Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    August 27, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা
    Politics

     “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারতে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্প্রতি দ্য প্রিন্ট পত্রিকায় প্রকাশিত এক লেখায় বলেছেন, দেশ থেকে দূরে থাকলেও তিনি বাংলাদেশের মানুষের পাশেই আছেন। তিনি স্পষ্ট করে বলেন, তার অনুপস্থিতি কখনোই তার নীরবতার প্রতিফলন নয়।

    লেখায় শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ই মে’র কথা স্মরণ করেন, যেদিন প্রায় ছয় বছরের প্রবাস জীবন শেষে তিনি দেশে ফিরেছিলেন—বাবা-মা ও পরিবারের সদস্যদের হারিয়ে, একমাত্র দেশের জনগণের ভালোবাসার ওপর নির্ভর করে।

    তিনি বলেন, সেই সময়েও তার বিরুদ্ধে চক্রান্ত, মামলা ও জীবনের ঝুঁকি ছিল।

    দেশে ফেরার সুনির্দিষ্ট সময় নির্ধারণ না করলেও তিনি জানান, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যাচ্ছেন।

    তার মতে, এটি শুধু তার ফিরে আসার জন্যই নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক কল্যাণের জন্যও প্রয়োজনীয়।

    নিবন্ধে তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি সেবা প্রদানকারীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং অনেককে জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।

    তিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে অভিহিত করে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দমন-পীড়নকে “নিরব রাজনৈতিক গণহত্যা” বলে মন্তব্য করেন।

    দেশের উন্নয়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অনুযায়ী ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০০৮ সালের পর তাদের চার মেয়াদের শাসনামলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সুশৃঙ্খল বাস্তবায়নের মাধ্যমে দেশ গঠনের কাজ করা হয়েছে।

    তিনি পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্পগুলোর উদাহরণ দেন।

    আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দলটি একটি গণতান্ত্রিক সংগঠন এবং দলের ভেতরের সংস্কার প্রক্রিয়া কোনো বহিরাগত নির্দেশনা অনুসারে নয়, বরং দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে।

    তিনি “দেশ ছেড়ে যাওয়া নেতা” শব্দবন্ধের বিরোধিতা করেন, কারণ তার মতে কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি।

    প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি বিভিন্ন সময়ে বিবৃতি ও বার্তার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্য জানিয়ে আসছেন।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ভেনুজুয়েলায় ভুমিকম্প: ৩২ প্রাণহানি,  পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা
    Next Article প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভা, বক্তব্য রাখেন জননেত্রী শেখ হাসিনা
    JoyBangla Editor

    Related Posts

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    August 27, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    বিশ্বের সেরাদের চোখে শেখ হাসিনা

    August 27, 2026

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    By JoyBangla EditorAugust 27, 20260

    চাঁদপুরে ব্যবসায়ী পিন্টু দাসের পরিবার নিখোঁজ এবং রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন…

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.