Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জুলাই খাতে আরেক মহাদুর্নীতি: ৩৬ জুলাই আবাসন প্রকল্পে নির্মাণ-কেনাকাটায় ব্যয় ৪৫ গুণ বেশি!
    Economics

    জুলাই খাতে আরেক মহাদুর্নীতি: ৩৬ জুলাই আবাসন প্রকল্পে নির্মাণ-কেনাকাটায় ব্যয় ৪৫ গুণ বেশি!

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 6, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নিহত ও আহতদের পরিবারের জন্য প্রস্তাবিত ‘৩৬ জুলাই’ আবাসন প্রকল্পকে ঘিরে বড় ধরনের ব্যয় অনিয়ম ও দুর্নীতির খবর সামনে এসেছে।

    প্রকল্পের প্রাথমিক ব্যয় বিশ্লেষণে দেখা গেছে, বিভিন্ন নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতির মূল্য প্রকৃত দামের তুলনায় ৩ থেকে ৪৫ গুণ পর্যন্ত বেশি দেখানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রকল্পের ব্যয় কাঠামো নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

    প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় দেখা যায়, ৯০০ টাকা মূল্যের একটি আরসিসি পিলারের দাম ধরা হয়েছে ৪০ হাজার টাকা। একইভাবে, ২৫ লাখ টাকার লিফটের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯২ লাখ টাকা, ১২ লাখ টাকার সাবস্টেশনের জন্য ৬৩ লাখ টাকা এবং ৯৫ হাজার টাকার পানির পাম্পের মূল্য ধরা হয়েছে ৪ লাখ টাকা।

    বিশ্লেষণে আরও দেখা যায়, সীমানা প্রাচীর নির্মাণে ৪৫ গুণ, বেড লিফট ক্রয়ে প্রায় চার গুণ, সাবস্টেশন ও পানির পাম্পে প্রায় পাঁচ গুণ পর্যন্ত অতিরিক্ত ব্যয় প্রস্তাব করা হয়েছে।

    এ ধরনের ব্যয় কাঠামো নিয়ে একনেক সভায় ‘৩৬ জুলাই’ আবাসন প্রকল্পের প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও বিস্তারিত তথ্য মেলেনি।

    সংশ্লিষ্টদের মতে, প্রকল্পের প্রায় প্রতিটি খাতেই ব্যয়ের অস্বাভাবিকতা ও অসঙ্গতির অভিযোগ রয়েছে।

    প্রকল্পটি অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া হলেও ব্যয়ের এই অসঙ্গতির দায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। কেউ দ্রুত বাস্তবায়নের চাপকে দায়ী করলেও, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কীভাবে এসব ব্যয় প্রস্তাব করা হলো—সে প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি।

    সরকারি অর্থায়নে ৭৬১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এ প্রকল্পে ৮ শতাধিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

    তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটির জন্য এখনো কোনো পূর্ণাঙ্গ নীতিমালা, মাস্টারপ্ল্যান কিংবা চূড়ান্ত নকশা প্রস্তুত হয়নি।

    গত ১৬ই জুন পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় এসব ঘাটতি এবং প্রকল্প বাস্তবায়নের নানা জটিলতা তুলে ধরা হয়। সেখানে ফ্ল্যাটের মালিকানা নির্ধারণ, নিহত ব্যক্তিদের উত্তরাধিকারী চিহ্নিতকরণসহ বিভিন্ন বিষয়েও প্রশ্ন ওঠে।

    সভায় অংশ নেওয়া পরিকল্পনা কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সুস্পষ্ট নীতিমালা, বাস্তবায়ন নির্দেশিকা এবং সুবিধাভোগীদের তথ্যভিত্তিক তালিকা থাকা জরুরি। কিন্তু এই প্রকল্পে এসব মৌলিক উপাদানের ঘাটতি রয়েছে।

    সাধারণ অর্থনীতি বিভাগের এক কর্মকর্তার ভাষ্য, প্রকল্প অনুমোদনের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, ইকোসিস্টেম বিশ্লেষণ, মাস্টারপ্ল্যান এবং বরাদ্দের লিখিত কাঠামো থাকা প্রয়োজন।

    অথচ এসব বিষয় সম্পূর্ণ না করেই প্রকল্পটি এগিয়ে নেওয়া হয়েছে। এজন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধনেরও সুপারিশ করা হয়েছে।

    তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় নীতিমালা ও প্রস্তুতির ঘাটতি থাকলেও প্রকল্পটি দ্রুত অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, নিহতদের পরিবারের জন্য নেওয়া এ আবাসন প্রকল্পটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) পর্যায়েই অনুমোদন পেতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট
    Next Article ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই
    JoyBangla Editor

    Related Posts

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

     তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়লো

    September 22, 2026

    লিটার প্রতি ২০ টাকা করে পকেটে ভরতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো বিএনপি-জামাত গং!

    September 21, 2026

    ইলিশের দেশে ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ!

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.