপলা ইয়ুথ ফোর্সের সদস্য আলী, জয়নাল উদ্দিন, তুরণ মিয়া, হারিস আলী ও জামাল স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন প্রাণবন্ত, সাহসী ও নেতৃত্বগুণসম্পন্ন একজন মানুষ, যিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নূরউদ্দিন আহমদ, কবি শামীম আজাদ, লেখক ময়নুর রহমান বাবুল, রাজনীতিবিদ খসরুজ্জামান, সম্প্রচার ব্যক্তিত্ব রবিন হায়দার খান, অ্যাক্টিভিস্ট জামাল আহমেদ খান, সৈয়দ এনামুল ইসলাম, রাজনউদ্দিন জালাল ও হরমুজ আলীসহ আরও অনেকে।

    স্মরণসভায় উপস্থিত ছিলেন- সানু মিয়ার স্ত্রী মনোয়ারা খাতুন পারভীন ও ছেলে তানিম। স্বামীকে স্মরণ করতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পারভীন।

    বক্তারা বলেন, সানু মিয়া ছিলেন শাপলা ইয়ুথ ফোর্সের প্রতিষ্ঠাতা। তাঁর নেতৃত্বে সংগঠনটির ফুটবল দল বাংলাদেশে গিয়ে সেনাবাহিনী, বিডিআর ও বিমানবাহিনীসহ বিভিন্ন জাতীয় দলের বিরুদ্ধে খেলেছিল। কমিউনিটিভিত্তিক তরুণদের সংগঠিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।Tourist Destinations

    তাঁরা আরও বলেন, সানু মিয়া যুক্তরাজ্য নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। পাশাপাশি তিনি লেবার পার্টির সক্রিয় কর্মী, স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এবং একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন।

    অনুষ্ঠানে সানু মিয়ার জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন আনসার আহমদ উল্লাহ। পরে তিনি সানু মিয়ার মা হামিদা বেগমের হাতে স্মারকগ্রন্থের একটি কপি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যেও বইটি বিতরণ করা হয়।

    অনুষ্ঠানের শেষদিকে সানু মিয়ার জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র চলাকালে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন
    Next Article আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট
    JoyBangla Editor

    Related Posts

    ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

    July 13, 2026

    অর্থ কেলেংকারিতে নাইজেল ফারাজের পদত্যাগ

    July 8, 2026

    অবৈধভাবে বসবাস করে পরিবার গড়লেও মিলবে না সুরক্ষাঃ বহিষ্কারে কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার

    July 7, 2026

    যুক্তরাজ্যে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.