Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর
    Bangladesh

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 8, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর। সিলেটে জন্ম হলেও ছোটবেলা থেকেই গানের টানে পাড়ি জমান ভারতে। সেখানেই সংগীতচর্চার পাশাপাশি লেখাপড়া করেন। পরে দেশে ফিরে সংগ্রামী চেতনার গান গেয়ে লাখো বাঙালির মনে স্বাধীনতা ও মুক্তির প্রেরণা জাগিয়ে তোলেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর কণ্ঠে উচ্চারিত দেশাত্মবোধক গান স্বাধীনতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত করেছিল অসংখ্য মানুষকে।

    ১৯৪৫ সালে সিলেটে জন্মগ্রহণ করেন আরতি ধর। তাঁর পিতা বনবিহারী ধর এবং মাতা শুধারানী ধর। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তাঁর প্রবল আগ্রহ। বাবা-মায়ের উৎসাহ ও সহযোগিতায় ভারতে গিয়ে বড়মাপের সংগীত গুরুর কাছে গান শেখার সুযোগ পান। একই সঙ্গে সেখানেই লেখাপড়া সম্পন্ন করেন। কলেজ জীবন শেষে দেশে ফিরে সংগ্রামী চেতনার গান পরিবেশনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে থাকেন। ১৯৬২ সাল থেকে তিনি বেতারের নিয়মিত শিল্পী হিসেবে গান গাওয়া শুরু করেন। পরে ঢাকা থেকে টেলিভিশন সম্প্রচার শুরু হলে ১৯৬৬ সাল থেকে টেলিভিশনেও নিয়মিত গান পরিবেশন করেন। পাশাপাশি গণমুক্তি শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন।

    এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণেই ২৫ মার্চ পা/কিস্তানি হা/না/দার বাহিনীর গ/ণহ//ত্যা শুরু হওয়ার পর আরতি ধরও পা/ক সেনা ও তাদের দো/সরদের নজরে চলে আসেন। একাধিকবার তাঁর বাড়ির সামনে পা/ক সে/নাদের গাড়ি এসে থামে। পাকিস্তানি সেনা কর্মকর্তারা তাঁর খোঁজে বাড়িতেও যান। তবে কৌশলে তাঁদের চোখ ফাঁকি দিয়ে রক্ষা পান তিনি। পরে সান্ধ্য আইন শিথিল হলে বৃদ্ধ বাবাকে সঙ্গে নিয়ে মণিপুরি পাড়ায় গিয়ে কিছুদিন আত্মগোপন করেন। এরপর করিমগঞ্জ হয়ে তাঁর পরিবার ভারতে চলে যায়।

    ভারতে যাওয়ার পথেও বিপদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সে অভিজ্ঞতার কথা এক সাক্ষাৎকারে আরতি ধর বলেন,

    ‘‘পথের মধ্যে একদিন সন্ধ্যা হয়ে গেছে। বাবা সাথে ছিলেন। একটা ভাঙা সেতুর নিচ দিয়ে পার হতে হবে। হঠাৎ শুনতে পেলাম পা/ক সে/নারা এদিকে আসছে। সেখানে আমরা প্রায় আটকা পড়ে গিয়েছিলাম। তারপর কোন রকমে তাদের চোখে ফাঁকি দিয়ে পাশের একটা বাড়িতে আমরা বেশ কয়েকজন লুকিয়ে থাকলাম। সেখান থেকেই দেখতে পেলাম, পা/ক সে/নারা সেখান দিয়ে সামনে এগিয়ে গেল।’’

    ভারতে পৌঁছে আবারও আগের শিল্পী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মিলিত হন তিনি। এরপর চার নম্বর সেক্টরে ফরিদ গাজির নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন। বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করতেন আরতি ধর ও তাঁর সহকর্মীরা। সংগ্রহ করা সেই অর্থ মুক্তিযোদ্ধাদের শি/বিরে পৌঁছে দেওয়া হতো যু//দ্ধের প্রয়োজনে ব্যবহারের জন্য।

    মুক্তিযুদ্ধের সময় পরিবেশিত গানগুলোর প্রসঙ্গে আরতি ধর বলেন,

    ‘‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো গাইতাম আমরা। তখন তো সবার মুখে মুখে ছিল গানগুলো। যেমন স্বাধীন স্বাধীন দিকে দিকে, জয় বাংলা বাংলার জয়, শোন এক মুজিবুরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবুরের কণ্ঠে, নোঙর তোল তোল, সময় যে হলো হলো – এই গানগুলিই করতাম বেশি।’’

    সীমান্ত এলাকায় গান পরিবেশন করতে গিয়ে একদিন গভীর রাতে দলছুট হয়ে পড়েন আরতি ধর। সেদিন আর শি/বিরে ফেরা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাবাকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটাতে হয়েছিল তাঁকে।

    দেশ স্বাধীন হওয়ার পর আবারও বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে গান পরিবেশন শুরু করেন আরতি ধর। বিশেষ করে সিলেটের আঞ্চলিক গান, বাবা শাহজালালকে নিয়ে ভক্তিমূলক গান এবং হাসন রাজার গান পরিবেশনের জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। লন্ডন, কাতার, আবুধাবি, দুবাই ও বাহরাইনসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি হাসন রাজার গান পরিবেশন করেছেন।

    ২০১০ সালের ডিসেম্বরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২৮ জন শিল্পী ও শব্দসৈনিককে সম্মাননা জানানো হয়। সেই অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর কাছ থেকে সম্মাননা পদক গ্রহণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর।

    তথ্য কৃতজ্ঞতা: ডয়েচে ভেলে

    সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাইশে শ্রাবণের শ্রদ্ধার্ঘ্য : রবীন্দ্রনাথ এবং তাঁর কৃষি ভাবনা
    Next Article বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ‘ঐরাবত’এর গল্প
    JoyBangla Editor

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর!

    September 13, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.