ফুটবল বিশ্বের প্রভাবশালী খেলোয়াড়দের তালিকায় ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের নাম অন্যতম। গোল, ট্রফি কিংবা ব্যক্তিগত অর্জনের গণ্ডি ছাড়িয়ে নিজের সৃজনশীলতা, দক্ষতা ও ব্যক্তিত্বের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন একটি প্রজন্মের অনুপ্রেরণা। এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম তিনি।
মাঠে তার দুর্দান্ত ড্রিবলিং, গতি ও আক্রমণভাগে কার্যকর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে বারবার। একই সঙ্গে ক্যারিয়ারে গড়া অসংখ্য রেকর্ড তাকে এনে দিয়েছে বিশেষ স্বীকৃতি। চোট, বিতর্ক ও সমালোচনার মুখোমুখি হলেও প্রতিভা ও পারফরম্যান্স দিয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন নেইমার।
