Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    September 11, 2026

    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের নিয়ন্ত্রণে

    September 11, 2026

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আশুলিয়া এক্সপ্রেসওয়ে: খরচ পদ্মা সেতু ছুঁইছুঁই, একলাফে বাড়ানো হচ্ছে সাড়ে ৯ হাজার কোটি টাকা
    Bangladesh

    আশুলিয়া এক্সপ্রেসওয়ে: খরচ পদ্মা সেতু ছুঁইছুঁই, একলাফে বাড়ানো হচ্ছে সাড়ে ৯ হাজার কোটি টাকা

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 20, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ব্যয় বৃদ্ধি ও সময়সীমা বাড়ার তালিকায় যুক্ত হলো আরও একটি মেগা প্রকল্প। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অতিরিক্ত ৯ হাজার ৪৯৩ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে, যা অনুমোদন পেলে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াবে ২৭ হাজার ৪৬ কোটি টাকা।

    এতে ব্যয়ের দিক থেকে প্রকল্পটি পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের কাছাকাছি পৌঁছে যাবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের চেয়ে প্রকল্পের মেয়াদও আরও চার বছর বাড়িয়ে ২০৩০ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

    আগামী ২২শে জুলই, বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) উপস্থাপনের কথা রয়েছে।

    প্রস্তাব অনুযায়ী, ডলারের বিপরীতে টাকার মূল্যহ্রাস, অতিরিক্ত প্রকৌশল কাজ, নকশা পরিবর্তন, জমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর এবং কর-ভ্যাট বৃদ্ধির কারণে প্রকল্পটির ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    ২০১৭ সালে প্রকল্পটি অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ১৬ হাজার ৯০১ কোটি টাকা। পরে ২০২২ সালে প্রথম সংশোধনীতে তা বেড়ে ১৭ হাজার ৫৫৩ কোটি টাকায় উন্নীত হয়। নতুন প্রস্তাব অনুমোদিত হলে মোট ব্যয় দাঁড়াবে ২৭ হাজার ৪৬ কোটি টাকা, যা প্রাথমিক অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রায় ৫৪ শতাংশ বেশি।

    সংশোধিত প্রস্তাব অনুযায়ী, ব্যয় বৃদ্ধির সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো টাকার অবমূল্যায়ন। প্রথম সংশোধনীতে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ধরা হয়েছিল ৮৬ টাকা। বর্তমানে সেই হার বেড়ে ১২১ টাকা ৭৫ পয়সা হওয়ায় শুধু বিনিময় হার পরিবর্তনের কারণেই প্রকল্প ব্যয় বেড়েছে ৩ হাজার ৭৩৬ কোটি টাকা। অর্থাৎ মোট অতিরিক্ত ব্যয়ের প্রায় ৩৯ শতাংশই এসেছে ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব থেকে।

    এ ছাড়া নকশা পরিবর্তন ও অতিরিক্ত প্রকৌশল কাজের জন্য আরও ১ হাজার ৭৬৯ কোটি টাকা ব্যয় যুক্ত হয়েছে। তুরাগ নদের নাব্যতা পরিবর্তনের কারণে সেতুর উচ্চতা ও নকশা সংশোধন, ভবিষ্যৎ রেল ট্রানজিট করিডোরের সঙ্গে সামঞ্জস্য রেখে পিয়ারের উচ্চতা বৃদ্ধি, বাইপাইলে নতুন ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নির্মাণ এবং বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সঙ্গে সরাসরি সংযোগের জন্য অতিরিক্ত র‍্যাম্প নির্মাণও এই ব্যয় বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।

    অন্যদিকে জমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর এবং কর-ভ্যাট বৃদ্ধির কারণেও অতিরিক্ত ৩ হাজার ৯৮৮ কোটি টাকা ব্যয় যোগ হয়েছে।

    প্রকল্পটি মূলত ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। তবে অর্থায়ন চূড়ান্ত করতে দীর্ঘ সময় লাগা, কোভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি এবং একাধিক নকশা পরিবর্তনের কারণে প্রকল্প বাস্তবায়ন নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।

    সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। এর মধ্যে দুই বছরের ডিফেক্ট লাইয়াবিলিটি পিরিয়ডও অন্তর্ভুক্ত থাকবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article বেলুচিস্তানের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানো কেন বাংলাদেশের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব?
    Next Article কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা: দেশের কৃষি খাতের ভবিষ্যৎ কী?
    JoyBangla Editor

    Related Posts

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    September 10, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026

    সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    By JoyBangla EditorSeptember 11, 20260

    সবচেয়ে কম বয়সে ‘খামখেয়ালি’ ছড়াগ্রন্থের জন্য তিনি বাংলাদেশ শিশু একাডেমি প্রবর্তিত অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার…

    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের নিয়ন্ত্রণে

    September 11, 2026

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.