Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?
    Bangladesh

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশজুড়ে গ্যাসের হাহাকার। রাজধানীর বাসিন্দা মাসুদ হাসান এক সপ্তাহ ধরে ইলেকট্রিক চুলায় রান্না করছেন। সিএনজি স্টেশনে চালকদের ঘাম গায়েই শুকিয়ে গেছে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে। সিরামিক, টেক্সটাইল, ইস্পাত কারখানার চাকা থেমে থেমে চলছে। অথচ এই বিএনপি-জামাত জোটই তো বলেছিল, তারা ক্ষমতায় এলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে ম্যাজিকের মতো!

    তিতাস গ্যাসের কর্মকর্তার মুখেই শুনুন, একটা এলএনজি কার্গো দেরিতে আসায় প্রায় ৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, এই একটা কার্গোর ওপর পুরো দেশের গ্যাস সরবরাহ কেন এমন স্পর্শকাতরভাবে ঝুলে থাকবে?  ব্যবস্থাপনার ব্যর্থতা কি এক রাতের কার্গো বিলম্বে ধরা পড়ে?

    মনে পড়ে যায় ২০০১-০৬ সালের সেই বিভীষিকাময় সময়ের কথা। তখনও গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং, শিল্পে মন্দা আর দুর্নীতির মহোৎসব ছিল বিএনপি-জামাত জোট সরকারের সিগনেচার। ইতিহাস কি আবারও নিজেকে রিপিট করছে?

    সিএনজি স্টেশন মালিকদের সংগঠনের নেতা বলছেন, গ্যাসের প্রেশার এত কম যে গাড়িতে গ্যাস নিতেই ঘণ্টা লেগে যাচ্ছে। অথচ প্রতি ঘনমিটার বিক্রিতে মালিকের লাভ মাত্র আট টাকা, যার ছয় টাকাই যায় বিদ্যুৎ বিলে। তাহলে বাকি দুই টাকা দিয়ে কর্মচারীর বেতন দেবেন কী করে? এটা ব্যবসা না রীতিমতো আত্মহত্যার মিশন।

    বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পরিষ্কার বলেছেন, যে কারখানাগুলো এখনও চালু আছে সেগুলোই যদি গ্যাস সংকটে বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকে, তাহলে বন্ধ কারখানা চালুর স্বপ্ন দেখা অর্থহীন।

    সাভারের চিত্র আরও ভয়াবহ। দুই মাস ধরে বাসাবাড়িতে গ্যাস নেই। মানুষ লাকড়ির চুলা আর ইন্ডাকশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। নিয়মিত গ্যাস বিল দিয়েও সেবা পাচ্ছেন না তারা। ক্ষোভে ফেটে পড়ে তিতাসের আঞ্চলিক অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ।

    সরকারের দায়িত্বশীলদের উদ্দেশে প্রশ্ন, ২০২৬ সালে এসে আবারও কেন ২০০১-এর সিনেমার রিপিট টেলিকাস্ট দেখতে হবে আমাদের? দেশীয় গ্যাসের উৎপাদন সাড়ে ২৫০০ থেকে ১৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে ছয় বছরে। এটা শুধুই প্রাকৃতিক কারণ নাকি চরম অদক্ষতা আর দূরদর্শিতার অভাব?

    বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি ঠিকই বলেছেন, এখন জরুরি হলো চলমান শিল্পকে টিকিয়ে রাখা, নতুন বিনিয়োগ নয়। কিন্তু এই কথা কি শোনার মতো কান আছে ক্ষমতার শীর্ষ মহলে?

    জ্বালানি সংকটে যখন নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের, তখন তাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই একই দল তো বিশ বছর আগেও একই রকম পরিস্থিতি তৈরি করেছিল। তারা কি আদৌ কিছু শিখেছে? নাকি ক্ষমতা তাদের কাছে শুধুই লুটপাটের হাতিয়ার?

    বাংলাদেশের মানুষ পরিশ্রমী, সহনশীল। কিন্তু সেই সহ্যশক্তির একটা সীমা আছে। যখন ঘরে ঘরে চুলা জ্বলে না, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকে, কারখানার চাকা থেমে যায় – তখন জনগণের প্রশ্নের উত্তর দিতেই হবে। জ্বালানি সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা সুশাসনের অনুপস্থিতির সরাসরি প্রতিফলন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর
    Next Article এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?
    JoyBangla Editor

    Related Posts

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    September 10, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.