Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল
    Politics

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 12, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গতকাল যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ (এফসিএস)-এর আরও এক সদস্য তাহসীন ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। আটক তাহসীন যশোরের ওহিদুল ইসলামের ছেলে। তার ঘর থেকে চাপাতি, তারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগে থেকেই ডাকাতির মামলা রয়েছে এবং তিনি ফাতাহ কমব্যাট সিস্টেমের সক্রিয় সদস্য।

    এর আগে উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ছয় জন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ (এফসিএস) নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে।

    এই গ্রেফতারের সঙ্গে যুক্ত হয়েছে আরও বড় প্রেক্ষাপট। পুলিশের অভিযোগ অনুসারে, ফাতাহ কমব্যাট সিস্টেম শরীরচর্চা ও মার্শাল আর্ট প্রশিক্ষণের নামে তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে, দ্বীনের দাওয়াতের আড়ালে সশস্ত্র ও কমব্যাট প্রশিক্ষণ দিচ্ছে, কিশোর-তরুণদের জিহাদে উদ্বুদ্ধ করে মিলিটারি ট্রেনিং দিয়ে ‘কাফেরদের’ মোকাবেলায় প্রস্তুত করছে এবং বোমা তৈরির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রকাশিত কর্মকাণ্ডেও এসবের আলামত দেখা গেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবিরসহ অন্যদের গ্রেফতারের পর ডাকাতি করে অর্থ সংগ্রহ এবং সংগঠন চালানোর অভিযোগও উঠেছে।

    যে ন্যারেটিভ জনপ্রিয় করার চেষ্টা ৫ই আগস্টের পর

    ২০২৪ সালের আগস্টের পর থেকে আন্তর্বর্তী সরকার ও জুলাই আন্দোলনকারীদের একাংশ থেকে একটি মতবাদ খুব জোরেশোরে ছড়ানো হয়েছে — দেশে কোনো জঙ্গি নেই। বিগত আওয়ামী লীগ সরকার নাকি জঙ্গি ধরার নাটক করে সহজ-সরল মাদ্রাসার ছাত্র ও ইসলামী লেবাসধারী মুমিনদের গ্রেফতার করে জেলে পুরে রেখেছিল। এই বয়ান থেকেই নেত্রকোনায় ১০/১১ বছরের শিশুকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের পক্ষে হাজার হাজার ইসলামী লেবাসপন্থী ও জনপ্রিয় সেলেব্রিটিরা সাফাই গেয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক একইভাবে ফাতাহ কমব্যাটের সদস্যদের গ্রেফতারের পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ প্রচার করছেন: “ইসলামী লেবাস পড়লে কি মার্শাল আর্ট শেখা যাবে না?”

    কিন্তু ধীরে ধীরে তথ্য বেরিয়ে আসছে। ফাতাহ কমব্যাটের সদস্যদের বিরুদ্ধে তালেবানি কায়দায় কার্যক্রম, হামাসের মতো বোমা তৈরি, ২০২৪-এর আগস্টের পর বিভিন্ন জায়গায় ডাকাতি, অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তাধীন, তবে পুলিশের দাবি অনুসারে এগুলো শুধু মার্শাল আর্ট নয়।

    উগ্রবাদের শেকড় অনেক গভীরে

    আন্তর্বর্তীকালীন সরকারের আমলেও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তরুণদের অস্ত্র চালানো ও সামরিক ট্রেনিংয়ের উদ্যোগ নিয়েছিলেন। রাষ্ট্রিয়ভাবে যেভাবে গত ২২ মাস ধরে উগ্রবাদী আর মোউলবাদীরা ক্ষমতায়িত আর সুবিধাপ্রাপ্ত হয়েছে, তারই খুবই ক্ষদ্র একটা অংশ হচ্ছে এই “ফাতাহ কমব্যাট”, এবং অনেক অনেক গ্রুপ বিভিন্নভাবে অর্থপ্রাপ্ত, সুবিধাপ্রাপ্ত হয়ে গত ২২ মাসে তাদের শেকড় ও নেটওয়ার্ক রীতিমতো শক্ত করে ফেলেছে।

    এছাড়া গত দুই বছরে জেল থেকে ছাড়া পাওয়া চিহ্নিত উগ্রবাদী-জঙ্গিরা আন্তর্বর্তী সরকার ও ছাত্র সমন্বয়কদের সমর্থন-প্রশ্রয়ে কতটা নেটওয়ার্ক বিস্তার করেছে, তা সময়ই বলে দেবে। এখন যেমন ফাতাহ কমব্যাটের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড, দাওয়াতি আড়ালে কমব্যাট ট্রেনিং, কিশোর-তরুণদের জিহাদি উদ্বুদ্ধকরণ এবং বোমা-সংক্রান্ত অভিযোগগুলো সামনে আসছে, তেমনি আরও অনেক গ্রুপ অগোচরে থাকতে পারে।

    ধার্মিকেরা উগ্রবাদী হচ্ছে নাকি উগ্রবাদীরা ধার্মিকের লেবাস ধারন করছে?

    উগ্রবাদ কোনো রাজনৈতিক বয়ানের শিকার হওয়া উচিত নয়। আগের সরকারকে অতিরঞ্জিতকরণের দায়ে দায়ী করাই যায়, কিন্তু সত্য হয়েছে বাংলাদেশে হোলি আর্টিসান হয়েছে, ৬৩ জেলায় ৫০০টি স্থানে একযোগে বোমা হামলা হয়ছে, রমনা বটোমূল বোমা হামলা হয়েছে, ২১শে আগস্ট হয়েছে, বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান থেকে শুরু করে বান্দরবনের দুর্গম এলাকায় মাদ্রাসাপন্থী অনেককেই গোপনে প্রশিক্ষন দেয়া হয়েছে, যার কিছু ধরা পড়েছে, কিছু জানাশোনার বাইরে রয়ে গেছে।

    বর্তমান বাস্তবতায় মার্শাল আর্টের নামে সশস্ত্র প্রশিক্ষণ, বোমা তৈরি এবং জিহাদি উদ্বুদ্ধকরণকে অস্বীকার করার সুযোগ নেই। নিরাপত্তা বাহিনীকে তথ্য-প্রমাণের ভিত্তিতে কাজ করতে হবে, আবার নিরপরাধ ইসলামী লেবাসধারী যুবকদের হয়রানি থেকেও বিরত থাকতে হবে। দায়মুক্তির সংস্কৃতি চালিয়ে গেলে ফাতাহ কমব্যাটের মতো ঘটনা আরও বাড়বে — এটাই বাস্তবতা। সময়ই প্রমাণ করবে এই নেটওয়ার্ক কতটা বিস্তৃত। জাতির স্বার্থে সতর্কতা ও নিরপেক্ষ তদন্তই একমাত্র পথ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার
    Next Article রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি
    JoyBangla Editor

    Related Posts

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

    September 18, 2026

    এই সরকারের কাছে শাহরিয়ার কবিরের মুক্তি দাবি করি না

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.