বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ এক শোক বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, একেএম রহমতুল্লাহ গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি…. ….. … রাজিউন)। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর এবং তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
