Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’
    Lifestyle

    ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 2, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আফজাল হোসেন

    বঙ্গদেশের মানুষ‍্যস্বভাবের প্রধান বৈশিষ্ট্য নিয়ে দারুণ একখানা কবিতা লিখেছিলেন কবি কুসুম কুমারী দাশ।

    “আমাদের দেশে হবে সেই ছেলে কবে,

    কথায় না বড় হয়ে কাজে বড় হবে”

    হাঁড়ির একটা ভাত টিপে রাঁধুনি বলে দিতে পারেন, পুরো হাঁড়ির ভাত কতটা সিদ্ধ হয়েছে। যার কবি মন থাকে, তাঁর পক্ষেও রান্নাঘরে বসে দুনিয়াদর্শন করা সহজেই সম্ভব হয় ।  

    সত‍্য জটিল নয়। যা সত‍্য এবং সহজ তা- মনে গভীরভাবে গেঁথে থাকে। যে কবি সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই, সেই কবে লিখে যাওয়া তাঁর কবিতার দুটো লাইন আজ পর্যন্ত অনেক মনেই গাঢ় ভাবে গেঁথে রয়েছে।

    ঘরে ঘরে হ‍্যারিকেন, প্রদীপ জ্বলা সময়ের কবির মনে হয়েছে, এদেশে মানুষ বেশী কথা বলতে পছন্দ করে। দেশের ভালোর জন‍্য দরকার কাজ ভালোবাসা মানুষ।

    এখন স‍্যুইচ না টিপে ঘরে শুয়ে বসে যদি বলি, আলো তুমি জ্বলে ওঠো, আলো জ্বলে উঠবে। যদি বলি, ফ‍্যান তোমার গতি বাড়াও, ফ‍্যান তার গতি বাড়িয়ে দেবে। মানুষ হুকুম করে বিদ‍্যু‍ৎ শক্তিকে দিয়ে কাজ করাচ্ছে। এসব আধুনিক হয়ে ওঠার নমুনা। জীবনে আধুনিকতা যুক্ত হচ্ছে কিন্তু প্রকৃত আধুনিক হয়ে ওঠা হচ্ছে না।

    চিরকাল ধরে দেশের সিংহভাগ মানুষ ভালোর স্বপ্ন দেখে দেখে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের দম ফেলার, আফসোস, দুঃখ করার ফুরসত হয় না। তারা মনে করে, অভাব অভিযোগ জীবনেরই অংশ। ওসব খাকবে, মেনে, সয়ে বাঁচতে হবে। কিচ্ছু না করে বসে হায় হায় করলে বা পরের সমালোচনায় সময়ই নষ্ট হয় কেবল।

    কাজের চেয়ে কথা বলতে ভালোবাসা মানুষ সমাজে রয়েছে। এদের কাজই কাজই হচ্ছে, হা হুতাশ করা, হতাশা ছড়ানো আর বাড়ানো। জীবনভর মানুষের মন্দ, সমাজ বা দেশের মন্দ নিয়ে হালুম হুলুম করতে থাকলে, তাতে সময়, জীবন উভয়ই তেঁতো হয়। মন্দ সরাতে, ভাগাতে নিজেকেও মন্দ থেকে দূরে রাখতে হয়।

    সংসদে অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। এখন চারদিকে কর নিয়ে কথা বলাবলি করতে শুনি। যদি মন্দ স্বভাব, মন্দ কথার উপর করারোপ করা হতো, লাভ হতো।

    বিদেশ থেকে অমুক অমুক জিনিস আনলে এত শুল্ক দিতে হবে, অমুক অমুক পণ‍্য আনা হলে শুল্কের পরিমান এতো- এমন নিয়মের মতো অযথা মন্দ বলার, অসভ‍্যতা, কুৎসিত গালিগালাজ ইত‍্যাদি করার উপর শুল্ক আরোপ, কর দেয়ার আইন করতে পারলে ভালোই হতো।

    তাতে যাবতীয় অসভ‍্যতা বন্ধ হয়ে যাবে, তা নয়। যারা কর দিয়েও মনের আনন্দে অসভ‍্যতা করতে চাইবে, নিশ্চিত হওয়া যাবে, এরা দেশের  নির্ভেজাল, খাঁটি অসভ‍্য।

    এখন সারা বিশ্বে কার চেয়ে কোন মানুষ কতটা অসভ‍্য, তার প্রমান দেবার তুমুল প্রতিযোগিতা চলছে। কয়লার মতো যাদের মনের ময়লা কোনদিনও যাবে না, তাদেরকে বেছে বেছে রপ্তানী করাও যেতো। 

    আমাদের দেশ থেকে নতুন রপ্তানীযোগ‍্য পণ‍্যটি হবে ষোলো আনা খাঁটি কারণ আমরা বিশেষ। চোখ রাঙানো, হামলে পড়া, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো হুঙ্কার দিতে দিতেই অনেকের বড় হওয়া।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleলন্ডনে বাংলাদেশ বইমেলায় সম্মাননা, গুণীজন ফারুক আহমদ সাহিত্যে কবি মাশুক
    Next Article তেহরানে খামেনির মরদেহ, শুরু হলো শেষকৃত্যের আনুষ্ঠানিকতা
    JoyBangla Editor

    Related Posts

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    July 11, 2026

    বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? বিজ্ঞান যা বলে

    July 11, 2026

    পারফিউমের গন্ধে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

    June 26, 2026

    সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক

    June 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    By JoyBangla EditorJuly 13, 20260

    ২০২৫ সালের জানুয়ারিতে মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর…

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.