Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » হামে শিশুমৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল ‘জয় বাংলা’ শ্লোগান, আটক ৩
    Politics

    হামে শিশুমৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল ‘জয় বাংলা’ শ্লোগান, আটক ৩

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 18, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকার মহাখালী বাস টার্মিনালের মূল সড়কে হামে শিশুমৃত্যুর প্রতিবাদ ও প্রতিরোধযোগ্য এ রোগে মৃত্যু ঠেকাতে ব্যর্থতার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার সকালে ঝটিকা মিছিল করে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

    তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মহাখালী বাস টার্মিনালের মূল সড়কে এ মিছিল বের করা হয়। মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। তিনি বলেন, এ সময় মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০) ও শামীম হোসেনকে আটক করা হয়।

    কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    গুলশান ট্রাফিক বিভাগের সদস্যরা জানান, ‘প্রগতিশীল নাগরিক সমাজ’—ব্যানারে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে জড়ো হওয়ার চেষ্টা করে। তাদের হাতে আওয়ামী লীগের প্ল্যাকার্ডও ছিল।

    গুলশান ট্রাফিক বিভাগের সদস্যদের ভাষ্য, দলটি ‘প্রতিরোধযোগ্য হাম রোগে নিষ্পাপ ও সম্ভাবনাময় শিশুদের মৃত্যুর জন্য দায়ী ইউনূস-নুরজাহানের বিচার এবং মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ’ দাবিতে মানববন্ধন করার উদ্দেশ্যে অবস্থান নেওয়ার চেষ্টা করছিল।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কয়েকটি হাতবোমা বা ককটেলের বিস্ফোরণ ঘটান। মিছিলকারীরা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। পুলিশ আরও জানায়, মিছিলকারীদের বহন করা ব্যানার ও ফেস্টুনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও দেখা যায়। মিছিল শেষে চলে যাওয়ার সময় ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।

    ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কর্মসূচির তথ্য আগে ছিল না। ব্যানারেও ভিন্ন ধরনের বক্তব্য ছিল। সেখানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে হামের টিকাসংক্রান্ত বক্তব্য লেখা ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমাস্ক-হেলমেট পরে মহাসড়কে ছাত্রলীগের মিছিল
    Next Article মীর শাহে আলমের ক্ষমতার শিখরে পৌঁছার সাতকাহন
    JoyBangla Editor

    Related Posts

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফের শাহাদাতবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

    November 8, 2026

    ৭ নভেম্বর : মুক্তিযোদ্ধা হত্যা এবং ইতিহাস বিকৃতির সংক্ষিপ্ত পাঠ

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    By JoyBangla EditorNovember 8, 20260

    বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে তাঁর আইনি নিরাপত্তা…

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফের শাহাদাতবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

    November 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.