Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা
    Sylhet

    সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 17, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আনোয়ার শাহজাহান

    সিলেট নগর ও আশপাশের এলাকায় ভবন নির্মাণে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) অনুমোদন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ ভবন নির্মাণের দিক থেকে অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে একই সঙ্গে এই সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ নিয়ে কিছু প্রশ্নও সামনে আসে।

    একটি ভবন নির্মাণের জন্য যদি সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস এবং নগর উন্নয়ন কর্তৃপক্ষ—তিনটি পৃথক সংস্থার অনুমোদন নিতে হয়, তাহলে সাধারণ মানুষ ও উদ্যোক্তাদের ভোগান্তি কমার পরিবর্তে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। একই ধরনের কাগজপত্র, পরিদর্শন ও অনুমোদনের জন্য একাধিক দপ্তরে ছুটতে হলে সময় ও অর্থ দুটোই অপচয় হবে।

    আমার মতে, একটি ভবনের অনুমোদনের দায়িত্ব একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত করা উচিত। সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রয়োজনীয় যাচাই ও মতামত ওই কর্তৃপক্ষের মাধ্যমে সমন্বয় করা যেতে পারে। এতে নাগরিককে আলাদা আলাদা দপ্তরে গিয়ে অনুমোদন নেওয়ার ঝামেলায় পড়তে হবে না।

    বিশেষ করে সিউককে যদি নগর পরিকল্পনা ও ভবন নির্মাণের প্রধান কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাদের অধীনেই সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার প্রয়োজনীয় অনুমোদন সমন্বয়ের ব্যবস্থা করা যেতে পারে।

    আমরা অবশ্যই পরিকল্পিত ও নিরাপদ নগর চাই। কিন্তু নগর পরিকল্পনার নামে যেন অনুমোদন প্রক্রিয়া জটিল ও দীর্ঘসূত্রতার শিকার না হয়। সহজ, স্বচ্ছ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা জরুরি।

    সরকারের কাছে প্রত্যাশা—একটি ভবনের জন্য তিনটি আলাদা সংস্থার দ্বারে দ্বারে ঘোরার পরিবর্তে ‘এক জানালা, এক আবেদন, সমন্বিত অনুমোদন’ ব্যবস্থা চালু করা হোক।

    পরিকল্পিত নগরায়ণ যেমন প্রয়োজন, তেমনি নাগরিকের সময়, অর্থ ও হয়রানি কমানোও রাষ্ট্রের দায়িত্ব।

    নিয়ম থাকুক, কিন্তু নিয়মের কারণে যেন মানুষের ভোগান্তি না বাড়ে।

    আনোয়ার শাহজাহান

    সম্পাদক, আমাদের প্রতিদিন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলা চালানো নাশকতাকারী জঙ্গি নেতাদের রাজনৈতিক পরিচয়
    Next Article চালু হলো নারীবান্ধব ‘পিংক বাস’
    JoyBangla Editor

    Related Posts

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.