Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    August 9, 2026

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গা ঢাকা দিয়েছেন ইউনূসের উপদেষ্টারা: কেউ বিদেশে, কেউ মবের ভয়ে ‘ঠিকানাহীন’
    Politics

    গা ঢাকা দিয়েছেন ইউনূসের উপদেষ্টারা: কেউ বিদেশে, কেউ মবের ভয়ে ‘ঠিকানাহীন’

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 9, 2026No Comments5 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অন্তর্বর্তী সরকারের বিদায়ের সাড়ে তিন মাস অতিক্রান্ত হলেও সেই সরকারের উপদেষ্টারা আলোচনা ও বিতর্কের কেন্দ্রে রয়ে গেছেন। একদিকে হামে ৬ শতাধিক শিশুর মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহের ঘটনা ঘটছে, অন্যদিকে কয়েকজন সাবেক উপদেষ্টা গণমাধ্যমে এসে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও কথিত ‘কিচেন ক্যাবিনেট’ নিয়ে মুখ খোলায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

    এই পরিস্থিতিতে অধিকাংশ আলোচিত উপদেষ্টা এখনো অন্তরালে সময় পার করছেন। কেউ দেশ ছেড়েছেন, কেউ আগের পেশায় ফিরলেও জনসমাগম এড়িয়ে চলছেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এত দিন পরও অনেক সাবেক উপদেষ্টার মধ্যে তীব্র ‘মব আতঙ্ক’ কাজ করছে। তবে যারা বিতর্কের বাইরে ছিলেন, তাদের কেউ কেউ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

    দুর্নীতি তদন্তের দাবি ও বিদেশযাত্রার বিতর্ক

    অন্তর্বর্তী সরকারের বিদায়ের পরপরই তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্প্রতি কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে দাবি করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চারটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে এবং ৩০ বছরের কম বয়সী উপদেষ্টারা দেশে-বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছেন।

    গত এপ্রিলে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার আশ্বাস দেন। এরপরই সাবেক উপদেষ্টাদের বিদেশযাত্রা নতুন করে আলোচনায় আসে।

    বিশেষ করে সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী তিশাকে নিয়ে অস্ট্রেলিয়া সফর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

    ড. ইউনূস: বার্লিনে হিটলারের বাঙ্কারে

    দায়িত্ব ছাড়ার পর সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুলশানে নিজস্ব বাসভবনে ওঠেন এবং অসুস্থ স্ত্রীর সেবায় মনোযোগ দেন। পাশাপাশি তার ‘থ্রি জিরো’ রূপকল্প — শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ — এবং নতুন সামাজিক ব্যবসা নিয়ে কাজ অব্যাহত রাখেন।

    গত ২৭শে মে, ঈদের আগের দিন, দীর্ঘদিনের ‘সহকর্মী’ লামিয়া মোরশেদকে সঙ্গে নিয়ে ফ্রান্সের প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। পরে নেদারল্যান্ডসেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

    বিভিন্ন সূত্র জানাচ্ছে, ৩১শে মে ড. ইউনূস ও লামিয়া মোরশেদ জার্মানিতে ‘বার্লিন স্টোরি বাঙ্কার’ মিউজিয়াম পরিদর্শন করেন। সেখানে তাদেরকে হিটলার ও তার প্রেমিকা ইভা ব্রাউনের শোবার ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    কিচেন ক্যাবিনেট বিতর্ক: তৌহিদ ও আলী ইমামের স্বীকারোক্তি

    সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদের বাইরে সাত সদস্যের একটি অনানুষ্ঠানিক ‘কিচেন ক্যাবিনেট’ সক্রিয় ছিল, যেখান থেকে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হতো।

    তিনি জানান, অন্তর্বর্তী সরকারের বিদায়ের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত আলোচিত বাণিজ্য চুক্তির প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততাই ছিল না। এমনকি দায়িত্বকালে নিজের মন্ত্রণালয়ে অন্য উপদেষ্টাদের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে তিনি অন্তত তিনবার পদত্যাগ করতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন।

    সাবেক খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে এই কিচেন ক্যাবিনেট প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠকে বসত। বর্তমানে তিনি লেখালিখি করে সময় পার করছেন।

    মবের ভয়ে স্বাস্থ্য উপদেষ্টা কার্যত গৃহবন্দি

    সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দায়িত্ব ছাড়ার পর পুরোনো কর্মস্থল গ্রামীণ ব্যাংকে ফিরলেও হামে শিশুমৃত্যুর ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকে কার্যত আত্মগোপনে চলে গেছেন। রাজধানীতে নিজের ফ্ল্যাটে অনেকটা বন্দি জীবন যাপন করছেন। মানুষজন ও গণমাধ্যমকে পুরোপুরি এড়িয়ে চলছেন। এমনকি অনেক নিকট আত্মীয়কেও তার বর্তমান ঠিকানা জানানো হয়নি।

