Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৪০ বছর পর আবেগঘন চিঠি লিখে দোকানে বই ফেরত পাঠালেন অনুতপ্ত চোর
    Art & Culture

    ৪০ বছর পর আবেগঘন চিঠি লিখে দোকানে বই ফেরত পাঠালেন অনুতপ্ত চোর

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 9, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাষ্ট্রের একটি বইয়ের দোকান থেকে প্রায় ৪০ বছর আগে চুরি হওয়া একটি বিরল বই অবশেষে ফিরে এসেছে। শুধু বই ফেরতই নয়, অনুতপ্ত চোর ক্ষমাপ্রার্থনার একটি আবেগঘন চিঠি ও ১০০ ডলার পাঠিয়েছেন। দীর্ঘ চার দশক পর এই অপ্রত্যাশিত ঘটনা বইয়ের দোকানটির কর্মীদের যেমন আবেগাপ্লুত করেছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।

    ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের ইউরেকা শহরের ওল্ড টাউন এলাকার স্বাধীন বইয়ের দোকান ‘বুকলেগার’-এ। গত সোমবার (৩ আগস্ট) ডাকযোগে একটি ছোট পার্সেল আসে দোকানটিতে। দোকানের মালিক জেনিফার ম্যাকফ্যাডেন প্রথমে ভেবেছিলেন, এটি হয়তো কোনো প্রচারসামগ্রী। তবে কর্মীদের অনুরোধে পার্সেলটি খুলতেই তিনি বিস্মিত হন।

    পার্সেলের ভেতরে ছিল মার্কিন লেখক ও টনি পুরস্কারজয়ী পোশাক পরিকল্পনাকারী এডওয়ার্ড গোরির ১৯৫৩ সালে প্রকাশিত প্রথম সংস্করণের বিরল বই ‘দ্য আনস্ট্রাং হার্প’। বইটির সঙ্গে ছিল হাতে লেখা একটি দীর্ঘ ক্ষমাপ্রার্থনার চিঠি ও ১০০ ডলারের একটি নোট।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাকফ্যাডেন জানান, পার্সেলটি খুলে তিনি ও তাঁর দুই সহকর্মী আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘এটি এমন এক অপ্রত্যাশিত ও হৃদয়স্পর্শী ঘটনা, যা আমাদের চোখে পানি এনে দিয়েছে।’

    চিঠিতে প্রেরক স্বীকার করেন, ১৯৮০-এর দশকের শুরুতে তিনি হামবোল্ট স্টেট ইউনিভার্সিটির (এইচএসইউ) ছাত্র থাকাকালে মাদক ও অ্যালকোহলে আসক্ত ছিলেন। অর্থকষ্টে পড়ে তিনি বইটি দোকান থেকে চুরি করেছিলেন। তবে পরে জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। তিনি আসক্তি কাটিয়ে নতুন জীবন শুরু করেন এবং অতীতের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন।

    সম্প্রতি নিজের গ্যারেজ পরিষ্কার করার সময় একটি কার্ডবোর্ডের বাক্সে বহুদিন ধরে পড়ে থাকা বইটি খুঁজে পান তিনি। তখনই জানতে পারেন, বইয়ের দোকানটি এখনো চালু রয়েছে। এরপর বইটি ফেরত পাঠানোর পাশাপাশি আন্তরিকভাবে ক্ষমা চান। চিঠিতে তিনি লেখেন, জীবনের নৈতিকতার অভাবের জন্য তিনি গভীরভাবে লজ্জিত এবং প্রয়োজন হলে এই ভুলের ক্ষতিপূরণে আরও যা করার দরকার, তা করতেও প্রস্তুত।

    জেনিফার ম্যাকফ্যাডেন বলেন, এত বছর পর হলেও অতীতের ভুল স্বীকার করে তা সংশোধনের চেষ্টা করতে সাহস লাগে। তাঁর মতে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুলের দায় স্বীকার করে সংশোধনের উদ্যোগই মানবতার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি।

    ম্যাকফ্যাডেন আরও জানান, চিঠিতে দেওয়া ফোন নম্বরে ওই ব্যক্তিকে বার্তা পাঠিয়ে ধন্যবাদ জানাবেন এবং বলবেন, চার দশক ধরে যে অপরাধবোধ তিনি বয়ে বেড়িয়েছেন, এবার তা থেকে নিজেকে মুক্ত মনে করতে পারেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা
    Next Article প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
    JoyBangla Editor

    Related Posts

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    মানুষে মানুষে এত ভেদাভেদ কেন?-শাহ আবদুল করিম

    September 13, 2026

    মুজিবের করিম ভাই

    September 13, 2026

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.