Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জাতিসংঘের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ: শেখ হাসিনার আইনজীবীর দাবি এবং ‘জুলাই শহীদ গেজেট’ বিতর্ক
    Uncategorized

    জাতিসংঘের প্রতিবেদন প্রশ্নবিদ্ধ: শেখ হাসিনার আইনজীবীর দাবি এবং ‘জুলাই শহীদ গেজেট’ বিতর্ক

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 30, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শদাতা স্টিভেন পাওলস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে চিঠি লিখে বাংলাদেশের ২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনকে “অত্যন্ত ভুল” বলে দাবি করেছেন।

    জাতিসংঘ প্রতিবেদনে পক্ষপাতের অভিযোগ

    পাওলস তার চিঠিতে অভিযোগ করেন, জাতিসংঘের ওএইচসিএইচআর-এর তথ্যানুসন্ধান মিশনটি অন্তর্বর্তী সরকারের প্রভাবে পরিচালিত হয়েছিল এবং হাসিনার রাজনৈতিক বিরোধীরাই মূলত তথ্য সংগ্রহ প্রক্রিয়াটি পরিচালিত করেছে, যা প্রতিবেদনের নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

    এ প্রসঙ্গে আরও গুরুত্বপূর্ণ অভিযোগ হলো, জাতিসংঘের প্রতিনিধিরা তথ্য সংগ্রহের সময় কেবলমাত্র জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সাক্ষাৎকার নিয়েছেন। অথচ সেনাবাহিনী প্রধানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে কোনো সাক্ষাৎকার নেওয়া হয়নি, যা তদন্তের একপেশে চরিত্রকে স্পষ্ট করে।

    পাওলস আরও দাবি করেন, প্রতিবেদনটির সময়সীমা ১ জুলাই থেকে ১৫ আগস্ট ২০২৪-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল, যার ফলে অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ নেতাকর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান সহিংসতার বিষয়টি তদন্তের বাইরে থেকে গেছে।

    ‘জুলাই শহীদ গেজেট’: একটি বড় প্রশ্নচিহ্ন

    বিশ্লেষকরা বলছেন, নিহতের সংখ্যা নিয়ে শুরু থেকেই বড় ধরনের অসংগতি রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মহল থেকে ৮০০, ৮৭২, ১,০০০, ১,৪০০, ১,৫৮১ এবং এমনকি ২,০০০-এরও বেশি সংখ্যা দাবি করা হয়েছে।

    অবশেষে সরকার ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে ‘জুলাই শহীদ গেজেট’ প্রকাশ করে, যেখানে প্রথম দফায় ৮৩৪ জনের নাম ছিল। পরবর্তী সংশোধনীতে তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে চূড়ান্ত সংখ্যা দাঁড়ায় ৮৩৬ জনে। অথচ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে ১,৪০০ জন নিহত হয়েছেন।

    তদন্তে দেখা গেছে, এই গেজেটের প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরে এবং অর্ধশতাধিকের মৃত্যু হয়েছে তথাকথিত আন্দোলনকারীদের হাতেই।

    গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে সড়ক দুর্ঘটনায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, হৃদরোগে, হিটস্ট্রোকে, কিডনি রোগে এবং সম্পত্তি বিরোধের কারণে নিহতদের নামও। এমনকি যাদের মৃত্যু ঘটেছে আন্দোলনকারীদের লুটপাটের সময় নিজেদের লাগানো আগুনে, তাদের নামও এই তালিকায় যুক্ত করা হয়েছে।

    বিস্তারিত তথ্যঃ  জুলাই শহীদ গেজেটঃ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় নোংরা রাজনীতি ও প্রতারণা!

    পুলিশ সদস্যরাও ‘শহীদ’ তালিকায়

    সবচেয়ে আপত্তিকর তথ্য হলো, জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের নামও এই শহীদ গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের হত্যার দায় আওয়ামী লীগ সরকারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ২০শে জুলাই রায়েরবাগে নৃশংসভাবে হত্যা হওয়া ট্যুরিস্ট পুলিশের এএসআই মোক্তাদিরের নাম গেজেটের ১৬০ নম্বরে রয়েছে, যাকে আন্দোলনকারীরাই পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছিল।

    বিস্তারিত তথ্যঃ  কমপক্ষে ৩ জন পুলিশ সদস্যের নাম আছে এই শহীদ গেজেটে

    যশোরের হোটেল লুটপাটে নিহতরাও ‘শহীদ’

    যশোরে ‘হোটেল জাবির ইন্টারন্যাশনাল’-এ আন্দোলনকারীরা লুটপাট করতে গিয়ে নিজেদের দেওয়া আগুনে যে ২৩ জন নিহত হয়েছিলেন, তাদের নামও শহীদ গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই মৃত্যুর দায়ও আওয়ামী লীগের উপর চাপানো হয়েছে।

    বিস্তারিত তথ্যঃ যশোরের জাবির হোটেল লুটতে গিয়ে নিহত ১৯ জনের নাম উঠেছে জুলাই শহীদ’দের তালিকায়

    জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের অবস্থান

    জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, সাবেক সরকার ও নিরাপত্তা বাহিনী পদ্ধতিগতভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এবং নিহতদের মধ্যে ১২ থেকে ১৩ শতাংশই ছিল শিশু। তবে শহীদ গেজেটের তথ্যগত অসংগতির কারণে প্রতিবেদনের ভিত্তিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

    গেজেটে নিহতের তারিখ, সময়, ঘটনাস্থল, বয়স বা পেশার কোনো উল্লেখ নেই এবং শতাধিক ব্যক্তির মৃত্যুর কোনো সুনির্দিষ্ট তথ্যই নেই। তথ্য যাচাই করা প্রায় অসাধ্য করে তোলা হয়েছে এই গেজেটে। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের প্রতিবেদনটি যদি এই বিতর্কিত ও অসংগত তথ্যের উপর নির্ভর করে তৈরি হয়, তাহলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅমরত্বের সন্ধানে পুতিন: ২৬ বিলিয়ন ডলারের প্রকল্পের নেতৃত্বে মেয়ে
    Next Article ইউনূস সরকারের বিরুদ্ধে এস আলমের ICSID মামলা
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    শেখ হাসিনার আশংকা:  ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’

    September 7, 2026

    শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশের সংকট মোকাবিলা সম্ভব নয়’: অজিত দোভাল!

    September 6, 2026

    বিএনপিকে শেখ হাসিনার ওপেন চ্যালেঞ্জ: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে দেখুন জনরায় কার পক্ষে

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    By JoyBangla EditorSeptember 7, 20260

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল আত্মসাত্‌ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ…

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    আমেরিকার কাছে মাথা নত করে দেশ বিক্রির গল্প, অন্যদিকে গৃহপালিত দোসরদের দেশপ্রেমের ঢোল—“দিল্লি না ঢাকা” নাটক!

    September 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.