Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের
    Bangladesh

    মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 1, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পেশাজীবী মানবাধিকার পরিষদ (পিএইচআরসি)।

    মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, কো-আহ্বায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান এ দাবি জানান।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার আলোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করে আসছে সংগঠনটি। তাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় দেশে মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে।

    সংগঠনটি অভিযোগ করে, মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে মব সহিংসতার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষককে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত কিংবা একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, আইনজীবী এবং শিল্পী-সাহিত্যিকদের বিরুদ্ধে গ্রেপ্তার, মামলা, হয়রানি ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল এবং তাঁর প্রাপ্ত বেতন-ভাতা ফেরত চাওয়ার সিদ্ধান্ত একজন খ্যাতিমান চিকিৎসকের মর্যাদার পরিপন্থী।

    সংগঠনটি দাবি করে, প্রচলিত নিয়মে হামের টিকা আমদানি না করায় দেশে হামে আক্রান্ত হয়ে ৭০০-র বেশি শিশুর মৃত্যু হয়েছে এবং লক্ষাধিক শিশু আক্রান্ত হয়েছে, যা জনস্বাস্থ্য ও মানবাধিকারের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।

    এ ছাড়া গত ২২ জুন তুরাগ থানা এলাকায় সাতজন রাজনৈতিক কর্মী নিখোঁজ ও হত্যার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়। এ ঘটনায় পুলিশের ব্যাখ্যা ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে উল্লেখ করা হয়।

    পেশাজীবী মানবাধিকার পরিষদ বলেছে, সারাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত করে মব সংস্কৃতির বিস্তার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

    সংগঠনটি আশা প্রকাশ করে, সরকার উল্লিখিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনবে এবং ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর পদক্ষেপ নেবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু
    Next Article ৮ মাস হোটেলে ‘মৌজ-মাস্তি’ এনসিপি নেতাদের: ১২ লাখ টাকা বকেয়া, উল্টো হুমকি-ধমকি
    JoyBangla Editor

    Related Posts

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026

    ২১ লাখ মানুষ নতুন করে গরিব হলো, আর বিএনপি ব্যস্ত জনগণের টাকা চুরি করতে!

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.