Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?
    Economics

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 10, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ একযোগে ৫৬৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। ব্যবসায়িক মন্দা, পর্যাপ্ত কার্যাদেশের ঘাটতি, ব্যাংকিং সহযোগিতার অভাব ও গ্যাস সংকটের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়াকেই এই ছাঁটাইয়ের কারণ হিসেবে দেখানো হয়েছে।

    গত ৮ই আগস্ট, শুক্রবার সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকার রপ্তানিমুখী প্রতিষ্ঠান অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে জারি করা নোটিশে বিষয়টি জানানো হয়।

    উল্লেখযোগ্য বিষয় হলো, শনিবার থেকেই এই ছাঁটাই কার্যকর ধরা হয়েছে।

    কারখানার নোটিশে উল্লেখ করা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে প্রতিষ্ঠানটিতে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা। প্রয়োজনীয় ব্যাংকিং ও আর্থিক সহায়তা না মেলা এবং কাজের পরিমাণ কমে যাওয়ায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানানো হয়েছে সেখানে।

    এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখা ও ব্যবসায়িক ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই অতিরিক্ত জনবল কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    নোটিশ অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২০ মেনেই ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে এবং তাদের চাকরির মেয়াদ বিবেচনায় আইনগত পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করা হবে বলেও জানানো হয়েছে।

    এছাড়া শ্রম আইনের ধারা ২১-এর বরাত দিয়ে বলা হয়েছে, আগামী এক বছরের মধ্যে কারখানায় কাজের পরিধি বাড়লে কিংবা নতুন শ্রমিক নিয়োগের প্রয়োজন দেখা দিলে ছাঁটাই হওয়া শ্রমিকদেরই অগ্রাধিকার দিয়ে পুনরায় নিয়োগ দেওয়া হবে।

    এ প্রসঙ্গে কারখানাটির সুইং শাখার এক অপারেটর জানান, তিন দিনের ছুটিতে দিনাজপুরের বাড়িতে থাকা অবস্থায় মোবাইল ফোনে তিনি ছাঁটাইয়ের নোটিশ পান। কী কারণে তাকে বাদ দেওয়া হলো, তা তার কাছে স্পষ্ট নয় বলে জানান তিনি। এই ঘটনায় তিনি এখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।

    তার মতো একই অবস্থা অন্য শ্রমিকদেরও। একক আয়ের ওপর নির্ভরশীল অসহায় পরিবারগুলো এই চরম দুর্দিনে কোথায় যাবে, কীভাবে চলবে, কেউ জানে না।

    কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাঈম আহমেদের ভাষ্য, বর্তমানে প্রতিষ্ঠানে পর্যাপ্ত অর্ডার ও কাজ নেই বলেই শ্রমিক ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছে তাদের। তবে ভবিষ্যতে কাজের অর্ডার এলে ফের শ্রমিক নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।

    তবে এই ছাঁটাইকে ভালোভাবে নেননি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন।

    তার মতে, ব্যবসায়িক মন্দার অজুহাতে ছুটির সময়ে একসঙ্গে এত শ্রমিককে বাদ দেওয়ার সিদ্ধান্ত অমানবিক। তিনি ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার করে শ্রমিকদের পুনর্বহাল এবং বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধেরও দাবি জানান।

    এই ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক মমিনুল ইসলামও।

    তার ভাষ্যমতে, পর্যাপ্ত কার্যাদেশের অভাব ও গ্যাস সংকটজনিত ব্যবসায়িক মন্দার কারণেই কারখানাটি কিছু শ্রমিক ছাঁটাই করেছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তাঁর কাছে নেই বলেও উল্লেখ করেন তিনি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল
    Next Article কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি
    JoyBangla Editor

    Related Posts

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026

    ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না?

    September 8, 2026

    সার সংকটঃ বিএনপি-দলীয় সিন্ডিকেট মুক্ত করে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.