Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফুটবল মাঠে সমুদ্রের ঢেউ: ব্রাজিলের অনন্য  জয়
    Sports

    ফুটবল মাঠে সমুদ্রের ঢেউ: ব্রাজিলের অনন্য  জয়

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 20, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশ্বকাপে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে স্পটলাইটে চলে এসেছেন স্ট্রাইকার মাথেউস কুনহা। তবে তার সেই নান্দনিক গোলের মতোই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে তার সিগনেচার গোল উদযাপন, যা ফুটবল বিশ্বে ‘সার্ফিং সেলিব্রেশন’।

    ফুটবলার হলেও কুনহা মনে-প্রাণে একজন সার্ফিং (সমুদ্রের ঢেউয়ের ওপর বোর্ডের সাহায্যে ভেসে বেড়ানো) প্রেমী। ব্রাজিলের জোয়াও পেসোয়ায় জন্ম নেওয়া এই ফুটবলার অবসরে সমুদ্রের ঢেউয়ের সাথে মিতালি গড়তে ভালোবাসেন। অলিম্পিকজয়ী বিখ্যাত সার্ফার ইতালো ফেরেইরা তার অন্যতম সেরা বন্ধু। কুনহার ভাষায়, সার্ফিং তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং ফুটবলের মাঠে এই উদযাপনের মাধ্যমে তিনি একই সাথে ফুটবল ও সার্ফিং—দুইয়ের প্রতিই তার ভালোবাসা ও ভালো লাগা ফুটিয়ে তোলেন।

    ক্লাব ফুটবলে উলভারহ্যাম্পটন থেকে গত মৌসুমে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কুনহা। ওল্ড ট্রাফোর্ডে আর্সেনাল, চেলসি এবং লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে তিনি এই সার্ফিং উদযাপনকে ইংলিশ প্রিমিয়ার লিগে জনপ্রিয় করে তোলেন।

    লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর কুনহা নিজেই জানিয়েছিলেন যে তার বন্ধুরা এই উদযাপনে কিছুটা খুঁত ধরেছিলেন! কুনহা বলেন, ‘ব্রাজিলে থাকা আমার বন্ধুরা আমাকে সবসময় বলত—’তুমি তো শুধু সার্ফ করার ভঙ্গি করো। তোমাকে তো প্রথমে সার্ফবোর্ডে প্যাডেল করতে হবে, তারপর ওটার ওপর উঠে দাঁড়াতে হবে!’ আমি তাদের বলেছিলাম, ঠিক আছে, আমি এটা আরও নিখুঁত করার চেষ্টা করব।’

    বন্ধুদের সেই পরামর্শের পর থেকেই কুনহা তার উদযাপনে পরিবর্তন আনেন। এখন গোল করার পর তিনি প্রথমে মাঠের ঘাসের ওপর উপুড় হয়ে শুয়ে দুই হাতে ‘প্যাডেল’ (পানি সরানোর ভঙ্গি) করার অভিনয় করেন এবং তারপর ঝটপট উঠে দাঁড়িয়ে দুই হাত দুই দিকে প্রসারিত করে নিখুঁত ব্যালেন্স নিয়ে সার্ফবোর্ডে ভেসে থাকার ভঙ্গি করেন।

    বিশ্বকাপের বড় মঞ্চে ব্রাজিলের ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি গায়ে জড়িয়ে কুনহার এই ‘সমুদ্র জয়ের’ উদযাপন এখন ফুটবল দুনিয়ায় অন্যতম এক দৃষ্টিনন্দন ট্রেন্ডে পরিণত হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজেন্ডার বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি মহিলা পরিষদের
    Next Article কবি বেগম সুফিয়া কামালের জন্মদিন আজ
    JoyBangla Editor

    Related Posts

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026

    হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

    September 5, 2026

    ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস

    September 3, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.