Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন
    Art & Culture

    মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 12, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজশাহীতে গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ের ইতিহাস সংক্রান্ত প্রায় তিন শতাধিক বই জব্দ করেছে জেলা প্রশাসন।

    গতকাল ১০ই জুন, বুধবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের দুই নির্বাহী হাকিম পাঠাগারটির বাসে তল্লাশি চালিয়ে বইগুলো জব্দ করেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থানরত ভ্রাম্যমাণ পাঠাগারের বাসে “আওয়ামী লীগ” নেতাদের নিয়ে লেখা বই রয়েছে অভিযোগ তুলে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বাসটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিয়ে যায়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাসে তল্লাশি চালানো হয়।

    রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন বলেন, “পাঠাগারে বই পড়তে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বাসের ভেতরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে নিয়ে লেখা বই দেখতে পান। পরে এ বিষয়ে আপত্তি জানিয়ে বাসটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।“

    মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, “আওয়ামী লীগের পতনের পরও এসব বই পাওয়া উদ্বেগজনক। একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা বইগুলো জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

    অন্যদিকে, ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, “রাজশাহীতে বই সংরক্ষণের আলাদা কোনো স্থান না থাকায় বইগুলো বাসের মধ্যেই রাখা হয়েছিল। তবে এসব বই কাউকে পড়তে দেওয়া হতো না।”

    তবে এ নিয়ে উদ্বেগ জানিয়ে কয়েকজন সাধারণ পাঠকরা তীব্র প্রতিক্রিয়া জানান।

    অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মহিউদ্দিন আহমেদ বলেন, কে কোন বই পড়বে, কোন বই পড়বে না কিংবা পড়তে দেওয়া হবে না- এটা রাষ্ট্র ঠিক করে দেবে না। এগুলো তো জঙ্গিবাদ বিষয়ক বই নয়। আওয়ামী লীগের যে নেতারা মুক্তিযুদ্ধ করেছেন , তাঁরা তাদের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন, রণাঙ্গনের স্মৃতি লিখেছেন, এসব বইকে কি আওয়ামী লীগের বই বলা যাবে?

    মুক্তিযুদ্ধ, জাতির জনক, স্বাধীনতার ইতিহাস নিয়ে রচিত বই জব্দের মত গর্হিত কাজটি স্বাধীনতাবিরোধী অপশক্তির ইন্ধনে করা হয়েছে বলে আমি মনে করি, বলেন এই শিক্ষক।

    এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    প্রসঙ্গত, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে।

    তল্লাশির সময় মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির এবং রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান প্রীতম উপস্থিত ছিলেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleথানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী
    Next Article ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম
    JoyBangla Editor

    Related Posts

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026

    জীবনানন্দ দাশের বায়োপিক বানাচ্ছেন গৌতম ঘোষ!

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.