Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
    Education [ শিক্ষা ]

     ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 15, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন।

    মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি (সাইনল্যাব) মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা “তুমি কে, আমি কে, ফার্মের মুরগী! ফার্মের মুরগী! কে বলেছে, কে বলেছে? শিক্ষামন্ত্রী! শিক্ষামন্ত্রী!” স্লোগান দেন।

    শিক্ষার্থীরা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের সঙ্গে অবমাননাকর আচরণের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের তিন দফা দাবি:

    পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা

    বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া

    ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    এর আগে সোমবার (১৩ জুলাই) ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্ম থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের কর্মসূচির ডাক দেওয়া হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার বাইরের স্থানগুলোতে কর্মসূচি পালনের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

    শিক্ষার্থীদের অভিযোগ, সোমবারের পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। অনেকে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং দুর্ঘটনার শিকার হয়েছেন।

    ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা না করে এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পক্ষের সুপারিশ উপেক্ষা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার দায় শিক্ষামন্ত্রী এড়িয়ে যেতে পারেন না। দায় স্বীকার করে তাঁর পদত্যাগ দাবি করা হয়েছে।

    কর্মসূচির ঘোষণায় কোনো নির্দিষ্ট সংগঠক বা পরীক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ‘শিক্ষার্থী ঐক্য’ ও ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি ঘোষিত হয়।

    এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিটি জানায়, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সব বোর্ড একসঙ্গে স্থগিত করলে ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ভর্তি ও শিক্ষা কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। অভিন্ন প্রশ্নপত্রের কারণে এক বোর্ডের সমস্যায় সব বোর্ড স্থগিত করা সম্ভব নয় বলেও জানানো হয়।

    পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article২০ কেজি জিলাপি খাইয়ে এমপিকে এনে উদ্বোধনের পরদিন সড়কের ইট তুলে নিয়ে বিক্রি!
    Next Article শিল্পী হওয়া, সাংস্কৃতিকবোধ নিয়ে বেড়ে উঠতে চাওয়া আসলে বোকামো
    JoyBangla Editor

    Related Posts

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.