Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ১০ নম্বর জার্সির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
    Sports

    ১০ নম্বর জার্সির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 31, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন চূড়ান্ত স্কোয়াড। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের জার্সি নম্বরও। দলটির অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি এবারও নিজের পরিচিত ১০ নম্বর জার্সিতেই মাঠে নামবেন।

    বিশ্বকাপে মেসি প্রথম ১০ নম্বর জার্সি গায়ে তোলেন ২০১০ সালে। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে এই জার্সি পরেই আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেন তিনি। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপেও ১০ নম্বর জার্সিতে খেলেন মেসি। বিশেষ করে ২০২২ সালে তার নেতৃত্বেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা জয় করে আর্জেন্টিনা।

    এবারের বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে নতুন একটি রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার ইতিহাসে কোনো ফুটবলার এতবার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেননি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চারটি বিশ্বকাপে এই ঐতিহাসিক জার্সি পরে খেলেছিলেন, যেখানে মেসির এটি পঞ্চম।

    প্রকাশিত তালিকা অনুযায়ী, আর্জেন্টিনা দলের ১ নম্বর জার্সি পরবেন গোলরক্ষক হুয়ান মুসো। ২ নম্বরে রয়েছেন লিওনার্দো বালের্দি এবং ৩ নম্বর জার্সি পেয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো। ৪ নম্বর জার্সিতে খেলবেন গনসালো মন্তিয়েল, আর ৫ নম্বরে থাকছেন লিয়ান্দ্রো পারেদেস। ৬ নম্বর জার্সি পরবেন লিসান্দ্রো মার্টিনেজ এবং ৭ নম্বরে থাকবেন রদ্রিগো ডি পল। ৮ নম্বর জার্সি দেওয়া হয়েছে ভ্যালেন্তিন বার্কোকে, ৯ নম্বরে খেলবেন হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে থাকছেন লিওনেল মেসি।

    এছাড়া ১১ নম্বর জার্সি পেয়েছেন জিওভানি লো সেলসো। ১২ নম্বরে রয়েছেন জেরোনিমো রুলি এবং ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো। ১৪ নম্বর জার্সি পরবেন এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস এবং ১৬ নম্বরে থিয়াগো আলমাদা। ১৭ নম্বর জার্সি পেয়েছেন জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে থাকছেন নিকো পাজ এবং ১৯ নম্বর জার্সি পরবেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ২০ নম্বর জার্সিতে খেলবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

    দলের বাকি সদস্যদের মধ্যে ২১ নম্বর জার্সি পরবেন হোসে ম্যানুয়েল লোপেস। ২২ নম্বর জার্সি পেয়েছেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এবং ২৩ নম্বরে থাকছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ২৪ নম্বর জার্সি পরবেন এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে থাকছেন ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বর জার্সিতে মাঠে নামবেন নাহুয়েল মোলিনা। সূত্র: মুন্দো আলবিসেলেস্তে

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওপেন সিক্রেট’
    Next Article দামের বিচারে বিশ্বকাপের রাজা কোন ফুটবলার?
    JoyBangla Editor

    Related Posts

    শিরোপা হারিয়েও পাচ্ছেন বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

    July 20, 2026

    বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

    July 19, 2026

    এশিয়ান হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    July 19, 2026

    বিশ্বকাপ ফাইনাল আজ রোববার, টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

    July 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.