Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!
    Politics

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 21, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সাইদ মজুমদার

    বীর চট্টলার কৃতী সন্তান শিল্পপতি সাইফুজ্জামান চৌধুরীর আদ্যাপান্ত তুলে ধরা দরকার।  না তুলে ধরলে মানুষের ভুল ধারণাই সত্য হয়ে যাবে, কিংবা যাচ্ছে।

    পাকিস্তান আমল নয় বৃটিশ আমল থেকেই ওনারা রাজকীয় জীবনযাপনে অভ্যাস্ত, সামান্য টাকার কোট টাই ঘড়ি নিয়ে কত হৈ চৈ। আসলে সাংবাদিক নামের চুনুপুটি আদার বেপারি হয়ে জাহাজ এর খবর নিচ্ছে। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এসব আজগুবি নিউজ, হাস্যকর মামলা অনেক পুরানো।

    নিশ্চয় সবার কম বেশি মনে আছে,  শিল্পপতি সাবের হোসেন চৌধুরীর কথা,  যাকে বিএনপি জামাত সরকার  ফেরি থেকে ঘড়ি ও প্লেট চুরির মামলা দিয়ে গ্রেফতার করেছিলো!

    বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাহেবকে নিয়ে কিছুদিন পরপর ফরমায়েসী নিউজ করে মিডিয়াগুলো !!

    অথচ এই মিডিয়াগুলো কখনোই তাদের পারিবারিক ঐতিহ্য বা বাংলাদেশের ব্যবসা জগতে তাদের পরিবারের ইতিহাস তুলে ধরেনা !!!

    সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাবা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রয়াত আক্তারুজ্জামান চৌধুরী বাবু।

    তিনি ১৯৬১-৬২ সালে উচ্চ মাধ্যমিকে পড়াশোনাকালীন সময়েই যুক্তরাষ্ট্রের ইলিয়ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষা বৃত্তি নিয়ে পড়তে যান। যা তৎকালীন সময়ে তোদের এই প্রজন্মের স্বপ্ন থেকেও বড় কিছু ছিলো। পাশাপাশি তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়েও ব্যবসা প্রশাসনে পড়াশোনা করেন।

    আক্তারুজ্জামান চৌধুরী বাবু ব্যবসা শুরু করেন ১৯৬৫ সালে, স্বাধীনতার আগেই চট্টগ্রাম নগরীর বাটালি রোডে রয়েল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন।

    এরপর একেএকে আসিফ স্টিল মিল, জাভেদ স্টিল মিল, আসিফ সিনথেটিক, প্যান আম বনস্পতি, আফরোজা অয়েল মিল, বেঙ্গল সিনথেটিক প্রোডাক্টসহ কয়েকটি বড়বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন।

    সেইসাথে ১৯৬৯ সালে তিনি তার ব্যবসার প্রসার করে লন্ডনে ৭টা বাড়ির মালিক হন, যা তোদের বাপ দাদারাও কল্পনা করে কিনা সন্দেহ আছে?

    এছাড়া তিনি জামান শিল্প গোষ্ঠী ও বিদেশি মালিকানাধীন আরামিট মিল ক্রয় করেন এবং পরবর্তীকালে আরামিট গ্রুপ প্রতিষ্ঠা করেন।

    আক্তারুজ্জামান চৌধুরী বাবু ওআইসিভুক্ত দেশের চেম্বারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য স্বপ্ন হিসেবে ভাবতে হয়।

    স্বাধীনতা বিরোধীদের ওনাকে নিয়ে জ্বলার প্রধান কারন তিনি মহান মুক্তিযুদ্ধের অসহযোগ আন্দোলনের সময় ওনার পাথরঘাটা জুপিটার হাউস থেকে সংগ্রাম কমিটির কর্মকাণ্ড পরিচালিত করতেন।

    বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে আসার পর ওই হাউস থেকেই সাইক্লোস্টাইল করে প্রচার করা হয়। তার বাসা থেকে স্বাধীনতার ঘোষণা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ সব জায়গায় পাঠানো হতো।

    তাছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল এলাকায় জাহাজভাঙা শিল্প নিয়ে বাংলাদেশ সারাবিশ্বে যে গর্বটা করে, সেই গর্বের অন্যতম উদ্যোগ ও বিনিয়োগ ছিল এই জাবেদ পরিবারের।

    বিদেশি পুরোনো জাহাজ আমদানি করে তা ভেঙে লোহা–ইস্পাত ও অন্যান্য যন্ত্রাংশ পুনর্ব্যবহার করা হতো, বাংলাদেশে আজকের দিনেও ইস্পাত শিল্পের কাঁচামালের একটি বড় অংশ আসে এই খাত থেকে।

    আজকের যেই গার্মেন্টস শিল্প নিয়ে তোদের এত উল্লাস, সেই গার্মেন্টস শিল্পেরও অন্যতম অবদান এই আখতারুজ্জামান চৌধুরীর পরিবারের।

    যেই পরিবারের ১৯৬৯ সালের সময়ও লন্ডনে ৭টা বাড়ির মালিক, তাদের আজকের দিনে ৫ হাজার বাড়ি হলেও তো অস্বাভাবিক কিছু না?

    অস্বাভাবিক কিছু তখন হতো, যখন বাংলাদেশের টাকা অবৈধভাবে আয় করে বিদেশে বাড়িঘর করতেন।

    আখতারুজ্জামান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের অর্থনৈতিক প্রাণ ছিলেন, পার্টি ফান্ডের সিংহভাগ টাকা এই আখতারুজ্জামান চৌধুরী দিতেন। কিন্তু দল থেকে এমপি বাদে কখনোই মন্ত্রীত্ব পাননি। কারন ছিলো যাতে দল বদনামী না হয়। মন্ত্রীত্ব পেলে বলা হইতো দেশের টাকা অবৈধভাবে পাচার করে এত কিছু করেছেন।

    কিন্তু উনার সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয়ের দায়ীত্ব পাওয়ার পর থেকেই ওনার নামে নানা কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করা হয়। অথচ আজ পর্যন্ত কোনো অর্থ অনৈতিকভাবে পাচার করেছেন, তার কোনো রেকর্ড বা প্রমাণ নেই।

    একদা এই ভুমি মন্ত্রণালয় ছিলো বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে থাকা মন্ত্রণালয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভুমি মন্ত্রণালয়কে করেছেন ডিজিটালাইজেশন। যাতে ভুমি মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধ হয়। যে মানুষ ভূমি মন্ত্রণালয়কে করেছেন দূর্নীতিমুক্ত, এখন ওনাকেই দেওয়া হয় দুর্নীতির তকমা। অথচ তিনি দুর্নীতি করার কোন প্রমাণ আজ পর্যন্ত নেই।

    বিঃদ্রঃ যেই ভয়ে আক্তারুজ্জামান চৌধুরী মন্ত্রীত্ব পাননি, বর্তমান সময়ে সেই ভয়টাকে পুজি করে ওনার সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে দেওয়া হয় দুর্নীতিবাজের তকমা।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবে না কানাডা
    Next Article ঐশ্বরিক মোড়কে পুরুষতন্ত্রের প্রাচীন হাতিয়ার: পর্দা, বোরকা এবং মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের ইতিহাস
    JoyBangla Editor

    Related Posts

    দেশে ফেরার আগে দলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে রাষ্ট্রসংঘের বিশেষ র‍্যাপোর্টারদের কাছে চিঠি হাসিনার

    October 28, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    By JoyBangla EditorOctober 28, 20260

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক…

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.