Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?
    Education [ শিক্ষা ]

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 26, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্রের মান নিয়ে বিতর্ক যেন থামছেই না। পদার্থবিজ্ঞান প্রথমপত্রে ভুল ধরা পড়ার পর এবার রসায়ন দ্বিতীয়পত্রেও একাধিক প্রশ্নে তথ্যগত ও গঠনগত ত্রুটির অভিযোগ উঠেছে।

    বিষয়-সংশ্লিষ্ট শিক্ষক ও পরীক্ষার্থীদের দাবি, সৃজনশীল এবং বহুনির্বাচনী—উভয় অংশেই এমন ভুল রয়েছে, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে এবং অনেকের মূল্যবান সময় নষ্ট করেছে।

    বিশেষজ্ঞদের মতে, বোর্ড পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মূল্যায়নে এ ধরনের ভুল শুধু প্রশ্নপ্রণয়ন প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও মানসিক চাপও বাড়িয়ে তুলছে।

    প্রশ্নপত্রে মিলেছে যেসব তথ্যগত অসঙ্গতি

    শিক্ষকদের বিশ্লেষণে দেখা গেছে, ১ নম্বর সৃজনশীল প্রশ্নের (II) অংশে বিক্রিয়া থেকে চারটি উৎপাদ পাওয়া গেলেও কোন উৎপাদের ভর ২.৫ গ্রাম, তা উল্লেখ করা হয়নি। ফলে প্রশ্ন অনুযায়ী জারকের ভর নির্ণয় করা সম্ভব হয়নি।

    এছাড়া ৫ নম্বর প্রশ্নে উদ্দীপকে ‘পাত্র-১’ উল্লেখ থাকলেও পরবর্তী ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নে সেটিকে ‘A-পাত্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে একই তথ্যের ভিন্ন উপস্থাপনায় পরীক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

    ৬ নম্বর প্রশ্নেও রয়েছে একাধিক অসঙ্গতি। ‘গ’ অংশে ২৫০ মিলিলিটার গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় মাতৃ যৌগের পরিমাণ নির্ণয়ের জন্য গ্যাসটির তাপমাত্রা ও চাপ উল্লেখ করা হয়নি। আবার একই প্রশ্নের ‘ঘ’ অংশে দেওয়া তথ্য অনুযায়ী CO₂ গ্যাসের জন্য Z-এর মান ৪.০ পাওয়া যায়, যা বাস্তব গ্যাসের ধর্ম ও তরলীকরণ তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছেন শিক্ষকরা।

    অন্যদিকে, ৮ নম্বর প্রশ্নের ‘ঘ’ অংশে ‘ভ্যান ডার ওয়ালস সমীকরণ’-কে ‘আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণ’-এর পরিবর্তিত রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    সংশ্লিষ্টদের মতে, এটি সংজ্ঞাগতভাবে সঠিক নয়। যদিও দেশের কিছু পাঠ্যবইয়েও একই ধরনের ব্যাখ্যা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

    শুধু সৃজনশীল অংশ নয়, বহুনির্বাচনী প্রশ্নেও ত্রুটির অভিযোগ উঠেছে। যমুনা (ঘ) সেটের ১০ নম্বর প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনো সঠিক উত্তর নেই বলে দাবি করেছেন বিষয়-সংশ্লিষ্ট শিক্ষকরা।

    তাদের ভাষ্য, পাঠ্যবই অনুযায়ী শুধু ‘iii’ সঠিক হলেও প্রশ্নে সেই উত্তরটি এককভাবে বিকল্প হিসেবে দেওয়া হয়নি। ফলে পরীক্ষার্থীরা সঠিক উত্তর জানলেও তা নির্বাচন করার সুযোগ পাননি।

    ‘প্রশ্ন বুঝতেই সময় চলে গেছে’—পরীক্ষার্থীদের অভিযোগ

    বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী তানভীর পিয়াল জানান, কয়েকটি প্রশ্ন সমাধান করতে গিয়ে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। অনেক সময় ব্যয় করেও নিশ্চিত হতে পারেননি কোন তথ্য অনুসরণ করবেন। শেষ পর্যন্ত কিছু প্রশ্ন অনুমানের ভিত্তিতে উত্তর দিতে হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিশু খান ফেসবুকে লিখেছেন, আগের পরীক্ষার মতো এবারও হয়তো ভুল প্রশ্নের জন্য অতিরিক্ত নম্বর দেওয়া হবে। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

    শিক্ষাবিদদের সতর্কবার্তা, উঠেছে জবাবদিহির প্রশ্ন

    বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি ও রসায়নের শিক্ষক আরিফ হক বলেন, বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের ঘটনা নতুন নয়। তবে এসব ভুল শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ায়, পরীক্ষার সময় নষ্ট করে এবং মূল্যায়নের ন্যায়সংগত পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

    তিনি আরও বলেন, প্রশ্নপ্রণেতাদের পাশাপাশি কোথাও কোথাও পাঠ্যবই ও সিলেবাসের অসঙ্গতিও এ ধরনের সমস্যার জন্য দায়ী। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হন মেধাবী শিক্ষার্থীরা। কারণ তারা প্রতিটি তথ্য বিশ্লেষণ করে উত্তর দেওয়ার চেষ্টা করেন, ফলে ভুল বা অস্পষ্ট তথ্য তাদের বেশি সময় নষ্ট করে এবং পরীক্ষার ফলাফলেও এর প্রভাব পড়তে পারে।

    এর আগে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে দুটি বড় ধরনের ভুল স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। রসায়ন দ্বিতীয়পত্রেও একই ধরনের অভিযোগ ওঠায় প্রশ্নপত্র প্রণয়ন, যাচাই ও অনুমোদনের পুরো প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

    শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, শুধু ভুলের জন্য অতিরিক্ত নম্বর দেওয়াই যথেষ্ট নয়; ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশ্নপত্র প্রণয়নের প্রতিটি ধাপে আরও কঠোর মান নিয়ন্ত্রণ, বিশেষজ্ঞদের সমন্বয়ে কার্যকর যাচাই-বাছাই এবং জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি
    Next Article ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা
    JoyBangla Editor

    Related Posts

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.