    মবের শিকার হতে পারেন এই ভয়ে তিনি ঘর ছেড়ে বেরোচ্ছেন না। ফোন দিলে রিসিভ করছেন না। সহকর্মীদেরও কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন যেন কাউকে তার ঠিকানা না দেওয়া হয়।

    ফারুকীর অস্ট্রেলিয়া সফর ও ফেসবুক প্রতিক্রিয়া

    সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দায়িত্ব ছাড়ার পর থেকেই অন্তরালে ছিলেন। সম্প্রতি অনেকটা নীরবে স্ত্রী তিশাকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। অভিনেত্রী অরুণা বিশ্বাসসহ বেশ কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে এই সফরের কড়া সমালোচনা করেন এবং ফারুকী আর দেশে ফিরবেন না বলে মন্তব্য করেন।

    ফারুকী প্রতিদিন ফেসবুকে প্রচুর লেখালিখি করলেও বিদেশ সফর নিয়ে দীর্ঘদিন চুপ থাকায় গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে গতকাল ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়, এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই।’

    তবে কবে দেশে ফিরবেন বা কেন অস্ট্রেলিয়া গেছেন, সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি তিনি।

    যে যার গন্তব্যে

    অধিকাংশ সাবেক উপদেষ্টাই এখন দেশে আছেন এবং পুরোনো পেশায় ফিরে গেছেন। সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিয়েছেন এবং ব্যাংকিং খাত সংস্কারে পরামর্শক হিসেবেও কাজ করছেন।

    বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছেন এবং সেখানকার ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’ পরিচালনার দায়িত্বও নিয়েছেন।

    আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ফিরেছেন এবং শিক্ষার্থীদের ভাষ্যমতে এখন নিয়মিত ক্লাস নিচ্ছেন।

    পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব শেষ হওয়ার পরদিনই বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী হিসেবে কাজে ফিরেছেন, তবে পরিবেশ রক্ষায় নতুন কোনো মাঠ কর্মসূচিতে এখনো তাকে দেখা যায়নি।

    মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার নিজের এনজিও উবিনীগে ফিরেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির সমালোচনা করে সংসদে আলোচনার দাবি জানাচ্ছেন।

    সাবেক নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গবেষণা ও লেখালিখিতে সময় দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফেরার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন।

    পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বারিধারা পার্ক রোডের বাসায় থেকে দুটি বই লেখার কাজ শুরু করেছেন এবং অবসর সময়ে ছবি আঁকছেন।

    সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজের প্রতিষ্ঠান আকিজ-বশির গ্রুপে ফিরেছেন, তবে বাইরে বা মন্ত্রণালয়ে তাকে দেখা যায় না — বেশিরভাগ সময় দিচ্ছেন আকিজ-বশির অ্যাভিয়েশন নিয়ে।

    সাবেক শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পুরোনো এনজিও ‘অধিকার’-এ ফিরেছেন, যদিও জনসমক্ষে কোনো কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে না।

    সাবেক সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ দীর্ঘ বিরতির পর গতকাল উত্তরায় নিজের কর্মস্থল ব্রতীর কার্যালয়ে গেছেন এবং সহকর্মীদের সঙ্গে দিনভর পরিকল্পনা বৈঠক করেছেন। তার অফিস জানিয়েছে, এখন থেকে তিনি নিয়মিত অফিস করবেন।

    উল্লেখযোগ্যভাবে, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন।

    এ ছাড়া শিক্ষা উপদেষ্টা সি আর আববার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, ধর্মবিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসূত্রে যুক্ত হয়েছেন।

    অন্তর্বর্তী সরকারের এই পরিণতি এবং সাবেক উপদেষ্টাদের এই আত্মগোপন ও অনিশ্চয়তার চিত্র বলে দিচ্ছে, ক্ষমতার পালাবদলের পর জবাবদিহির প্রশ্নটি এখনো অনিষ্পন্নই রয়ে গেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ, পদসংখ্যা ৭২৫
    Next Article “বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়ে অনার্স কোর্স বাতিল হচ্ছে” কেন?
    JoyBangla Editor

    Related Posts

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    By JoyBangla EditorAugust 9, 20260

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১০ আগস্ট প্রকাশ করা…

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

    August 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.