শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠcVf প্রায় দেড় মাসব্যাপী এই বৈশ্বিক ক্রীড়া উৎসবের। উদ্বোধনের পরই মাঠে গড়াবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ম্যাচ।
ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুরু হলো বিশ্বকাপ ২০২৬। ইতিহাসের সবচেয়ে বড় এই আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশেই পৃথকভাবে উদ্বোধনী আয়োজন থাকলেও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় আনুষ্ঠানিক সূচনা হচ্ছে মেক্সিকো থেকেই।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টায় এবং ব্রিটিশ সময় সন্ধ্যা ৭টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ১টায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ২০১০ বিশ্বকাপের আদলে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্মের নান্দনিক উপস্থাপনা থাকবে। অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনস।
বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রও পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। কানাডার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় টরন্টো স্টেডিয়ামে, যেখানে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়সহ আরও কয়েকজন শিল্পী।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আয়োজন হলো লস অ্যাঞ্জেলেসে। প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল উপস্থাপনা ও আলো-ঝলমলে মঞ্চায়নের এ অনুষ্ঠানে অংশ নেন কেটি পেরি, ফিউচার, আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, রেমা ও টাইলা।
বাংলাদেশের দর্শকরা বিটিভিতে সরাসরি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ উপভোগ করছেন। লন্ডনেও সরাসরি ব্রিটিশ চ্যানেলগুলো খেলা দেখাচ্ছে।
