Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » লন্ডনে বাংলাদেশ বইমেলায় সম্মাননা, গুণীজন ফারুক আহমদ সাহিত্যে কবি মাশুক
    United Kingdom - যুক্তরাজ্য

    লন্ডনে বাংলাদেশ বইমেলায় সম্মাননা, গুণীজন ফারুক আহমদ সাহিত্যে কবি মাশুক

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 2, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মতিয়ার চৌধুরী

    এ বছর লন্ডনে ১৪তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে গুণীজন সম্মাননা পদক ২০২৬ লাভ করলেন ইতিহাসবিষয়ক গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য পদক কবি মাশুক ইবনে আনিস।

    গত ২৮ জুন লন্ডনে অনুষ্ঠিত ১৪তম বাংলাদেশ বইমেলা, ও সাহিত্য সাংস্কৃতিক উৎসবে আগত অতিথিরা গুণী এই দু’জন লেখকের হাতে এই পদক তুলে দেন। এবারের সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে এসে যোগদেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তক রূপা চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে আমেরিকা থেকে আসেন বিশিষ্ট লেখক ও অনুবাদক আনিসুজ্জামান এবং ইংল্যান্ড থেকে যোগ দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি শামীম আজাদ।

    এবছর সংগঠনের পক্ষ থেকে চারটি ক্যাটাগরিতে চারজনকে পদক দেয়া হয়। সেগুলো ছিল গুণীজন সম্মাননা পদক, সাহিত্য পদক, এবং সংগঠনের সদস্যদের মধ্য থেকে বেষ্ট পারফরমেন্স এওয়ার্ড এবং ডিসটিংগুয়িশ ফ্রেন্ডস রিকগনিশন এওয়ার্ড। সাংগঠনিকভাবে বিশেষ অবদানের জন্য বেস্ট পারফরমেন্স এওয়ার্ড পান সংগঠক ও টিভি উপস্থাপক হেনা বেগম ও নূরজাহান শিল্পী এবং ডিসটিংগুয়িশ ফ্রেন্ড এওয়ার্ড পান লেখক সাংবাদিক সেবুল চৌধুরী।

    গবেষক ফারুক আহমদের সংক্ষিপ্ত পরিচিতি

    বিলাতে বাঙালির ইতিহাস রচনায় এক পুরোধা লেখক-গবেষক ফারুক আহমদ। জন্ম: ১৯৬৪ সালের ২২ জানুয়ারি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত গোয়াসপুর গ্রামে। পিতা কুতুব আলী ও মা তেরাবুন্নিসা খানম।

    ফারুক আহমদ সত্তরের দশকের শেষের দিক থেকে সাহিত্য চর্চা করে আসছেন। বিশ শতকের আট দশকের গোড়ার দিকে প্রথমে সাপ্তাহিক দেশবার্তা ও পরে সাপ্তাহিক সিলেট কণ্ঠ পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। পরবর্তীকালে সিলেট থেকে প্রকাশিত মাসিক দেশ-দুনিয়া, গোলাপগঞ্জ থেকে প্রকাশিত মাসিক খেদমত ও পাক্ষিক গোলাপ দর্পণ, ছাতক থেকে প্রকাশিত মাসিক সুচয়ন ইত্যাদি পত্রিকায় সহ-সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন। লন্ডন থেকে প্রকাশিত মাসিক লন্ডন বিচিত্র (১৯৯৪-১৯৯৬) পত্রিকার অন্যতম প্রকাশক ও প্রধান সম্পাদক ছিলেন। রেডিও বাংলাদেশ সিলেট কেন্দ্রের অনুমোদিত গীতিকার ও নাট্যকার। ১৯৮৪-৮৫ সালে ‘বাংলাদেশ গীতি কবি সংসদ’ সিলেট শাখার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।

    লেখাপড়া শেষে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। ১৯৮৭ সালে গোলাপগঞ্জ ইউনিয়নে প্রতিষ্ঠিত রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি গোলাপগঞ্জ ইংলিশ মিডিয়াম স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, কুতুব আলী গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জাহানারা ফারুক গোয়াসপুর কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা।

    ফারুক আহমদ ১৯৮৯ সালে যুক্তরাজ্যে যান এবং তখন থেকেই লন্ডনের স্থায়ী বাসিন্দা। ২০০৫ সালে লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রথম নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ‘সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য’-এর দুই মেয়াদে নির্বাচিত সভাপতি (২০১৭-২০) সভাপতি ছিলেন। তিনি ‘অ্যাথনিক মাইনোরিটিজ অরিজিনাল হিস্টরি অ্যান্ড রিচার্স সেন্টার’ (ইমোহার্ক)-এর জেনারেল সেক্রেটারি।

    তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে:

