Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বন্ধ হচ্ছে শেখ হাসিনার আমলে চালু হওয়া প্রবাসীদের ২.৫০% নগদ প্রণোদনা!
    Economics

    বন্ধ হচ্ছে শেখ হাসিনার আমলে চালু হওয়া প্রবাসীদের ২.৫০% নগদ প্রণোদনা!

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 1, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশেষ রিপোর্ট

    বেঙ্গলি জার্নাল ৩০ মে’র অর্থনীতি ডেস্ক-এর প্রতিবেদন অনুযায়ী  প্রবাসী বাংলাদেশী ও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এক বড় ধরণের দুঃসংবাদ সামনে এসেছে। বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চালু হওয়া ২.৫০% নগদ প্রণোদনা সুবিধাটি সম্পূর্ণ বন্ধ হতে যাচ্ছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা বিদেশ থেকে দেশে টাকা পাঠালে এখন থেকে আর এই অতিরিক্ত আড়াই শতাংশ নগদ সরকারি সহায়তা পাবেন না।

    রেমিট্যান্স প্রবাহের এই ভরা মৌসুম এবং উৎসবের আবহের মাঝেই এই প্রণোদনা বন্ধের খবর আসায় বিশ্বজুড়ে থাকা কোটি প্রবাসীর মাঝে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ১ লক্ষ টাকা পাঠালে সরাসরি লোকসান ২৫০০ টাকা

    আর্থিক খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসীরা যাতে অবৈধ হুন্ডি পরিহার করে বৈধ পথে দেশে টাকা পাঠান, সেই উদ্দেশ্যে সাবেক শেখ হাসিনা সরকার যেকোনো অঙ্কের রেমিট্যান্সের ওপর ২.৫০% নগদ প্রণোদনা চালু করেছিল। এই নিয়মের অধীনে কোনো প্রবাসী বিদেশ থেকে ১ লক্ষ টাকা পাঠালে, বাংলাদেশে তাঁর পরিবার ব্যাংক থেকে অতিরিক্ত ২৫০০ টাকাসহ মোট ১ লক্ষ ২ হাজার ৫০০ টাকা হাতে পেতো।

    কিন্তু নতুন নির্দেশনায় এই সুবিধাটি সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। ফলে এখন থেকে প্রবাসীরা ১ লক্ষ টাকা পাঠালে পরিবার কেবল মূল ১ লক্ষ টাকাই পাবে। এর ফলে প্রতি লক্ষ টাকা দেশে পাঠাতে গিয়ে প্রবাসীদের সরাসরি ২,৫০০ টাকা আর্থিক লোকসানের মুখোমুখি হতে হবে।

    হুন্ডি বাড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা

    সরকারের এই সিদ্ধান্তের পর তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন দেশের অর্থনৈতিক ও আর্থিক খাতের বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, ২.৫০% নগদ প্রণোদনা বন্ধের এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনীতির জন্য চরম ক্ষতিকর ও আত্মঘাতী হতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, এই সুবিধাটি বন্ধ হয়ে গেলে বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আগ্রহ হারিয়ে ফেলবেন প্রবাসীরা। ব্যাংকের চেয়ে হুন্ডিতে ডলারের রেট বেশি থাকায়, এই প্রণোদনা না থাকলে রেমিট্যান্স যোদ্ধারা আবারও অবৈধ ‘হুন্ডি’র দিকে ঝুঁকবেন। এর ফলে বৈধ পথে রেমিট্যান্স আসা এক ধাক্কায় বহুগুণ কমে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে এক গভীর ও দীর্ঘমেয়াদী সংকটের মুখে ঠেলে দেবে। প্রবাসীদের যেখানে সুযোগ-সুবিধা বাড়িয়ে পুরস্কৃত করার কথা, সেখানে এই বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংকটে জাতির ভরসা, উন্নয়নে জনগণের আস্থা — আওয়ামী লীগ
    Next Article ‘ভ্যানিটি ব্যাগে পদত্যাগপত্র’ — মতিউর রহমান চৌধুরীর দাবি সত্য হলে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ?
    JoyBangla Editor

    Related Posts

    ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা

    July 7, 2026

    গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে

    July 6, 2026

    গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন

    July 4, 2026

    কর্নফুলি টানেলকে নিয়ে অপপ্রচারের জবাব

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.