Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মানুষের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে দেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার
    Politics

    মানুষের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে দেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 6, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশে ফেরার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী কষ্টে থাকা অবস্থায় তিনি দূরে থাকতে পারেন না।

    তিনি জানান, গ্রেপ্তার বা কারাবরণের ঝুঁকি থাকলেও, এমনকি তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার চেষ্টা হলেও, ভয় তাঁর জনগণের প্রতি কর্তব্য নির্ধারণ করতে পারে না।

    তিনি বলেন, বহু আগেই ব্যক্তিগত নিরাপত্তার হিসাব-নিকাশের ঊর্ধ্বে চলে গেছে আমার জীবন।

    নিজের অতীত সংগ্রামের কথা স্মরণ করে শেখ হাসিনা জানান, ১৯৭১ সালে তিনি মায়ের সঙ্গে কারাবন্দি ছিলেন এবং তাঁর ছেলে জয় বন্দি অবস্থায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে পরিবার হারানোর পর ছয় বছর তিনি নির্বাসনে কাটান বলে জানান।

    দেশে ফেরার পর সামরিক শাসন, স্বৈরাচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার কথা উল্লেখ করে তিনি জানান, তাঁর ওপর ১৯ বার হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে এবং ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলাও তাঁকে দমাতে পারেনি।

    শেখ হাসিনা বলেন,

    “আমি আমার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি ফিরতে চাই কারণ বাংলাদেশের মানুষের নিরাপত্তা, উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি প্রাপ্য। তারা এমন একটি রাষ্ট্রের যোগ্য যা তাদের রক্ষা করবে, এমন একটি অর্থনীতির যোগ্য যা তাদের সুযোগ দেবে এবং এমন একটি গণতন্ত্রের যোগ্য যা তাদের অধিকার দেবে।”

    তিনি স্পষ্ট করে বলেন, তাঁর প্রত্যাবর্তন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং এর উদ্দেশ্য বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং দেশের উন্নয়ন, অগ্রগতি, ধর্মনিরপেক্ষতা ও স্থিতিশীলতার পথ পুনরুজ্জীবিত করা।

    বক্তব্যের শেষে তিনি বলেন, “আমি একটি উদ্দেশ্যেই বাংলাদেশে ফিরতে চাই: জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করতে। জনগণই সকল শক্তির উৎস। আমি তাদের বিশ্বাস করি, তাদের ওপর আস্থা রাখি, তাদের ভালোবাসি এবং আমি তাদের কাছেই ফিরব। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।”

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই
    Next Article দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”
    JoyBangla Editor

    Related Posts

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’সফল করার আহ্বান!

    September 18, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.