কবির য়াহমদ
“বিদ্যুৎ আছে বলে বিদ্যুৎস্পৃষ্টে মানুষের মৃত্যু হচ্ছে”— সংসদে এই বক্তব্য দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মানুষের মৃত্যু নিয়ে এটা মন্ত্রীর পাশবিক লোমহর্ষক কৌতুক।
মন্ত্রীর এমন কৌতুক ও খোঁড়া যুক্তি দিয়ে মৃত্যুর মতো একটি সংবেদনশীল বিষয়কে হালকা করার চেষ্টা। এটা কেবল যুক্তিকেই ক্ষুণ্ণ করে না, বরং সাধারণ মানুষের জীবনের মূল্যকে এক প্রকার উপহাসের পাত্রে পরিণত করে।
তাজ্জব ব্যাপার হচ্ছে স্পিকার হাফিজ উদ্দিন মন্ত্রীর এই মন্তব্যকে সংসদের কার্যপ্রণালীতে রেখে দিলেন।
অপঘাতে মানুষের মৃত্যুর এমন স্বাভাবিকীকরণ অস্বাভাবিক। ন্যূনতম মানবিকতার প্রকাশ না দেখে হতাশ হয়েছি; কষ্ট পেয়েছি।
