২রা জুন ২০২৬ইংরেজী,ব্রিকলেন জামে মসজিদে জননেতা তোফায়েল আহমদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে লন্ডনে বসবাসরত প্রবাসী, রাজনীতিক, সমাজকর্মী ও গণ্যমান্য মুসল্লীরা অংশ নেন। মিলাদ মাহফিলে দোয়ার আগে বক্তব্য রাখে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি আলহাজ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী শুভানুধ্যায়ী।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
