Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’
    Politics

    নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে আনুমানিক ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে।

    ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব আলম জানান, শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সম্প্রতি স্মৃতিস্তম্ভটির চারপাশ কাপড়ে মোড়ানো হয়েছিল। দুর্বৃত্তরা দূর থেকে আগুনের দলা ছুড়ে মারলে সেই কাপড়ে আগুন ধরে যায়। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

    জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিলেও তাদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে বলে তিনি জানান। তদন্ত শেষে জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

    দেশের প্রথম এই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। সংগঠনটি এই ঘটনাকে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি অবমাননা হিসেবে বর্ণনা করেছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।

    ৩৬শে জুলাইয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। তারই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়।

    ১৪ই জুলাই, ২০২৫ সালে নারায়ণগঞ্জ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ড. মো: মোখলেস উর রহমান, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মোঃ নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার ঢাকা শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    উল্লেখ্য, চলতি বছরের জুন-জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। এর আগে নেত্রকোনা ও নোয়াখালীতেও একই ধরনের ঘটনায় দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পাশাপাশি বিতর্কিত রাজনৈতিক স্লোগান দেয় বলে অভিযোগ ওঠে। ধারাবাহিক এই ঘটনাগুলো দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে। নারায়ণগঞ্জের ঘটনাটি নিয়েও পুলিশ প্রশাসন গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকিয়োডো নিউজকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: “দেশে ফিরলে কী হতে পারে, সেই ঝুঁকিটা আমি জানি’’
    Next Article ইতালিতে ধোলাই খাওয়ার দুদিন আগেই বিডি ডাইজেস্টকে হুমকি দেন সাবেক শিবির নেতা বনি আমিন
    JoyBangla Editor

    Related Posts

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন-ই—প্রদীপ্ত আলোকবর্তিকা হয়ে

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.