    ইতিহাস: বিলাতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতা: ১৯১৬-২০০০ (প্রথম প্রকাশ: ইমোহার্ক, লন্ডন: ২০০১; দ্বিতীয় মুদ্রণ: জ্যোৎস্না পাবলিশার্স, ঢাকা: ২০০৬); বিলাতে বাংলার রাজনীতি (সাহিত্য প্রকাশ, ঢাকা: ২০১২); গোলাপগঞ্জে ইসলাম (আশা প্রকাশনী, সিলেট: ১৯৯৯); গোলাপগঞ্জের ইতিহাস (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা: ২০১৫); বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা (বাংলা একাডেমি, ঢাকা, ২০১৯); বিলাতে বাঙালি অভিবাসন (ইউপিএল, ঢাকা: ২০২০); সিলেটের ইতিহাস : ব্রিটিশ আমল (ইউপিএল, ঢাকা, ২০২৫)।

    প্রবন্ধ-নিবন্ধ: মুক্তিযুদ্ধের স্মৃতি (ইমোহার্ক, লন্ডন: ২০০৭), আত্মঘাতী বাঙালি এবং অন্যান্য প্রবন্ধ (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা, ২০২৫)।

    গীতিকবিতা: এ মাটির বাউল (ভিডিও টাইম্স, লন্ডন: ১৯৯৪), আমার যত গান (বাসিয়া প্রকাশনী, সিলেট: ২০২৪)

    প্রকাশিত ইংরেজি গ্রন্থ: Bengali Journals and Journalism in Britain: 1916-2007 (published by EMOHRC, London, 2008; published by Lulu, USA, 2009); Bengal Politics in Britain: Logic, Dynamics and Disharmony 1831-2009 (Hard Cover, published by Lulu, USA, 2010; paperback, published by Creation, 2013 (USA); Bengali Settlement in Britain (UPL, Dhaka: 2020).

    সম্পাদনা গ্রন্থ: জীবন খাতার কুড়ানো পাতা (খ্যাতিমান সমাজসেবী, সংগঠক ও বাম রাজনীতিবিদ তাসাদ্দুক আহমদের স্মৃতিচারণমূলক গ্রন্থ, জ্যোৎস্না পাবলিশার্স, ঢাকা: ২০০২); সিলেট জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোড়ার কথা (ইমোহার্ক, লন্ডন: ২০০৭), বিশিষ্ট ক্যাটারার আবদুল গফুরের জীবনী গ্রন্থ এক ব্রিটিশ-বাঙালির আত্মকথা (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা), দীপ্র পদাতিক ময়নূর রহমান বাবুল (কবি ময়নূর রহমান বাবুলের উপর সম্মাননা গ্রন্থ, ২০২৩)।

    প্রকাশিতব্য বাংলা গ্রন্থ: সিলেটের ইতিহাস : পাকিস্তান আমল (ইতিহাস), বিলাতে বাংলার মুক্তিযুদ্ধ (ইতিহাস), এক বাঙালি-ব্রিটিশের আত্মকথা (আত্মজীবনী), আত্মঘাতী সিলেটী ও অন্যান্য প্রবন্ধ (প্রবন্ধ-নিবন্ধ), এবং আমার তনে কান্দে মন।

    পুরস্কার: বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার ২০১৩, গোলাপগঞ্জ সোস্যাল অ্যান্ড কালচারাল স্ট্রস্ট সম্মাননা পদক, সিলেট জেলা প্রশাসন কর্তৃক প্রবাসী সম্মানা ২০২৫, লন্ডন বাংলা প্রেসক্লাব কর্তৃক লাইফটাইম অ্যাচভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬।

    ২০২৬ সালের ২৮ জুন গবেষণা ও ইতিহাস চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ তাকে গুণীজন সম্মাননা পদক প্রদান করে।

    কবি মাসুক ইবনে আনিসের সংক্ষিপ্ত পরিচিতি:

    মাশুক ইবনে আসনস ১৯৬৯ সালের ১ জানুয়ারি জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আনিস উদ্দিন ও মা ছায়া আনিস। লেখাপড়া করেন সৈয়দপুর মডেল স্কুল, সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় ও সিলেট মুরারি চাঁদ বিশ্ববিদ্যালয় কলেজে। ১৯৯৪ সাল থেকে বিলাতবাসী। তাঁর প্রকাশিত গ্রন্থ:

    কবিতা: যদি বিদ্রোহ করি (কবিতা: সপ্তর্ষী প্রকাশী, সিলেট: ১৯৯৩); অবশিষ্ট শূণ্য এক (কবিতা: ১৯৯৮); অলৌকিক মাশুকনামা (কবিতা: বৃক্ষ প্রকাশ, ঢাকা ২০০৯), সম্পাদক: আদি কাকতাড়ুয়া (সাহিত্য কাগজ ১৯৯১)।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহলি আর্টিজানে জঙ্গি হামলার এক দশক: ৫ আগস্টের পর বিভিন্ন জঙ্গি সংগঠনের ৩১১ জঙ্গি পলাতক
    Next Article ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.