Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গণমাধ্যমের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা দেখা গেল শেখ হাসিনার বক্তব্য প্রচারে
    Bangladesh

    গণমাধ্যমের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা দেখা গেল শেখ হাসিনার বক্তব্য প্রচারে

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 6, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কবির য়াহমদ

    গণমাধ্যমের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা এবং সোশ্যাল মিডিয়ার অপ্রতিরোধ্য বাস্তবতার এক উদাহরণ দেখা গেল ৫ আগস্ট।

    সরকার নির্দেশ দিয়েছিল, শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। আর সরকারের সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে আমাদের মূলধারার গণমাধ্যমগুলো আরেকবার প্রমাণ করল, তারা শতভাগ সরকার-প্রভাবিত ও সরকার-নিয়ন্ত্রিত। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা কিংবা ‘স্ট্যান্ডার্ড জার্নালিজম’-এর প্রকৃত চেহারা যে কতটা লাচার, তা আজ আবারও প্রমাণিত হলো।

    এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে! যে বিএনপি হরহামেশাই দাবি করে তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তাদের আমলেই গণমাধ্যমের স্বাধীনতা আর গণতন্ত্রের এই রূপ দেখতে হবে, তা হয়তো আগে কেউ ভাবেনি।

    আজকের দিনে মূলধারার গণমাধ্যমের কোনো সংবাদ ভাইরাল হয় না; বরং সোশ্যাল মিডিয়ার ভাইরাল খবরগুলো পরে গণমাধ্যমে আসতে দেখা যায়। গণমাধ্যমের খবরের বিশেষত্ব এখানে, ওগুলো ভবিষ্যতের রেফারেন্স হিসেবে কাজ করে। কিন্তু সোশ্যাল মিডিয়ার যে বিস্তৃতি, তা যে-কোনো মূলধারার সংবাদমাধ্যমের চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী।

    শেখ হাসিনাকে নিয়ে দিল্লিতে আজ যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো, সেই খবর বাংলাদেশের টিভিতে বা পত্রিকায় আসেনি। রয়টার্স এটা নিয়ে রিপোর্ট করেছেই, এমনকি তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারও করেছে। পাশাপাশি সাকিব আল হাসানের পেজসহ অসংখ্য প্রভাবশালী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেই লাইভ মুহূর্তে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। ভারতের গণমাধ্যম এবং রয়টার্সের বাইরে বিবিসি, আলজাজিরা, গার্ডিয়ান-সহ বৈশ্বিক অনেক গণমাধ্যম এটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। বাংলাদেশের গণমাধ্যমে এটা ব্ল্যাকআউট হলেও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে।

    বাংলাদেশের কোনো মিডিয়ায় নিউজ না হলে কি খবর আটকে রাখা যায়? মোটেও না। বরং তথ্য আটকে রাখার এই চেষ্টার কারণে সরকার নিজেই আরও বেশি বিতর্কিত হচ্ছে। গণমাধ্যমের টুঁটি চেপে ধরার কলঙ্ক স্থায়ীভাবে তাদের ওপরই চাপছে এবং ভবিষ্যতে এটি একটি স্থায়ী নেতিবাচক রেফারেন্স হিসেবে উপস্থাপিত হতে থাকবে। এই মতবিনিময় সভার খবর কেন আসেনি, এর উত্তর সবাই খুঁজছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের হুঁশিয়ারি ও সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে। বাস্তবতাও তাই।

    এখানে আদালতের আদেশের দোহাই দেওয়া হচ্ছে। আদালত বক্তব্য প্রচারে ঢালাও নিষেধাজ্ঞা দেয়নি; আদালত কেবল ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচার না করতে নির্দেশ দিয়েছিল। খোদ আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এটা পরিস্কার করেছেন। অনুষ্ঠানের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত শুনেছি। ওখানে আর যাহোক, একটা শব্দেও ‘বিদ্বেষ’ খুঁজে পাওয়া যায়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়ে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে ‘বিষোদ্গারমূলক বক্তব্য’ দিয়েছেন। এ ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহিদদের প্রতি অসম্মান হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার জানায়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিনে ভারতের মাটিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতার বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে আসা তথ্য অস্বীকার করার অভিযোগও তোলা হয়েছে। হায়, পররাষ্ট্র মন্ত্রণায় জুলাই যে একটা ‘বিপ্লব’ এটা তারা কোথায় পেল? সরকারি কোন নথিতে জুলাইকে ‘বিপ্লব’ বলা হয়েছে; দেখাতে পারবে?

    এই অনুষ্ঠান যে আজ হতে যাচ্ছে, তা আগে থেকেই সবার জানা ছিল। সবাই এটাও জানে, সরকার অনেক চেষ্টা করেও অনুষ্ঠান আটকাতে পারেনি। অনুষ্ঠান শেষে দেশবাসী যখন দেখল দেশের কোনো গণমাধ্যমে এর ন্যূনতম কোনো খবর নেই, তখন তারা নিশ্চিতভাবেই ধরে নিয়েছে ‘সরকারই কাউকে নিউজ করতে দিচ্ছে না।’ এতে সরকারের আদতে কী লাভ হলো? তারা বরং বিতর্কিতই হলো এর মাধ্যমে। গ্লোবাল কানেক্টিভিটির এই যুগে এমন সেন্সরশিপ কি আদৌ কার্যকর হতে পারে?

    পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল ইংরেজিতে। তবে কৌতূহলী মানুষের চোখ সংবাদপত্রের গতানুগতিক রাজনৈতিক বক্তৃতার চেয়ে আটকে ছিল অন্য এক জায়গায়– তিনি আদৌ শারীরিকভাবে সুস্থ ও সক্ষম আছেন তো? শেখ হাসিনার কণ্ঠ শুনে অন্তত তাঁকে শারীরিকভাবে সুস্থ বলেই মনে হয়েছে।

     নির্বাসনে থাকা অবস্থায় এবং আগে থেকেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে রাখা শেখ হাসিনার হয়তো নতুন কিছু বলার ছিল না। তবে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি বিশ্ববাসীকে নিজের মুখে চব্বিশের পটপরিবর্তন থেকে শুরু করে এই ছাব্বিশের বর্তমান পরিস্থিতি ও নিজের অবস্থান জানাতে চেয়েছিলেন। এটা তিনি করেছেন। কৌশলগত রাজনৈতিক হিসেব-নিকেশের চেয়ে সাধারণ মানুষের প্রধান আগ্রহের জায়গা ছিল তাঁর শারীরিক সক্ষমতা ও অস্তিত্বের খবর পাওয়া; আজকের এই অনুষ্ঠান শেখ হাসিনার শত্রু-মিত্র-মধ্যস্থ সবার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিল।

    গণমাধ্যম কোনো পক্ষ নয়। গণমাধ্যম সংশ্লিষ্টরা ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ-অপছন্দ করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যমকে তার স্বভাবধর্ম পালন করতে হয়। এখানে ব্যক্তি ভয় পেতে পারেন, কোনোভাবে কোনোপক্ষে প্রভাবিত হতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানের ভয় পেয়ে যাওয়া, কোনো পক্ষে হেলে যাওয়া দুর্ভাগ্যজনক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”
    Next Article সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও সাবেক এমপি সাকিবের বাসভবনে আগুন
    JoyBangla Editor

    Related Posts

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

      অস্ত্রের মুখে সন্তান জিম্মি, মাকে ধর্ষণ

    September 22, 2026

    গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিতে যা লেখা ছিল

    September 21, 2026

    কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.