জাতীয় শোক দিবস উপলক্ষে পুর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে বাদ মাগরিব বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ই আগষ্ট ২০২৬ইংরেজী, জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ ১৫ই আগষ্টে শাহাদতবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিপুল সংখ্যক মুসল্লি,মুক্তিযোদ্বা, আওয়ামীলীগের নেতা কর্মী ও সাধারণ জনগনের উপস্থিতিতে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
