Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সরকারের চরম অপশাসন, অদক্ষতা ও দুর্নীতি, চরম বিদ্যুৎ ও গ্যাস সংকটের, তীব্র নিন্দা ও প্রতিবাদ আওয়ামী লীগের
    Bangladesh

    সরকারের চরম অপশাসন, অদক্ষতা ও দুর্নীতি, চরম বিদ্যুৎ ও গ্যাস সংকটের, তীব্র নিন্দা ও প্রতিবাদ আওয়ামী লীগের

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 4, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে  শাসকগোষ্ঠীর অপেশাদারিত্ব, অদক্ষতা, অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অদূরদর্শিতার কারণে বাংলাদেশ আজ এক অন্ধকারের যুগে প্রবেশ করেছে। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে সমগ্র দেশের জনজীবন স্তব্ধ ও অর্থনীতি ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ  বর্তমান শাসকগোষ্ঠীর চরম ব্যর্থতা ও তাদের দুঃশাসনে সৃষ্ট জনভোগান্তির তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। 

    বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনকল্যাণমুখী নীতিকে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনা করেছে। এরই ফলে ২০০৯ সাল থেকে বিদ্যুৎ উৎপাদন ক্রমেই বাড়িয়েছিল এবং শতভাগ বিদ্যুতায়ন করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সর্বদা জ্বালানি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে সফলতার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে জনগণকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করেছিল। আওয়ামী লীগের সময় গ্যাস,বিদ্যুৎ ও সারের দাবিতে মানুষকে রাস্তায় নামতে হয় নাই। অথচ সারের দাবিতে আন্দোলনরত কৃষক ও বিদ্যুতের দাবিতে আন্দোলনরত মানুষের বুকে গুলি চালানোর ইতিহাস বিএনপির আছে। ২০০১ সালে পরিসংখ্যান অনুযায়ী আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদন ৪২০০ মেগাওয়াটে উত্তীর্ণ করেছিল। এরপর বিদ্যুৎ ও জ্বালানি খাতে খালেদা জিয়ার বিএনপি সরকারের সীমাহীন লুটপাট ও দুর্নীতির কারণে ২০০৬ সালে তা ৩২০০ মেগাওয়াটে নেমে আসে। মানুষকে বিদ্যুৎ না দিতে পারলে খাম্বা বসিয়ে জনগণের টাকা আত্মসাত করা হয়েছিল। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় এসে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর হয় এবং উৎপাদন সক্ষমতা ২৫০০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়।

    আজ বিএনপি সরকারের কাঁধে ইতিহাসের ভূত চেপে বসেছে। তাদের অদক্ষতা, অব্যবস্থাপনা ও লুটপাটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চরম সংকট দেখা দিয়েছে। অতীতের মতোই তারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। মানুষের বাসাবাড়িতে ভূতুড়ে বিদ্যুৎ বিল। চরম লোডশেডিং। একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে সেটার মূল্যবৃদ্ধি। এ যেনো জনগণের সঙ্গে এক প্রহসন। আবার গ্যাস সংকটকে পুঁজি করে চলছে লুটপাট ও ঘুষ বাণিজ্য। গ্যাস পেতে দিতে হচ্ছে প্রায় দ্বিগুণ পরিমাণ ঘুষ। এসব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা। কলকারখানায় বিদ্যুৎ সরবরাহ দিতে না পারায় উৎপাদন বন্ধ। ইতিমধ্যে লাখ লাখ শ্রমিক চাকরি হারিয়েছে এবং আরও অসংখ্য মানুষ চাকরি হারানোর শঙ্কায়। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বরং সংকুচিত হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত। সর্বোপরি জনজীবন বিপর্যস্ত এবং অর্থনীতিতে ধ্বস।

    বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, একটি গণতান্ত্রিক সরকার কখনোই জনগণকে সংকটে রেখে বিনাকারণে বিরোধী রাজনৈতিক শক্তি দমনে নিয়োজিত হতে পারে না। সরকার জ্বালানি নিরাপত্তায় ব্যর্থ হয়ে ও সংকট সৃষ্টি করে, তার দায় বিগত মহাজোট সরকারের ওপর  চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু আমরা মনে করি, জনগণ তাদের অভিজ্ঞতা দিয়ে পার্থক্য নিরূপণে সক্ষম। আজকের সংকট বিগত ২ বছরের প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতিগ্রস্ত নীতির কুফল।

    ​আমরা মনে করি, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব জনগণের প্রতি দায়বদ্ধতা এবং জনমানুষের জীবন-যাত্রা সহজকরণ ও মানোন্নয়ন নিশ্চিত করা। অবিলম্বে এই সরকারকে মানুষের বাসাবাড়িতে, শিল্প কারখানায়, সেবা প্রতিষ্ঠানসহ সব জায়গায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভূতুড়ে বিল করে জনগণের পকেট কাটার ফন্দি-ফিকির বন্ধ করতে হবে। সংকটকে পুঁজি করে সরকারের ছত্রছায়ায় ঘুষ বাণিজ্য করে জনগণকে ‘মড়ার উপর খাড়ার ঘা’ দেওয়া বন্ধ করতে হবে। নতুবা ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ত্যাগ করতে হবে।

    একই সাথে আমরা দাবি করছি, সকল রাজবন্দির মুক্তি দিতে হবে – সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, বেআইনি আইসিটি আদালতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ রায় প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু

    বাংলাদেশ চিরজীবী হোক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৫ই আগস্ট – গণতন্ত্র ও সংবিধান হত্যার দিন!
    Next Article ৬ মাসে ৪৪ সংখ্যালঘু খুন, তবু বিএনপি-জামাতের সরকারের দাবি-‘ সব ঠিক আছে!’
    JoyBangla Editor

    Related Posts

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

      অস্ত্রের মুখে সন্তান জিম্মি, মাকে ধর্ষণ

    September 22, 2026

    গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিতে যা লেখা ছিল

    September 21, 2026

    কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.