Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘আমরা মাঠে প্রমাণ করেছি যে, কেউ আমাদের কিছু ফ্রি-তে দেয় না’
    Sports

    ‘আমরা মাঠে প্রমাণ করেছি যে, কেউ আমাদের কিছু ফ্রি-তে দেয় না’

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 16, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লিওনেল মেসি বলেন, ‘আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকেই আমাদের নিয়ে আজেবাজে কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি।’

    আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে তোলার পর সমালোচকদের তীব্র জবাব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর তিনি বলেন, ‘মাঠের খেলায় আবারও প্রমাণ হয়েছে যে আর্জেন্টিনা কোনো বিশেষ সুবিধা পায় না।’

    বুধবার আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমে ৫৫তম মিনিটে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্ট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ৩৯ বছর বয়সী মেসি।

    বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযানের শুরু থেকেই রেফারিং নিয়ে বিতর্ক ছিল। বেশ কয়েকটি সিদ্ধান্ত বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে গেছে বলে অভিযোগ ওঠে। তবে ফাইনাল নিশ্চিত করার পর এসব অভিযোগ উড়িয়ে দেন মেসি।

    তিনি বলেন, ‘এতে যার যত কষ্টই হোক, তারা যা খুশি বলুক-আমরা আবারও মাঠে প্রমাণ করেছি যে কেউ আমাদের কিছু ফ্রি-তে দেয় না।’

    মেসি আরও বলেন, ‘আমরা অনেক সমালোচনা আর সন্দেহ নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিলাম। কিন্তু আমি জানতাম এই দল সব সময় লড়াই করে। আমার বিশ্বাস ছিল আমরা শেষ চারে থাকব। ঈশ্বরের কৃপায় এখন আমরা ফাইনালে উঠেছি।’

    ক্যারিয়ারের ২০৫তম আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হন মেসি।

    তিনি বলেন, ‘আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকেই আমাদের নিয়ে আজেবাজে কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। এই ম্যাচের যে গুরুত্ব, তা বিবেচনায় রেখে জিততে পেরে আমরা সৌভাগ্যবান।’

    তিনি আরও বলেন, ‘ফুটবলের দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো ছিলাম, কিন্তু এমন ম্যাচে ইতিহাসও বড় ভূমিকা রাখে। তবু এই ম্যাচের বিশেষত্ব কমে না। এর গুরুত্বের কারণেই আমাদের জিততেই হতো।’

    ম্যারাডোনাকে জয় উৎসর্গ

    ইংল্যান্ডের বিপক্ষে এই জয় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন মেসি। ৪০ বছর আগে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ করে ইতিহাস গড়েছিলেন ম্যারাডোনা।

    মেসি বলেন, ‘নিঃসন্দেহে ওপর থেকে দিয়েগো আজ ভীষণ আনন্দ পাচ্ছেন। আজকের দিনটি তার জন্য খুবই বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। ওপর থেকে তিনি যেভাবেই দেখুন না কেন, উপভোগ করুন। এই জয় তার জন্যও একটি উপহার।’

    ফাইনালের আগে টুর্নামেন্টে আট গোল ও চার অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বলের দৌড়ে এখন সবার শীর্ষে রয়েছেন মেসি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক
    Next Article আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!
    JoyBangla Editor

    Related Posts

    হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

    September 5, 2026

    ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস

    September 3, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    শিরোপা হারিয়েও পাচ্ছেন বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

    July 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.