Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প
    Economics

    গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 31, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সাভারের চামড়া শিল্প নগরীতে তীব্র গ্যাস সংকটের কারণে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় অধিকাংশ ট্যানারির মেশিন চালু রাখা সম্ভব হচ্ছে না।

    পরিস্থিতি সামাল দিতে শিল্প মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে সমাধানের আবেদন জানিয়েছে ট্যানারি মালিকরা। তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ না আসায় আর্থিক ক্ষতির পাশাপাশি সময়মতো বিদেশে পণ্য সরবরাহ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এতে রপ্তানি আদেশ বাতিল হওয়ার আশঙ্কাও বাড়ছে।

    সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে দেখা গেছে, পশম ছাড়ানো কাঁচা চামড়া পলিথিন দিয়ে ঢেকে সংরক্ষণ করা হচ্ছে। গ্যাসের সংকটের কারণে সেগুলো নির্ধারিত প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। প্রায় সব ট্যানারিতেই একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে।

    গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সময় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। কোথাও কোথাও আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে সনাতন পদ্ধতিতে সীমিত পরিসরে কাজ চালানো হচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মঘণ্টা কমে যাওয়ায় নিয়মিত বেতন পাওয়া নিয়েও উদ্বেগে রয়েছেন শ্রমিকরা।

    মালিকদের অভিযোগ, একাধিকবার শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত সংকট নিরসনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এরই মধ্যে কয়েকটি রপ্তানি আদেশ বাতিল হওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা জানান।

    এক ট্যানারি শ্রমিক জানান, প্রায় এক মাস ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। ফলে অধিকাংশ সময় মেশিন বন্ধ রাখতে হচ্ছে এবং কারখানার উৎপাদন কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠান যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছে, তেমনি শ্রমিকদের কাজের ধারাবাহিকতাও ব্যাহত হচ্ছে।

    ট্যানার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ বলেন, বর্তমান সংকট অব্যাহত থাকলে বিদেশি ক্রেতারা অন্য বাজারে চলে যেতে পারেন। একবার ক্রেতা হারালে তাদের ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হবে।

    তিনি বলেন, উৎপাদনের প্রতিটি ধাপে গ্যাস প্রয়োজন হলেও বর্তমানে কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ। তাই শিল্পটিকে টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আহ্বান জানান তিনি।

    শিল্প সচিব আব্দুন নাসের খান বলেন, গ্যাস সরবরাহের বিষয়টি জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন। তবে সংকট সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।

    তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

    এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

    তাদের মতে, সংকট মোকাবিলায় দ্রুত আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

    লেদার ওয়ার্কিং গ্রুপের সাবেক অডিটর আফজাল হোসাইন বলেন, জ্বালানির নিশ্চয়তা নিশ্চিত করা গেলে বিদেশি বিনিয়োগ, দেশীয় উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতি ইতিবাচকভাবে এগিয়ে যাবে।

    তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে দ্রুত ও কার্যকর সমন্বয় প্রয়োজন।

    এদিকে খাতসংশ্লিষ্টরা সাভার চামড়া শিল্প নগরীতে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিউটি রানী পাল প্রসঙ্গ: সাম্প্রদায়িক শক্তিগুলি কেবল পশ্চাৎপদ নয়, এরা ফ্যাসিস্ট
    Next Article বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘের বিশেষ দূতদের চিঠি: বাংলাদেশে নির্যাতন ও গুম প্রতিরোধে আইনি সংস্কারের আহ্বান
    JoyBangla Editor

    Related Posts

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

     তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়লো

    September 22, 2026

    লিটার প্রতি ২০ টাকা করে পকেটে ভরতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো বিএনপি-জামাত গং!

    September 21, 2026

    ইলিশের দেশে ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ!

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.