Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ
    Art & Culture

    ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২০২৬ সালের ২২শে মে, দক্ষিণ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ‘হিস্ট্রি ডি লা নোইট ‘ (দ্য বার্থডে পার্টি) চলচ্চিত্রটির প্রদর্শনীতে পরিচালক লিয়া মাইসিয়াস (বাম থেকে ৫ম) এবং কলাকুশলীরা উপস্থিত হন। (সিনহুয়া/উ হুইও)

    ২০২৬ সালের ২২শে মে, দক্ষিণ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ‘হিস্ট্রি ডি লা নোইট ‘ (দ্য বার্থডে পার্টি) চলচ্চিত্রটির প্রদর্শনীতে পরিচালক লিয়া মাইসিয়াস (বাম থেকে ৫ম) এবং কলাকুশলীরা উপস্থিত হন। (সিনহুয়া/উ হুইও)

    বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ ২৩ মে শনিবার। ফ্রান্সের কান শহরে ১২ মে থেকে শুরু হওয়া এই ১২ দিনব্যাপী উৎসবে ২২টি চলচ্চিত্র সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ্য’র’-এর জন্য প্রতিযোগিতা করেছে। সমাপনী ছবি ‘ইউলিসিস’ প্রদর্শনের মাধ্যমে আজ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

    এদিকে শেষবেলায় কানের মঞ্চ কাঁপালেন ঐশ্বরিয়া রায় বচ্চন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দেখা মিলল ঐশ্বরিয়া রাই বচ্চনের। এ বছর শুরু থেকেই ভক্তদের মধ্যে ছিল এক ধরনের অস্থিরতা। কারণ, কানের মঞ্চে নিয়মিত উপস্থিত এই বলিউড তারকাকে শুরুতে কোথাও দেখা যাচ্ছিল না।

    এমনকি অনেক ফ্যাশনপ্রেমী লরিয়ালের প্রতিও হতাশা প্রকাশ করেছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে উৎসবের শেষদিকে রাজকীয় উপস্থিতিতে হাজির হলেন সাবেক বিশ্বসুন্দরী।

    আপরদিকে, স্বর্ণপাম নিয়ে আলোচনা যেন শেষ নেই। এখন বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের একটাই প্রশ্ন কার হাতে উঠছে কানের সর্বোচ্চ সম্মান পাম দ্য’র বা স্বর্ণপাম? ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক পিটার ব্র্যাডশ ইঙ্গিত দিয়েছেন, এবার কান উৎসবের সমীকরণ বদলে দিতে পারে রুশ নির্মাতা আন্দ্রে জাভিয়াগিন্তসেভের ‘মিনোটর’।

    কোভিড মহামারির সময় টানা ৪০ দিন কোমায় থাকা এবং প্রায় ৯০ শতাংশ ফুসফুসের ক্ষতি কাটিয়ে অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠা এই নির্মাতা মিনোটর দিয়ে এবার উৎসবে ঝড় তুলেছেন। গ্রিক পুরাণের রূপক ব্যবহার করে এ সিনেমায় রাশিয়ার ভেতরের দুর্নীতি, ক্ষমতার দম্ভ এবং ইউক্রেন যুদ্ধের নির্মম বাস্তবতাকে এক পারিবারিক সংকটের মোড়কে ফুটিয়ে তোলা হয়েছে।

    স্বর্ণপাম জয়ের দৌড়ে মিনোটরের প্রধান প্রতিদ্বন্দ্বী পোলিশ নির্মাতা পাভেল পাভলিকোভস্কির ‘ফাদারল্যান্ড’। স্নায়ুযুদ্ধের পটভূমিতে তৈরি এই সিনেমাকে কানের আন্তর্জাতিক সমালোচকদের প্যানেল ইতিমধ্যে এবারের আসরের সর্বোচ্চ রেটিং দিয়েছে।

    এ ছাড়া স্বর্ণপামের দৌড়ে পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, জেমস গ্রের ‘পেপার টাইগার’ এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ সিনেমাগুলোকেও এগিয়ে রাখছেন সমালোচকেরা।

    স্বর্ণপাম ছাড়াও কানের অন্য প্রধান পুরস্কারগুলোর জন্য শক্ত অবস্থানে রয়েছে স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’ ও রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঞ্জিউর সাইকোলজিক্যাল থ্রিলার ‘ফিয়র্ড’। এতে এক মার্কিন প্রকৌশলীর চরিত্রে অনবদ্য অভিনয় করা সেবাস্তিয়ান স্ট্যানের হাতে উঠতে পারে এবারের সেরা অভিনেতার পুরস্কার।

    কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আজ রাতেই জুরিপ্রধান পার্ক ছান উক ও তাঁর টিম ঘোষণা করবেন কার হাতে উঠছে এবারের কান উৎসবের সেরার পুরস্কার।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড
    Next Article ইউনূস আমলে আটক বাংলাদেশি সাংবাদিকদের মুক্তির দাবি আন্তর্জাতিক সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের
    JoyBangla Editor

    Related Posts

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    September 11, 2026

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.