Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    দেশের ৯০ হাজার ৪৯টি গ্রামের মাটি দিয়ে ধানমন্ডি ৩২পুনর্নির্মাণের প্রস্তাব জগলুল চৌধুরীর!

    May 21, 2026

    ইউনুসের সামাজিক ব্যবসা, ব্যক্তিগত মুনাফা : যে লোক দারিদ্র্য বেচে ধনী

    May 21, 2026

    চট্টগ্রাম কারাগারে বন্দি দেবাশীষ সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার

    May 21, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এআই দিয়ে সর্বশেষ উপন্যাস লিখলেন নোবেলজয়ী লেখক
    Art & Culture

    এআই দিয়ে সর্বশেষ উপন্যাস লিখলেন নোবেলজয়ী লেখক

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 20, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নোবেলজয়ী লেখক ওলগা তোগারচুক জানিয়েছেন, তিনি লেখালেখির ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোল্যান্ডের এই নারী লেখক বিষয়টি স্বীকার করেন। এমনকি তিনি জানান, তাঁর সর্বশেষ উপন্যাস লিখতেও তিনি এআই ব্যবহার করেছেন।

    ইংরেজি ভাষায় প্রকাশিত সাহিত্য বিষয়ক সংবাদমাধ্যম লিটারেরি হাব বা লিটহাব জানিয়েছে, সম্প্রতি পোলিশ ভাষায় নেওয়া ও প্রকাশিত সাক্ষাৎকারে তোগারচুক এই বিষয়টি স্বীকার করেন। সাক্ষাৎকারে তোগারচুক স্বীকার করেন, তিনি তাঁর সৃজনশীল প্রক্রিয়ায় অর্থাৎ, লেখালেখিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করেন।

    সম্প্রতি লেখক মাক্স সিপোভিজ পোলিশ সংবাদমাধ্যম ব্লুস্কাইয়ে প্রকাশিত এই সাক্ষাৎকারটির দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এর কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ অনুবাদ করে তুলে ধরেন। সাক্ষাৎকারে তোগারচুক বলেন, ‘আমার সর্বশেষ উপন্যাস লেখার সময়…আমি এই উন্নত মডেলটিকে জিজ্ঞেস করেছিলাম, কয়েক দশক আগে কোনো নাচের আসরে আমার চরিত্ররা কী ধরনের গান শুনত। তখন এআই আমাকে কয়েকটি গানের নাম দেয়।’

    তোগারচুক আরও বলেন, ‘আমি প্রায়ই যন্ত্রটিকে জিজ্ঞেস করি, ডার্লিং, এটাকে আমরা আরও সুন্দরভাবে কীভাবে এগিয়ে নিতে পারি? অর্থনীতি বা কঠিন তথ্যভিত্তিক বিষয়ে অ্যালগরিদমের বিভ্রম ও বহু ভুল সম্পর্কে আমি জানি। কিন্তু এটাও বলতে হবে, সাহিত্যিক কল্পকাহিনির ক্ষেত্রে এই প্রযুক্তি এক অবিশ্বাস্য মাত্রার সুবিধা।’

    এআই দিয়ে লেখার বিষয়ে সাক্ষাৎকারের একটি অংশ আবার পোলিশ ভাষা থেকে গুগল ট্রান্সলেটরের সহায়তায় অনুবাদ করা হয় ইংরেজিতে। সেখানে তোগারচুক বলেন, ‘শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে, দীর্ঘ আখ্যান লেখার কাজে লেখকদের সম্পৃক্ততা কল্পনা করাই কঠিন। হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সহাবস্থানমূলক ভবিষ্যৎ ও সহযোগিতাই তাদের সাহায্য করবে। আশঙ্কার বিপরীতে আমি বিশ্বাস করি, আমাদের লেখকরাই নিজেদের কাজের স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে সবচেয়ে দ্রুত ও ঘনিষ্ঠভাবে এআইয়ের মতো সরঞ্জামের সঙ্গে যুক্ত হবে।’

    নোবেলজয়ী এই লেখক আরও বলেন, ‘আমাদের সাহিত্যিক মন ও মস্তিষ্ক এক সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। এর ভিত্তি হলো বিস্তৃত, অত্যন্ত বিস্তৃত পারিপার্শ্বিক ও সংশ্লেষধর্মী সম্পর্ক স্থাপন। যা শিক্ষাবিদদের সংকীর্ণ, অত্যন্ত কেন্দ্রীভূত সুড়ঙ্গধর্মী চিন্তার চেয়ে সম্পূর্ণ আলাদা। আমি নিজেই একটি ল্যাংগুয়েজ মডেলের সর্বোচ্চ উন্নত সংস্করণ কিনেছি এবং এটা দেখে গভীরভাবে বিস্মিত হই যে কী অসাধারণভাবে এটি আমার দিগন্তকে প্রসারিত করে এবং আমার সৃজনশীল চিন্তাকে আরও গভীর করে তোলে।’

    তোগারচুক আরও দাবি করেন, তাঁর বর্তমান কাজটাই হবে শেষ কাজ। কারণ তাঁর বিশ্বাস, পাঠকেরা আর জটিল সাহিত্যকর্মে আগ্রহী নন। তিনি বলেন, পুরোনো সময়ের জন্য তাঁর আক্ষেপ আছে, কিন্তু তিনি যেন মেনে নিয়েছেন যে—সেই সময় চিরতরে চলে গেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
    Next Article আফগানিস্তানে বাঁচার তাগিদে ‘সন্তান বিক্রি’
    JoyBangla Editor

    Related Posts

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    May 20, 2026

    শাহরিয়ার কবিরের বই পড়ে বড় হওয়া

    May 13, 2026

    ‘এই দুঃখটা নিয়েই আমি মরব’: সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যে ডলি জহুরের আর্তনাদ!

    May 8, 2026

    সিলেটে বইমেলা হচ্ছে ১০ মে থেকে ১৮ মে

    May 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    দেশের ৯০ হাজার ৪৯টি গ্রামের মাটি দিয়ে ধানমন্ডি ৩২পুনর্নির্মাণের প্রস্তাব জগলুল চৌধুরীর!

    May 21, 2026

    বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রাষ্ট্রব্যবস্থার মুখে রামিসার বাবার সজোর চপেটাঘাত

    May 21, 2026

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    দেশের ৯০ হাজার ৪৯টি গ্রামের মাটি দিয়ে ধানমন্ডি ৩২পুনর্নির্মাণের প্রস্তাব জগলুল চৌধুরীর!

    By JoyBangla EditorMay 21, 20260

    ৫ আগস্টের পটপরিবর্তনের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি নিয়ে এক অভিনব…

    ইউনুসের সামাজিক ব্যবসা, ব্যক্তিগত মুনাফা : যে লোক দারিদ্র্য বেচে ধনী

    May 21, 2026

    চট্টগ্রাম কারাগারে বন্দি দেবাশীষ সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার

    May 21, 2026

    বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রাষ্ট্রব্যবস্থার মুখে রামিসার বাবার সজোর চপেটাঘাত

    May 21, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    দেশের ৯০ হাজার ৪৯টি গ্রামের মাটি দিয়ে ধানমন্ডি ৩২পুনর্নির্মাণের প্রস্তাব জগলুল চৌধুরীর!

    May 21, 2026

    বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রাষ্ট্রব্যবস্থার মুখে রামিসার বাবার সজোর চপেটাঘাত

    May 21, 2026

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.